Wednesday, 5 April 2017

মোদি-হাসিনার বৈঠকে থাকছেন মমতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তাঁর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে আগামী শুক্রবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লি আসছেন মমতাআজ বুধবার সরকারি সূত্রে মমতার এই আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার চার দিনের সফরে ভারত যাচ্ছেনতাঁর ওই সফরের সময় মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কি না তা নিয়ে জোর জল্পনা ছিলহাসিনার সঙ্গে মমতার সাক্ষাতের ঘোষণার পর এ জল্পনার অবসান হলো
এ সফরের সময় তিস্তাসহ অভিন্ন নদীর অববাহিকা ব্যবস্থাপনা, গঙ্গা ব্যারাজ প্রকল্পসহ নানা বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে
সূত্র জানায়, আগামী শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবেওই বৈঠকে উপস্থিত থাকবেন মমতাওই দিন কলকাতা-খুলনা বাস চলাচল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিএ সময় মমতাও সেখানে থাকবেনওই দিন রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে উপস্থিত থাকবেন মমতাতিনি ১১ এপ্রিল দলীয় সাংসদদের সঙ্গে কথা বলতে পার্লামেন্টে যাবেনওই দিনই তিনি কলকাতায় ফিরবেন


কলকাতা গেটে ঝুলন্ত রেস্তোরাঁ

 আগামী শারদোৎসবের আগেই নিউটাউনে চমক! নারকেলবাগান মোড়ে যে ‘কলকাতা গেট’ তৈরি হচ্ছে, সেখানে থাকবে একটি ঝুলন্ত রেস্তোরাঁওগেটের চারটি স্তম্ভ জুড়ে থাকবে একটি বলয়কাচ দিয়ে ঘেরা এই বলয়াকৃতি অংশে থাকবে রেস্তোরাঁ এবং ভিজিটর্স গ্যালারিযেখান থেকে নিউটাউন ও কলকাতার অনেকটা অংশ দেখা যাবে। 


পুর এবং নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার জানিয়েছেন, নিউটাউনের সৌন্দর্যায়নের অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে এই ঝুলন্ত রেস্তোরাঁপ্যারিসের আইফেল টাওয়ারে ভিজিটর্স গ্যালারি এবং মালয়েশিয়ার ঝুলন্ত রেস্তোরাঁ থেকে এই ভাবনা মাথায় এসেছে তাঁদেরফিরহাদের কথায়, ‘‘সাধারণ মানুষকে  আনন্দ দেওয়ার জন্যই এই ব্যবস্থা।’’ তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই কাচের বলয়ে প্রবেশের জন্য কোনও ‘ফি’ দিতে হবে নাতবে ভবিষ্যতে দর্শকদের আনাগোনা বাড়লে প্রবেশমূল্যের ব্যবস্থা করা হতে পারেরেস্তোরাঁয় পরিষেবার দাম অবশ্যই দিতে হবে
হিডকো সূত্রের খবর, প্রায় ৫৫ মিটার উচ্চতা হবে এই গেটেরদর্শকদের জন্য তৈরি বলয়াকৃতি টানেলটি থাকবে মাটি থেকে প্রায় ২৫ মিটার উপরেকলকাতা গেটের একপাশেই থাকা লিফ্‌টে উপরে উঠতে পারবেন দর্শকেরাটানেলকে সাজিয়ে তুলতে বঙ্গ সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নানারকম ছবিও থাকবে সেখানে। গোটা টানেলের বাইরের অংশ থাকবে আলোয় মোড়ামধ্যের অংশে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো


ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু এবার বলিউডে

ম্যায়নে পেয়ার কিয়া' ছবির মাধ্যমে গোটা বলিউড ভাগ্যশ্রীর প্রেমে পড়েছিলএবার তারই ছেলে অভিমন্যুর বলিউডে অভিষেক হতে যাচ্ছে

অনুরাগ কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের অ্যাকশন কমেডি ছবি 'মার্দ কো দার্দ নেহি হোতা' হবে তার প্রথম ছবিছবিটি পরিচালনা করবেন ভাসান বালাএই ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন 'মেরি আশিকি তুম সে হি'-সিরিয়াল খ্যাত অভিনেত্রী রাধিকা মদনএছাড়া তামিল অভিনেতা বিজয় সেতুপতিকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়


হাসপাতালে ভর্তি হলেন বিনোদ খান্না

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্নাডিহাইড্রেশনের ফলেই শুক্রবার রাতে এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনে ভর্তি হন তিনিমঙ্গলবার এ তথ্য জানান তার ছেলে রাহুল
তবে খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনিএ প্রসঙ্গে রাহুল জানান, ‘বড়সড় ডিহাইড্রেশনের ফলে বাবাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয়তবে তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।’

চিকিৎসকরা তৎপরতার সাথে বিনোদ খান্নার চিকিৎসা করায় তার পরিবার কৃতজ্ঞতা স্বীকার করেছেনএদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিনেতা এখন ভালো আছেনশিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে


Tuesday, 4 April 2017

স্বাভাবিক যৌনজীবনে অপারগ, আদালতে বিচ্ছেদ চাইলেন রূপান্তরকামী স্বামী

মুম্বই, ৪ এপ্রিল : স্ত্রীর যৌনচাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেনআর সেই কারণেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হলেন এক রূপান্তরকামী ব্যক্তিঘটনাটি মুম্বইয়ের
আবেদনকারী ৩১ বছর বয়সি এক ব্যবসায়ী২০১৪ সালে তিনি সেক্স চেঞ্জ করে মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হনপরের বছরের ডিসেম্বরেই তিনি বিয়ে করেনপিটিশনে তিনি জানান, তাঁর যৌনাঙ্গ অপারেশনে বাদ দিয়ে দেওয়া হয়তার বদলে সেখানে পুরুষের যৌনাঙ্গ বসানো হয়েছেকিন্তু, তারপর থেকেই তিনি স্বাভাবিক যৌনজীবন অতিবাহিত করতে পারছেন না
তিনি আরও বলেন, তাঁর অনুভূতিটা ঠিক এরকম, যেন একজন মহিলার দেহে আষ্টেপৃষ্ঠে বন্দী হয়ে রয়েছেন এক পুরুষতাঁর বিচ্ছেদকামী স্ত্রীও তাঁর সেক্স চেঞ্জ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন এবং তাতে তাঁর সম্মতিও দিয়েছিলেনওই ব্যবসায়ী এও জানান, তাঁর স্ত্রী জানতেন, তিনি এক ব্যক্তির সঙ্গে একটি সম্পর্কে জড়িয়ে পড়তে চলেছেন, যিনি স্বাভাবিক যৌনজীবন অতিবাহিত করতে সক্ষম নন। 

রূপান্তরকামী ওই ব্যবসায়ীর ২৯ বছর বয়সি স্ত্রী একজন ফ্যাশন ডিজ়াইনারএর আগে তিনি স্থানীয় আদালতে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে পারিবারিক হিংসার মামলা দায়ের করেছিলেনতিনি প্রতিমাসে খোরপোশ বাবদ ১ লাখ টাকা দাবি করেন স্বামীর কাছেএছাড়াও দাবি করেছেন, দক্ষিণ মুম্বইয়ে একটি আবাসন

ওই মহিলার দাবি, ১২ বছর আগেই তাঁর বর্তমান স্বামীর সঙ্গে পরিচয় হয়তখন তিনি তাঁকে একজন পুরুষ বলেই জানতেনকিন্তু, সাত বছর পরে তিনি তাঁকে একজন নারী হিসেবে বুঝতে পারেনতখন তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেনতখনই রূপান্তরিত হয়ে পুরুষে পরিণত হতে চেয়েছিলেন ওই ব্যবসায়ীঘটনার জেরে মানসিকভাবে খুবই ভেঙে পড়েন মহিলাতখন তাঁকে ওই ব্যক্তি আশ্বাস দিয়েছিলেন, অপারেশন করলেই সব স্বাভাবিক হয়ে যাবেঅপারেশনের পরে বিয়ে করেন তাঁরাকিন্তু, দেখা যায়, তাঁদের যৌনজীবন আর পাঁচটা সম্পর্কের মতো স্বাভাবিক নয়তাঁকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল বলেও আদালতের কাছে অভিযোগ করেছেন ব্যবসায়ীর স্ত্রী


ভারতের আলফানসো ও তোতাপুরি যাচ্ছে জাপানে


কেসর, আলফানসো ও তোতাপুরি আম এবার পাড়ি দিচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়ায় 
সিজিনের শুরুতেই এশিয়ার অন্যতম ধনী এই দেশদুটিতে আম পাঠানোর সব প্রস্তুতি প্রায় সারা হয়ে গেছে
ভারতের মোট ২.২ লাখ হেক্টর জমিতে প্রতিবছর প্রায় ১ কোটি ৯০ লাখ টন আম উৎপাদিত হয়


মুম্বই হোটেলের ১৯তলা থেকে ঝাঁপ দিল ছাত্র


মুম্বইঃ বান্দ্রা ওয়েস্টের পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডের ১৯তলা থেকে ঝাঁপ দিল ছাত্র। 
বেঙ্গালুরুর ২৩ বছরের স্নাতকোত্তর ছাত্র অর্জুন ভরদ্বাজ ১৯তলায় ঘর বুক করে।
ফেসবুকে প্রথমে লাইভ চ্যাট করেন, কীভাবে আত্মহত্যা করতে হবে, তারপর জানালার কাচ ভেঙে নীচে লাফিয়ে পড়েন অর্জ।


পর্দায় ফিরলেন সুনীল গ্রোভার


আবার ছোট পর্দায় দেখা যাবে ডাক্তার গুলাটি ওরফে সুনীল গ্রোভারকে 
তবে কপিল শর্মার শো-এ নয়, ইন্ডিয়ান আইডলের শো-এর দেখা যাবে তাঁকে
সম্প্রতি এই এপিসোডের শ্যুটিং সেরেছেন সুনীল গ্রোভার 
তবে কপিল শর্মা সো-এ তিনি আর ফিরবেন না বলেই জানিয়েছেন


বাজারে আসছে ২০০ টাকার নোট

২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেনতারপরই বাজারে আনা হয় নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটকিন্তু, ২০০০ টাকার নোট খুচরো করতে গিয়ে প্রায়ই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকেএবার সেই সমস্যা সমাধানের জন্য নতুন ২০০ টাকার নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে RBIসূত্রের খবর, গত বৃহস্পতিবারই এবিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন সরকারি আধিকারিকরা।      

 
কিছুদিন আগেই জালনোট আটকাতে ৩-৪ বছর অন্তর বড় নোটের সিকিওরিটি ফিচারস বদলের পরিকল্পনা নেয় কেন্দ্রীয় সরকারমূলত নোট বাতিলের পরে পরে বিরাট অঙ্কের জালনোট উদ্ধার হওয়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবারই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রকের আধিকারিকরাবৈঠকে উপস্থিত আধিকারিকরা বলেন, বেশিরভাগ উন্নত দেশ তাদের নোটের ফিচারস ৩-৪ বছর অন্তর বদল করেভারতেরও এই পদ্ধতি অনুসরণ করা উচিত। 


ডিম ঘিরে গুজবের মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের চাঞ্চল্যকর দাবি, চাল থেকে বোনলেস চিকেন সবই নকল সম্ভব


কলকাতা: ডিম-ঘিরে গুজবআর তার জেরে আতঙ্কআর এরইমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যা বলছেন, তাতে উদ্বেগ আরও বাড়তে পারে
কলকাতা পুরসভা ও রাজ্য প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক রিপোর্টে, প্লাস্টিক-ডিমের তত্ত্ব খারিজ হলেও, বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের ডিম তৈরি করা কিন্তু মোটেও দুঃসাধ্য কাজ নয়!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে’র গবেষণাগারে ডিম নিয়ে আরও যা তথ্য উঠে এল, তা রীতিমতো উদ্বেগের!

কী কী উপাদান দিয়ে প্লাস্টিকের ডিম হয়সেগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকারক,
শুধু ডিমই নয়গবেষকরা জানাচ্ছেন, প্রযুক্তির দৌলতে ‘প্লাস্টিকের চাল’ তৈরির ফর্মূলাও পেয়ে গিয়েছে ভেজালের কারবারিরা!
রান্নার সময় বাঁচাতে অনেকেই প্যাকেটের মাংসের ওপর নির্ভরশীলসাবধানবাণী রয়েছে সেখানেও!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, চেনার ভুলে হয়তো আপনার অজান্তেই হেঁসেলে ঢুকে যেতে পারে প্লাস্টিকের বাঁধাকপি!
তবে এই সব জিনিস কৃত্তিমভাবে তৈরি করা গেলেও, তা বাজারে এসেছে কিনা, সে ব্যাপারে অবশ্য কোনও তথ্য পাওয়া যায়নিএ নিয়ে কোনও অভিযোগও দায়ের হয়নি


Monday, 3 April 2017

কপিল শর্মাকে এক মাস সময় দিল চ্যানেল

সূত্রের খবর, সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার সমস্যার জের পড়েছে ‘দ্য কপিল শর্মা শো'তে
দর্শকরা তাঁর জোকস শুনে ঠিক ভাবে রেসপন্স না করায় শুটিং বাতিলের অভিযোগও উঠেছে কপিলের বিরুদ্ধে।


সে কারণেই কপিলকে আগামী এক মাস সময় দিয়েছেন চ্যানেল কর্তৃপক।
এর মধ্যেই নাকি তাঁকে পরিস্থিতি গুছিয়ে নিতে বলা হয়েছে


বেগম জান-এ মেক-আপ ছাড়াই ছিলেন অভিনেত্রীরা

শুধু বিদ্যা বালান কেন, সব অভিনেতা-অভিনেত্রীদের নাকি ন্যূনতম মেকআপে শুটিং করতে হয়েছে
এই তথ্য জানিয়েছেন খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

জানিয়েছেন, চরিত্রগুলিকে জীবন্তভাবে দর্শকদের সামনে তুলে ধরতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তি...
টুইট অ্যাকাউন্ট থেকে টিম বেগমজানের ছবিও পোস্ট করেছেন সৃজিত
বেগমজান মুক্তি পাবে ১৪ এপ্রিল 


বিশ্বের দ্বিতীয় সেরা সুন্দরী হলেন প্রিয়াঙ্কা চোপড়া

লস অ্যাঞ্জেলসের একটি ফটো জার্নাল এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বাজনেট যৌথভাবে একটি সমীক্ষা চালায়  

তাতে বিশ্বের দ্বিতীয় সেরা সুন্দরীর শিরোপা পেলেন প্রিয়াঙ্কা চোপড়া
অ্যাঞ্জেলিনা জোলি, এমা ওয়াটসন, ব্লেক লাইভলি, মিশেল ওবামার মতো সুন্দরীদের হারিয়েছেন তি...
বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীর শিরোপা পেয়েছেন বিওয়ন্সে