Sunday, 6 July 2014

মীনা কুমারীর লেখা কবিতা এবার ইংরাজি ভাষায়


কলকাতা প্রতিনিধিঃ ভারতের হিন্দি সিনেমা জগতের একসময়ের বিখ্যাত অভিনেত্রী মীনা কুমারী অভিনয়ের পাশাপাশি কবিতা রচনাও করতেন। শেষ বয়সে সবথেকে বেশি কবিতা রচনা করেছেন মীনা কুমারী। মীনা কুমারীর উর্দু ভাষায় রচিত কবিতাগুলি ইংরাজী ভাষায় অনুবাদ করে একটি বই প্রকাশ  করছেন নুরুল হাসান নামে এক লেখক। নুরুল হাসান একজন খ্যাতনামা অ্যাকাডেমিশিয়ান ও লেখক, যিনি  ‘মীনা কুমারী দ্য পোয়েটঃ আ লাইফ বিয়ন্ড সিনেমা’ নাম দিয়ে বইটি প্রকাশ করেছেন। এই বইটিতে মীনার শেষ বয়সের রাগ, দুঃখ, অভিমান, নিজের ভালবাসা সমস্ত ধরনের ভাবনাকে ইংরাজি ভাষায় অনুবাদ করেছেন নুরুল। ‘ মীনা কুমারীর জীবন ধ্বংস হয়ে গিয়েছিল তাঁর আশেপাশের মানুষদের জন্য। তাই তিনি শেষ বয়সে অসম্ভব দুঃখের মধ্যে চলে গিয়েছিলেন। তাঁর জীবনের খারাপ লাগাগুলি ফুটে উঠেছে কবিতার মধ্যে দিয়ে’, অনুবাদক নুরুল হাসান সাংবাদিক বৈঠকে এটাই জানান। ১৯৭২ সালে অভিনেত্রী মীনা কুমারী মারা যাওয়ার পরেই গুলজার তাঁর রচিত কয়েকটি কবিতা নিয়ে একটি কালেকশন তৈরি করে প্রকাশিত করেন। সেই বই পড়েই নুরুল মীনা কুমারীর সমস্ত কবিতাকে ইংরাজি ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নেনে। নুরুল জানান যে এত ভাল ভাবে নিজের অনুভূতি এবং নিজের ব্যক্তিত্তকে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মীনাকুমারী তা দেখে উনি অবাক হয়ে গিয়েছিলেন। এরপরেই তিনি সিদ্ধান্ত নেন, মীনা কুমারীর অভিনয় সত্ত্বার পাশাপাশি তাঁর কবি সত্ত্বাকেও যাতে মানুষ জানতে পারে তাই কবিতা অনুবাদের কাজ করেন। ‘মীনা কুমারী দ্য পোয়েটঃ আ লাইফ বিয়ন্ড সিনেমা’ বইটি প্রকাশ করেছেন রোলি প্রকাশনা সংস্থা।


No comments:

Post a Comment