জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ অবশেষে বরফ গলেছে। আমন্ত্রণ এসেছে আমেরিকার৷
সে দেশে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারা ওবামা। সেই আমন্ত্রণ রাখতে আসছে সেপ্টেম্বরেই আমেরিকা যাবেন নরেন্দ্র মোদী৷
ভারতে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে ভিসা দেওয়া নিয়ে ক্রমশ দূরত্ব বাড়ছিল আমেরিকার ও ভারতের৷ পরে মোদীর জয়ের পর থেকেই ক্রমশ নরম হতে শুরু করে আমেরিকা৷ অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে আমেরিকা ও ভারতের নতুন সম্পর্কের সূচনা করলেন বারাক ওবামা৷

আমেরিকার ডেপুটি সেক্রেটারি স্টেট উইলিয়ামস বানর্সের হাত দিয়ে মোদিকে আমেরিকার যাওয়ার আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন ওবামা৷ আজ, শুক্রবার মোদির সঙ্গে দেখা করেন তিনি৷ বৈঠকের পর মোদি জানান, এই সফরে দুই দেশের জন্যই ইতিবাচক কিছু তিনি আশা করছেন৷
ভারতে এসে বানর্স বৃহস্পতিবারই বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে কথা বলার পর বলেন, এটা ভারতের কাছে একটা বড় সুযোগ৷
আমেরিকার ডেপুটি সেক্রেটারি বলেন, দেশের উন্নয়ণকে তরান্বিত করাটা এখন চ্যালেঞ্জ মোদীর কাছে৷ মোদীর সাফল্যে নতুন আশার আলো দেখছে আমেরিকাও৷ বৃহত্ গণতান্ত্রিক ও অর্থনৈতিক দুই দেশের মধ্যে সু-সম্পর্কে ভারত ও আমেরিকা তো লাভবান হবেই৷ আর গোটা বিশ্বের কাছে তা হবে ইতিবাচক৷
No comments:
Post a Comment