Tuesday, 1 July 2014

তাপসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাই কোর্টে


জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তৃণমূল সাংসদ অভিনেতা তাপস পালের  বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাপস পালের বিরুদ্ধে প্রধান বিচারপতির এজলাসে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন এক জনৈক মহিলা। তার অভিযোগ, তাপস পাল যে বক্তব্য রেখেছেন তা সমাজের পক্ষে ক্ষতিকর এবং ক্ষমার অযোগ্য। ফলে,  এই বিষয়ে কলকাতা হাই কোর্টের কড়া পদক্ষেপ দাবি করেছেন ওই মহিলা। তার আরও অভিযোগ,  শুধু তাপস পাল নয়,  একই ভাবে বীরভূমের জেলা সম্পাদক অনুব্রত মণ্ডল এবং সেখানকার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম একের পর এক খুনের হুমকি দিচ্ছেন কিন্তু,  কোনও ক্ষেত্রেও রাজ্যের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে,  প্রত্যেকটি ক্ষেত্রে হাই কোর্টের কাছে কড়া পদক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে।

বিরোধীদের বাড়িতে নিজের অনুগামীদের পাঠিয়ে ‘রেপ’ করার হুমকি ভিডিও প্রকাশ্যে এসেছিল সোমবার। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিড়ম্বনায় পশ্চমবঙ্গের  কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। মঙ্গলবার এক বৈদ্যুতিন গণমাধ্যমের সম্প্রচারিত ফুটেজে দেখা গিয়েছে,  তাপস পাল ফের অশ্রাব্য ও অশালীন ভাষায় বিরোধীদের কেটে ফেলার হুমকি দিচ্ছেন। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, তাপস পাল বলছেন,  ‘সিপিএমের বাচ্চাদের কেটে ফেলুন। মা-বোনেদের বলছি, বঁটি চেনে তো? সেই বঁটি দিয়ে গলার নলিটা নামিয়ে দিন।’ এখানেই থেমে থাকেননি তাপস। তিনি আরও বলেন, টাঙি দিয়ে  ওদের (সিপিএম) মাথা ফাঁক করে দিন।’ ১৪ জুন গোপীনাথপুরে এক জনসভায় এই কথা বলেন তাপস পাল। এই জনসভায় আরও বিস্ফোরক তাপস। তিনি বলেন,  সিপিএমের লোকেদের কেলিয়া দাওনি কেন?  দু-চারটে মাডার করতে পারো না? করে দেখাও দেখি। দেখি কোন বাবা তোমাকে ধরে নিয়ে যায়?’
সোমবার নিজের অনুগামীদের পাঠিয়ে রেপ করার হুমকি দেন তাপস। সেই ফুটেজ সম্প্রচারিত হতে দেশজুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। বিরোধী দলগুলির তুমুল সমালোচনার মুখে পড়ে শেষে মঙ্গলবার বিকালে নিঃশর্ত ক্ষমা চাইতে হয় তাপস পালকে। যদিও তাঁকে গ্রেফতার বা শাস্তি দেওয়ার বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাপস প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কিন্তু তাপসকে নিয়ে দলের অস্বস্তি বেড়েই চলেছে। তাপস পালের নয়া আর একটি ফুটেজ প্রকাশ্যে আসতেই ফের বেজায় অস্বস্তিতে তৃণমূল। এদিন তিনি রায়দিঘিতে এক জনসভায় তাপসের নাম না করে বলেছেন, ‘কারোর বিরুদ্ধে কেউ কুরুচিকর কথা বলুক তা আমি চাই না। আজ, বুধবার সাংসদদের নিয়ে তিনি জরুরী মিটিং ডেকেছেন। সেখানে তাকে কিছু বলেন না কি ল্কখমাকরে দেন মমতা তা দেখার। তবে নতুন করে প্রকাশিত এই ভিডিও ফুটেজে তাপসের ভাষা ও আচরণ আরও মারমুখী। তাপসের সাংসদ পদ খারিজের দাবি তুলেছে সিপিএম-বিজেপি। যদিও তৃণমূলের মুখে এখনও কুলুপ।  

No comments:

Post a Comment