Monday, 14 July 2014

ভারতের কং দলের অন্দরে ফের সমালোচনা বিদ্ধস্ত রাহুল

দিল্লিঃ ভারতে কংগ্রেস দলের অন্দরে ফের সমালোচনার ঝড় উঠেছে। সেই ঝড়ে  ভেঙে পড়েছে রাহুল গান্ধী। তোপের মুখে রাহুল গান্ধী৷ সোমবার কড়া ভাষায় তাঁকে বিঁধলেন প্রাক্তন কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের সাংসদ গুফরান-ই-আজম৷ সোমবার তিনি সোনিয়া গান্ধীকে ক্ষোভ প্রকাশ করে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, ‘দল বাঁচাতে হলে এবার রাহুলের মোহ ছাড়তে হবে।’ তিনি এদিন এক সাবগবাদিক বৈঠকও করেছেন। সেখানে তিনি রাহুল গান্ধীকে কড়া সমালোচনা করেছেন। পরিবারের উত্তরসূরি হয়ে তিনি কংগ্রেসের মতো ঐতিহ্যশালী দলকে ধ্বংস করছেন বলে তোপ দাগেন আজম৷ তিনি বলেন, ‘যুব কংগ্রেসকে গবেষণাগার ভেবে পরীক্ষানিরীক্ষা চালিয়ে প্রথমে তাকে ধ্বংস করেছেন রাহুল৷ এরপর কংগ্রেসের সঙ্গেও একই কাজ করেছেন তিনি৷’ এদিন রাহুলের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন আজম৷ তিনি বলেন, ‘কেউ তাঁকে পাপ্পু বলছেন, কেউ বা মুন্না৷ এই ধরণের বিশ্লেষণ শুনতে শুনতে আমি ক্লান্ত৷ আমার লজ্জা হয়৷’ রাহুলের পাশাপাশি দলের প্রতিটি স্তরের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তোলেন আজম৷ দলের নিচু স্তরে চলছে তাঁবেদারির রাজনীতি ২০০৫ সাল থেকে এই বিষয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখছি৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ মোদী স্রোতে কংগ্রেসে ধ্বস নেমেছে৷ কিন্তু যে ভাবে মোদী সুনামি ধেয়ে আসছে তা দেখতে পায়নি কংগ্রেস৷

No comments:

Post a Comment