হায়দ্রাবাদঃ স্কুলে যাওয়ার পথেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা| দুরন্ত গতিতে ছুটে আসা নানদেড়-হায়দরাবাদ প্যাসেঞ্জার ট্রেন দুমড়ে-মুচড়ে দিল রেলের একটি লেভেল ক্রসিং-এ দাঁড়ানো কাকতিয়া স্কুলের বাসকে| ছিন্ন-ভিন্ন করে দিল ২৫ জন খুদে পড়ুয়াকে| জখম হয়েছে বাকি ১৫ জন পড়ুয়া।
আজ, বৃহস্পতিবার দিনের শুরুতেই এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে হায়দরাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে মাসাইপেত গ্রামের কাছে রক্ষীবিহীন লেভেল ক্রসিংয়ে| প্রাণ হারায় ২৫ জন পড়ুয়া৷ মারা যান গাড়ির চালকও| গুরুতর জখম আরও ২০ ছাত্রছাত্রী৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ টুপারনের কাকতিয়া স্কুলের ৪০ জন ছাত্রছাত্রীকে ছিল ওই বাসে৷ এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওই লাইন দিয়ে ট্রেন যাওয়ার ঘোষণা শুনেও বাসচালক লাইনে বাস তুলে দেন৷ চোখের সামনে বাসটিকে ধাক্কা মারে ট্রেনটি৷ ট্রেনের ধাক্কায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে যায় বাসটি৷ রক্তাক্ত ছাত্রদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে স্কুল ব্যাগ, বই-খাতা, জলের বোতল৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও৷ দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ দীর্ঘদিন ধরে ওই প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে গেট বসানোর দাবি করা হলেও রেল কর্তৃপক্ষ কোনও কথা শোনেনি বলে তাঁদের অভিযোগ৷ এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে৷
আহতদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনে মেদাক পৌছেছেন ক্যাবিনেট মন্ত্রী টি হরিশ রাও। জি জগদিশ্বর রেড্ডি এবং পদ্মা রাও।

No comments:
Post a Comment