আগামী শারদোৎসবের আগেই নিউটাউনে চমক! নারকেলবাগান মোড়ে যে ‘কলকাতা গেট’ তৈরি হচ্ছে, সেখানে থাকবে একটি ঝুলন্ত রেস্তোরাঁও। গেটের চারটি স্তম্ভ জুড়ে থাকবে একটি বলয়। কাচ দিয়ে ঘেরা এই বলয়াকৃতি অংশে থাকবে রেস্তোরাঁ এবং ভিজিটর্স গ্যালারি। যেখান থেকে নিউটাউন ও কলকাতার অনেকটা অংশ দেখা যাবে।
পুর এবং নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার জানিয়েছেন, নিউটাউনের সৌন্দর্যায়নের অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে এই ঝুলন্ত রেস্তোরাঁ। প্যারিসের আইফেল টাওয়ারে ভিজিটর্স গ্যালারি এবং মালয়েশিয়ার ঝুলন্ত রেস্তোরাঁ থেকে এই ভাবনা মাথায় এসেছে তাঁদের। ফিরহাদের কথায়, ‘‘সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই ব্যবস্থা।’’ তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই কাচের বলয়ে প্রবেশের জন্য কোনও ‘ফি’ দিতে হবে না। তবে ভবিষ্যতে দর্শকদের আনাগোনা বাড়লে প্রবেশমূল্যের ব্যবস্থা করা হতে পারে। রেস্তোরাঁয় পরিষেবার দাম অবশ্যই দিতে হবে।
হিডকো সূত্রের খবর, প্রায় ৫৫ মিটার উচ্চতা হবে এই গেটের। দর্শকদের জন্য তৈরি বলয়াকৃতি টানেলটি থাকবে মাটি থেকে প্রায় ২৫ মিটার উপরে। কলকাতা গেটের একপাশেই থাকা লিফ্টে উপরে উঠতে পারবেন দর্শকেরা। টানেলকে সাজিয়ে তুলতে বঙ্গ সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নানারকম ছবিও থাকবে সেখানে। গোটা টানেলের বাইরের অংশ থাকবে আলোয় মোড়া। মধ্যের অংশে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো।

No comments:
Post a Comment