Thursday, 3 July 2014

ভারতের চিত্রাভিনেত্রী জিয়া খান মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিবিআই

মুম্বইঃ ভারতের চিত্রাভিনেত্রী জিয়া খানের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটনের ভার শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে সঁপল মুম্বই হাইকোর্ট। বৃহস্পতিবার বিকালে আদালত এই রায় দিয়েছে। এক নায়িকার মৃত্যুকে ঘিরে দেশে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। তাঁর মৃত্যুর পিছনে বলিউড তারকা আদিত্য পাঞ্চলি ও জরিনা ওয়াহাবের ছেলে সুরজ পাঞ্চলির প্ররোচনা ছিল বলে অভিযোগ৷ এদিন বিচারক বি এম কনাডে এবং পি ডি কোডে
গত বছর ৩ জুন, মুম্বইয়ের জুহুর সাগর সঙ্গীত অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গলায় ফাঁস লাগানো জিয়া খানের ঝুলন্ত দেহ৷ সুরজ পঞ্চালির দিকে অভিযোগের আঙুল তোলে জিয়ার পরিবার৷ পুলিশ তদন্ত শুরু করেও ছিল। কিন্তু সেই তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে জিয়ার পরিবার৷ সিবিআই তদন্তের দাবি জানান জিয়ার মা রাবিয়া খান৷ এরপর জিয়ার বাড়ি থেকে উদ্ধার ছ’পাতার একটি চিঠি। সেই চিঠির ভিত্তিতে ১০ জুন সুরজকে গ্রেফতার করে পুলিশ৷ যেখানে সুরজের সঙ্গে তাঁর সম্পর্কের কথা উল্লেখ করে ছিলেন জিয়া৷ পরে ১ জুলাই তাঁকে জামিন দেয় মুম্বই হাইকোর্ট৷ এদিকে জিয়ার পরিবার মেয়ের খুনের অভিযোগ তুলে সিবিআই দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিয়ে অনড় ছিল।    

No comments:

Post a Comment