
কাশ্মীরঃ মুম্বই হামলার সময়ে লস্করই জঙ্গি আজমল কাসভ ধরা পড়ে গিয়েছিল। সামান্য ভুলের কারণে সে ধরা পড়ে গিয়েছিল। শাস্তি হিসাবে তার ফাঁসি হয়ে গিয়েছে। পরবর্তী কোথাও হামলার সময় যাতে জঙ্গিরা আর সেই ভুল করতে না পারে তাই জঙ্গিদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত মাসে দক্ষিণ কাশ্মীর থেকে গ্রেপ্তার হয়েছে লস্করজঙ্গি মহম্মদ নবীদ জট্ট ওরফে আবু হানজলা। জেরার সময়ে পুলিশকে এই তিথ্য দিয়েছে সে। নবীদ পাকিস্তানের মুলতানের বাসিন্দা। সেখানেই প্রশিক্ষণ চলছে জঙ্গিদের। জেরায় সে জানিয়েছে, ২০০৯ সালে লস্করের কমান্ডররা মসকর অকসর ক্যাম্পে নতুন সন্ত্রাসবাদীদের দৌরা-এ-সুফা (ধার্মিক ট্রেনিং)-র সময়ে এক ভিডিও প্রেজেনটেশন করে গ্রাফিক্সের মাধ্যমে কাসভের ভুলগুলি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। কী কী ভুল চিহ্নিত করা হয়েছিল এই গ্রাফিক্সে? মুম্বই উপকূলে পৌঁছনোর পর নৌকা নষ্ট না-করা, স্যাটালাইট ফোনের ব্যবহার, আসল নাম নিয়েই কথাবার্তা বলার মতো ভুলগুলির উল্লেখ করা হয়েছিল এখানে।
No comments:
Post a Comment