
দিল্লিঃ ট্যুইটারে অয়াকাউন্ট খুলেছেন ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখ্যোপাধ্যায়। প্রথম রাষ্ট্রপতি হিসেবে টুইটারে আত্মপ্রকাশ করেছেন তিনি৷ মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে ট্যুইটারে অ্যাকাউন্ট খোলা হয়৷ দেশের সাংবিধানিক প্রধান হওয়ার পর থেকেই, আভিজাত্যের মোড়কে আবদ্ধ রাষ্ট্রপতি ভবনকে সাধারণ মানুষের কাছে মেলে দেওয়ার একাধিক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছিলেন তিনি৷ টুইটারে অ্যাকাউন্ট সেই পদক্ষেপেরই একটি মাইল ফলক৷ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে রাষ্ট্রপতি ভবনের ফেসবুক পেজ৷ পাঁচ লক্ষ ছাড়িয়েছে লাইকের সংখ্যা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অত্যন্ত অ্যাকটিভ থাকলেও, নেট জগত থেকে বহু যোজন দূরেই থেকেছেন রাষ্ট্রপতি প্রণব৷ কিন্তু এবার নিজেকে বদলে ফেলে যুগের সঙ্গে তাল মেলাতে তৈরি তিনি৷ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সবথেকে অ্যাকটিভ থাকতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে৷ সরকারের প্রকল্প থেকে ব্যক্তিগত জীবন, সবই ট্যুইটারে ও ফেসবুকে পোস্ট করে থাকেন ওবামা৷ ট্যুইটারে ব্যাপক জনপ্রিয় পোপ ফ্রান্সিসও৷
No comments:
Post a Comment