Tuesday, 1 July 2014

তরুণ তেজপালের জামিন

কলকাতা প্রতিনিধিঃ আধঃস্তন মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহ-কাণ্ডে ধৃত তেহলকার সংবাদ  সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক সাংদাদিক তরুণ তেজপাল অবশেষে জামিনে পেলেন। এই মামলায় মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। যদিও জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি এইচ এল দত্ত এবং এস এ বোবদের বেঞ্চ জানিয়েছে,  জামিনে মুক্ত থাকলেও তথ্য প্রমাণ লোপাট বা প্রত্যক্ষদর্শীদের কোনও ভাবে প্রভাবিত করতে পারবেন না তেজপাল। এমন কোনও পদক্ষেপে জামিনের শর্ত লঙ্ঘণ হবে বলে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে। সেইসঙ্গে তেজপাল-কাণ্ডে  বিচার প্রক্রিয়ায় আরও গতি আনার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আজ, মঙ্গলবার থেকে আট মাসের মধ্যে ট্রায়াল কোর্টে বিচার পর্ব শেষ করতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তরুণ তেজপালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন এক মহিলা সহকর্মী। এই অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল গোয়া পুলিশ। গত ৩০ নভেম্বর থেকে তিনি বিচার বিভাগীয় হেফাজতে আছেন।

No comments:

Post a Comment