Tuesday, 31 January 2017

জানেন কি, কেন বলিউডের পার্টিতে যান না দিশা পাটানি?

মুম্বই: বলিউডে সদ্যই পা রেখেছেন দিশা পাটানিকিন্তু সিনেজগতের গ্ল্যামারের ঝলসানিতে আগ্রহ নেই তাঁরটিনসেল টাউনের পার্টিগুলো আদৌ টানে না তাঁকেরূপোলি দুনিয়ার রকমারি গুঞ্জনেও তাঁর কোনও আকর্ষণ নেই। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মাধ্যমে হিন্দি সিনে দুনিয়ায় তাঁর অভিষেক হয়েছে
কিন্তু দিশা কোনও পার্টিতে যান নাকারণ, এই সমস্ত সোশ্যাল গ্যাদারিংয়ে নিজেকে মিশিয়ে ফেলতে পারেন না তিনিনিজেকে কিছুটা খাপছাড়া লাগেদিশার কথায়, ‘আমি ফিল্ম পার্টিগুলোতে যাই নাসেই অর্থে আমি অসামাজিকআমি মদও খাই নাকারণ, আমি বাইরে খুব একটা বেরোই নাযে সব গুজব রটছে, সে সম্পর্কে কোনও খোঁজখবরও রাখি নাআমি এসব ব্যাপারে খুবই অস্বস্তি বোধ করিকাজ বা মহড়া থাকলেই, আমার ভালো লাগে’
দিশা বলেছেন, ‘আমি খুবই লাজুক ও অন্তর্মুখীবাড়িতেই বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালোবাসিশুধুমাত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ও সাক্ষাত্কার দেওয়ার সময় বাইরে বেরোইকারণ এগুলো পেশার অঙ্গ’


একসঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন সলমন-ক্যাটরিনা?

দীর্ঘদিন ধরেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খানবহু নায়িকার সঙ্গেই তাঁর সম্পর্কের গসিপ শোনা যায়সেই তালিকায় অন্যতম হলেন ক্যাটরিনা কইফতবে ক্যাট সুন্দরীর সঙ্গে ভাইজানের সম্পর্ক আদৌ গসিপ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বি-টাউনের একটা বড় অংশেরএ বার নাকি একসঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন এই জুটি! কেন জানেন?
'পার্টনার', 'এক থা টাইগার'-এর মতো বেশ কিছু হিট ছবির পর ফের অনস্ক্রিন দেখা যাবে এই জুটিকেসৌজন্যে পরিচালক আলি আব্বাস জাফরের 'টাইগার জিন্দা হ্যায়'আগামী মার্চে শুরু হবে ছবির শুটিংশোনা যাচ্ছে, তার কাজেই একসঙ্গে অস্ট্রিয়া যাবেন সলমন-ক্যাটরিনা
এক ভারতীয় ও এক পাক গুপ্তচরের প্রেম নিয়ে এ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে
পাঁচ বছর পর ফের পর্দায় সলমন-ক্যাটরিনার রোমান্স দেখবেন দর্শক


দু’মাস ধরে সহপাঠীদের হাতে যৌন নিগ্রহের শিকার ১৩ বছরের কিশোর

১৩ বছরের এক কিশোরকে প্রায় দু’মাস ধরে যৌন হেনস্তার অভিযোগ উঠল তারই সহপাঠীদের বিরুদ্ধেহায়দরাবাদের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেঅষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে শুধু যৌন নিগ্রহ করেই ক্ষান্ত হয়নি বন্ধুরারীতিমতো নিগ্রহ করার দৃশ্য ভিডিও করে তাকে ব্ল্যাকমেলও পর্যন্ত করত বলে জানা গিয়েছেকিছুদিন আগে নির্যাতিত কিশোর নিজের অভিভাবকদের বিষয়টি জানানোর পর গোচরে আসেপ্রায় দু’মাস ধরে শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছে ওই কিশোরপুলিশ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় এবং আইটি অ্যাক্টে মামলা দায়ের করেছেযদিও স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা জানার পর নির্যাতিত পড়ুয়াকে মাস দুয়েকের জন্য সাসপেন্ড করেছে

নির্যাতিত কিশোরের বাবা পুলিশকে জানিয়েছে, ওই চার সহপাঠী মাঝেই মধ্যে তাঁর ছেলেকে নিজেদের বাড়িতে ডেকে পাঠাতসেখানে তাকে পর্নোগ্রাফি দেখিয়ে যৌন নিগ্রহ করা হত বলে অভিযোগনিগ্রহের দৃশ্য ভিডিও করে ওই কিশোরকে ব্ল্যাকমেল করত বলে অভিযোগনিগ্রহে বাধা দিলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিত তারাকিশোরের বাবা স্কুল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় দাঁড় করেছেন ছেলেকে সাসপেন্ড করার জন্য


দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন যুবক

দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন তিরিশ বছরের যুবক৷ মৃত সঞ্জয় নাট বিহারের বক্সার জেলার বাসিন্দা৷ মঙ্গলবার সকাল ছটা নাগাদ ঝাড়খণ্ডের বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে নিজের প্রাণ নেন তিনি৷

মন্দির কমিটির সদস্য শুভাশিস পান্ডা জানিয়েছেন, এদিন ভোররাতেই মন্দিরে এসে পৌঁছেছিলেন সঞ্জয়৷ বেশ কিছুক্ষণ ধরে ছিন্নমস্তার পূজা-অর্চনা করেন তিনি৷ তারপর মন্দির প্রাঙ্গনে সেই স্থানে যান যেখানে সাধারণত পশু বলি দেওয়া হত৷ সেখানে গিয়ে আচমকা ছুরি বার করে নিজের গলা কেটে দেন৷ ঘটনার পরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ বেশ কিছুক্ষণ ধরে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে৷ পরে আবার সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মন্দির৷

তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর অতীম কুমার জানিয়েছেন, সঞ্জয়ের বাবা বিহার পুলিশের হাবিলদার হিসেবে কাজ করেন৷ তাঁকে খবর দেওয়া হয়েছে৷ মৃতদেহ নেওয়ার জন্য রওনা দিয়েছে পরিবার৷ প্রাথমিক তদন্তের পরই মৃতদেহ তুলে দেওয়া হবে তাঁদের হাতে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই দেবী ছিন্নমস্তার ভক্ত সঞ্জয়৷ বেশ কিছুদিন ধরেই নিজের আরাধ্যর সঙ্গে মিলনের কথা শোনা যাচ্ছিল তাঁর মুখে৷


যৌনাঙ্গে সংক্রমণ? দেখুন তো এই টোটকাগুলি কাজে লাগে কি না…

যৌনাঙ্গে সংক্রমণ আজকাল মহিলাদের জন্য একটা কমন প্রবলেমবাথরুম করার সময় জ্বালা, যৌনাঙ্গে চুলকানি, যৌনাঙ্গের পাশে ফুসকুড়ি, অতিরিক্ত সাদাস্রাব যেকোনও লক্ষনই দেখা দিতে পারে এই সংক্রমণের কারণেঅনেকেরই ধারণা, এই সংক্রমণে কোনও জীবানুর হাত রয়েছেযা সম্পূর্ণ ভুলক্যানডিডা এলবিকান নামে একধরণের ছত্রাকের বাড়াবাড়ির কারণেই এই সমস্যা হয়অনেক সময় অবশ্য অতিরিক্ত শারীরিক মিলন, হরমোন থেরাপি বা গর্ভনিরোধক ওষুধের কারণেও এই সংক্রমণ হতে পারেতবে ঘাবড়ে যাওয়ার কিছু নেইচিকিৎসাবিজ্ঞান এখন অনেক উন্নতসঙ্গে রয়েছে ঘরোয়া উপায়ওবাতলে দিচ্ছি আমরাদেখুন তো কাজে লাগে কি না
১. দই: Lactobacillus acidophilus নামে একধরনের ভাল ব্যাকটেরিয়া রয়েছে দইয়েআপনার শরীরকে যেকোনওরকম ইনফেকশন থেকে রক্ষা করেযেখানে খুব চুলকানি হচ্ছে বা সংক্রমণের প্রভাব পড়েছে, ২০-৩০ মিনিট দই লাগিয়ে রাখুনতারপর ইষদুষ্ণ জলে ধুয়ে নিনকাজ হবেসরাসরি যৌনাঙ্গেও দই লাগাতে পারেনদিনে দু’বার লাগানঘণ্টা দুই রেখে ধুয়ে নিন

২. নারকেল তেল: নারকেল তেলে অ্যান্টিফানগাল উপকরণ থাকে যা ছত্রাককে ধরাশায়ী করতে খুব কার্যকরীসংক্রমণ এলাকায় (যৌনাঙ্গের ভিতরে আবার লাগাবেন না যেন) ভালভাবে নারকেল তেল লাগানদিনে ২ থেকে ৩ বার লাগালে কাজ দ্রুত হবেসঙ্গে একটু দারুচিনি তেল মিশিয়ে নিলে সংক্রমণ আর ছড়ানোর ভয় থাকবে না

৩. অ্যাপল সিডার ভিনিগার: এতে এমন কিছু উপাদান আছে যা ছত্রাকের সংক্রমণ কমাতে সাহায্য করেহাল্কা গরম জলের সঙ্গে দুই টেবিল চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে কিছু দিন খান তোদিনে দু’বার করে কিন্তুদেখি কাজ হয় কি নাসাদা ভিনিগার বা অ্যাপল সিডার ভিনিগার জলে মিশিয়ে সংক্রমণের জায়গায় লাগাতে পারেনএতেও কাজ হবে
৪. রসুন: অ্যান্টিফাংগাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ঘরোয়া অ্যান্টিবায়োটিক হিসাবে রসুনের জুড়ি নেইকয়েক কোয়া রসুন নিয়ে পেস্ট তৈরি করুনযেসব জায়গায় ফুসকুরি হয়েছে বা জ্বলছে বা চুলকাচ্ছে লাগিয়ে রাখুনএক কোয়া রসুন খেতে পারেন রোজছত্রাক নিরাময়ে বেশ উপকারি

বিধিবদ্ধ সতর্কীকরণ: যতটা সম্ভব ঢিলেঢালা পোশাক পড়তে হবে কিন্তুআপনার অন্দর-মহলে হাওয়া বাতাস খেললে ছত্রাক ছরি ঘোরানোর সুযোগ কম পাবেআর সেক্ষেত্রে সুতির পোশাক হলেই ভালএই সময় রিল্যাক্স করাটা খুব দরকারসঙ্গে সংক্রমণের জায়গাটা সবসময় পরিষ্কার রাখবেনবেশি করে জল খাবেনদেখবেন সেরে উঠছেন


বলিউডের অভিনেতাদের বেআব্রু দেখতে চান সানিয়া!

“বলিউডের কোন অভিনেতার শার্টলেস থাকা উচিত?”
প্রশ্নটি আসার জন্যই যেন অপেক্ষা করছিলেন তিনি৷ দুষ্টু হেসে বললেন, “কারও শার্ট পরা উচিত নয়৷ প্রত্যেকেরই উচিত শার্ট খুলে রাখা৷” এই কথা বলেই হেসে গড়িয়ে পড়লেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর পঞ্চম সিজন রীতিমতো মাতিয়ে দিয়ে গেলেন তিনি৷ আর টেনিস তারকাকে যোগ্য সঙ্গত দিলেন পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান৷ শো-য়ে ফারহা সরব হয়েছেন অভিনেতা রণবীর সিং এবং রণবীর কাপুরের যৌনজীবন নিয়ে৷ ফারহাকে করণের প্রশ্ন, “যদি আপনার কোনও বান্ধবী রণবীর সিংয়ের সঙ্গে ডেটে যান, তবে তাঁকে কী পরামর্শ দেবেন?” ফারহার চটজলদি উত্তর, “বলব বড় এক বাক্স কন্ডোম নিয়ে যেতে৷” করণের আবার প্রশ্ন, “ব্যক্তিটি যদি রণবীর কাপুর হন?” এর উত্তরে ফারহা যা বললেন, তা শুনলে লজ্জা লাগবে৷ পরিচালকের অকপট উক্তি, “রণবীর সিংয়ের সঙ্গে ব্যবহার করার পর যে কন্ডোমগুলি পড়ে থাকবে সেগুলি নিয়ে যাওয়ার পরামর্শ দেব৷”

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর ফারহা এবং সানিয়ার এপিসোডের যে টিজার মুক্তি পেয়েছে, তাতেই এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে ফারহা এবং সানিয়াকে৷ টিজারেই রীতিমতো ঝড় তুলেছেন এই দুই সুন্দরী৷ শো দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন অনুরাগীরা৷


রাজনীতিবিদ প্রেমিকের প্রশ্রয়ে দেহব্যবসায় নামলেন এই মডেল

সেনাড নুরকিচ৷ ছোটপর্দার লাস্যময়ী এই তারকা সার্বিয়ার অত্যন্ত জনপ্রিয় নাম৷ শরীরি ভাষায় অনুগামীদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দেন ২৪ বছরের এই হট অ্যান্ড সিজলিং মডেল৷ এর বাইরেও অবশ্য আরেকটা পরিচয় রয়েছে তাঁর৷ এক রাজনীতিবিদের গার্লফ্রেন্ড তিনি৷ তাহলে প্রশ্ন হল, নতুন করে সংবাদের শিরোনামে কেন উঠে এসেছেন এই মডেল? নিজে মুখে স্বীকার করেছেন, বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও দেহব্যবসায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি!

নাম, যশ বা অর্থ, কোনও কিছুরই অভাব নেই৷ তাহলে দেহ ব্যবসার মতো পেশা কেন বেছে নিলেন তিনি? সেনাড জানালেন, “এতে তো কোনও অপরাধ নেই৷ তাছাড়া দুনিয়ায় কোনও কাজই ছোট নয়৷ আমার এই কাজ করতে বেশ ভাল লাগে৷ তাই এই পেশায় নাম লিখিয়েছি৷” কিন্তু সার্বিয়ায় দেহব্যবসার উপর কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ কল গার্ল বা বারবনিতাদের হাতেনাতে ধরতে পারলেই সোজা তাঁদের স্থান হয় শ্রীঘরে৷ সে সবকে অবশ্য একেবারেই তোয়াক্কা করেন না এই লাস্যময়ী টিভি স্টার৷ কারণ পুলিশকে সামলানোর দায়িত্ব নিয়েছেন খোদ তাঁর রাজনীতিবিদ বয়ফ্রেন্ড! আসলে এই পেশা থেকে মোটা অঙ্কের টাকা ঢোকে সেনাডের পকেটে৷ তাই তাঁর পরিবার বা বয়ফ্রেন্ড, কেউই এতে বাধা দেন না৷
 
জনপ্রিয় এই মডেলের অবশ্য দেহব্যবসার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে৷ শুধুমাত্র বড় ব্যবসায়ী এবং সুপুরুষ ব্যক্তিদের ডাকেই সাড়া দেন তিনি৷ নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, “বড়মাপের ব্যবসাদাররা ফোন করেন৷ যখন তাঁদের স্ত্রীরা বাড়ির বাইরে থাকেন, তখন পৌঁছে যাই৷ আমার টাকাতেই পরিবারের সব দেনা মেটে৷”


যাঁকে নিয়ে বিতর্ক সেই রানি পদ্মাবতী সত্যিই কি ছিলেন?

কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রানি পদ্মাবতী৷ সৌজন্যে, সঞ্জয় লীলা বনশালি ও কর্ণি সেনা৷ একজন রাজপুত ইতিহাসের একটি অধ্যায়কে সেলুলয়েডে তুলে আনতে চাইছেন৷ অন্যদিকে কর্ণি সেনার দাবি, বিকৃত হচ্ছে ইতিহাস৷ তাই নিয়ে ধুন্ধুমার৷ রীতিমতো সরগরম গোটা দেশ৷ কিন্তু কে এই পদ্মাবতী? আদৌ কি তিনি ছিলেন?

এ নিয়ে রীতিমতো ধন্দ আছে ইতিহাসবিদদের মধ্যেও৷ পিছনে তাকালে দেখা যাচ্ছে, পদ্মাবতীর কথা প্রথম উঠে আসে মালিক মহম্মদ জায়সি নামে এক আওয়াধি কবির কবিতায় (পদ্মাবৎ)৷ ১৩০৩ খ্রীষ্টাব্দে তুর্কি সুলতান আলাউদ্দিন খিলজি দীর্ঘ যুদ্ধের পর চিত্তোর দখল করেন৷ আর এ কবিতা লেখা হয় তারও ২০০ বছর পর(১৫৪০)৷ পরবর্তীকালে এ কবিতায় কথিত কাহিনিকেই আপন করে নেয় চিত্তোরের মানুষ৷ কী সেই কাহিনি? রানা রতন সিংয়ের স্ত্রী ছিলেন সুন্দরী পদ্মাবতী৷ রানার দরবার থেকে বহিষ্কৃত এক রাজকর্মচারীই সুলতানের কানে রানির সৌন্দর্যের গুণকীর্তন করেন৷ শুনেই মুগ্ধ হন আলাউদ্দিন৷ কোনওভাবে একবার রানিকে দেখেও ফেলেন তিনি৷ আর তারপরই চিত্তোর আক্রমণ৷ আলাউদ্দিন পাকড়াও করে রানা রতন সিংকে৷ পদ্মাবতীর কাছে শর্ত পাঠানো হয়, যদি তিনি সুলতানের সঙ্গে আসেন, তাহলে ছেড়ে দেওযা হবে রানাকে৷ পরিবর্তে রানি ৭০০ সেনা পাঠায় সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে৷ কিন্তু শেষমেশ পরাজিত হতে হয় রানাকে৷ সুলতানের হাতে তাঁর মৃত্যুও হয়৷ জহরব্রত পালন করেন রানি পদ্মাবতী৷

এই হল রানি পদ্মাবতীর কাহিনি৷ রাজপুতদের কাছে তা অত্যন্ত সম্ভ্রম ও গর্বের৷ এই ঐতিহ্য তাই তাঁরা সংরক্ষণ করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম৷ কিন্তু বহু ইতিহাসবিদই রানি পদ্মাবতীর অস্তিত্ব নিয়ে সন্দিগ্ধ৷ কেননা রাজপুত বা সুলতান সাম্রাজ্যের ঐতিহাসিক দস্তাবেজে রানি পদ্মাবতীর কোনও উল্লেখ পাওয়া যায় না৷ এছাড়া জয়সির কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে৷ ফলত বদলে বদলে গিয়েছে কাহিনি৷ শেষমেশ যা পাওয়া গিয়েছে তা আদৌ ঐতিহাসিক কিনা তা নিয়ে সন্দেহ আছে৷ ইতিহাসবিদরা এর আগেও জানিয়েছেন, জয়সির কবিতা পুরোটাই প্রতীকী৷ ফলে আদৌ রানি পদ্মাবতী নামে কেউ ছিলেন কিনা, তা নিয়ে খানিকটা সন্দেহ থেকেই যাচ্ছে৷


ম্যাডাম রোজভ্যালিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য, টাকা পাচারে জড়িত নাকি ইডির অফিসারই?

রোজভ্যালির কালো টাকা পাচারে সাহায্য করছেন খোদ ইডির অফিসার? এমন অভিযোগই জোরাল ভাবে সামনে আসছেED অফিসার মনোজ কুমারগৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে আটঘাঁট ভেঙে তিনি টাকা পাচার করেন বলে অভিযোগ। 
CCTV ফুটেজকলকাতা বিমানবন্দরের ছবিদিল্লি যাচ্ছেন ED অফিসার মনোজ কুমারসঙ্গে কে? দিল্লির হোটেলে চেক ইনদেখা হয়ে গেল এক পরিচিতের সঙ্গেকার সঙ্গে হোটেলে উঠছেন ED অফিসার? উত্তরের খোঁজ পেতে হলে পিছিয়ে যেতে হবে একমাস। 
২০১৬ সালের ১৫ ডিসেম্বর, ১ কোটি ৪২ লক্ষ টাকার বাতিল নোট সমেত ধরা পড়ে ৩ জনপ্রদীপ রায়, সঞ্জীব ঘোষ আর অরূপ সিংধৃতদের জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্যধৃতরা জানাল তারা এক বেসরকারি সংস্থার কর্মীএই টাকার উত্‍স্য তারা জানাতে পারেনিতদন্তে বোঝা যায় সংস্থাটি ভুয়োসংস্থার অফিসে উদ্ধার হয় বেশ কিছু কম্পিউটার, ল্যাপটপ ও ফাইল।  
তথ্য ঘেঁটে জানা যায়, কোনও একজনের টাকা, বিভিন্ন ভুয়ো সংস্থার অ্যাকাউন্টে পাচার হচ্ছিল২টি ফোল্ডারের সন্ধান মেলেএকটি ফোল্ডার রোজভ্যালির নামেঅন্যটি ম্যাডাম রোজভ্যালির নামে। 
কে এই ম্যাডাম রোজভ্যালি? শুরু হয় তদন্তগোয়েন্দারা জানতে পারেন, ম্যাডাম আর কেউ ননখোদ সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুএবার শুভ্রা কুণ্ডুর গতিবিধির ওপর নজর রাখতেই নতুন ক্লুশুভ্রা কুণ্ডুর সঙ্গে বিমাবন্দরে, দিল্লির হোটেলের লবিতে দেখা যাচ্ছে ED কর্তাকেতদন্তকারীরা জানাচ্ছেন, নোট বাতিলের পর গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু প্রায় ১৫ কোটি টাকা পাচার করেনজানা গেছে, ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের সঙ্গে শুভ্রা কুণ্ডুর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠদুজনের মধ্যে একাধিক ফোনকল, হোয়াটস অ্যাপ ও SMS বিনিময়ের প্রমাণ মিলেছেএমনকি দুজনে একসঙ্গে দিল্লি বেড়াতে গিয়ে একই রুমে ওঠেনতবে কি ED অফিসার খোদ কেলেঙ্কারিতে যুক্ত?

যদিও ED কর্তার দাবি, রোজভ্যালি ও সারদা কাণ্ডের তদন্তে সক্রিয় থাকায়, ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাঁসানো হয়েছেতাঁর ব্যক্তিগত সম্পর্ক তদন্তে প্রভাব ফেলেনি বলেও দাবি ED কর্তার