Monday, 30 January 2017

মদ নাও, ভোট দাও: দেদার কুপন বিলি হচ্ছে পঞ্জাবে!

'ওয়ান বটল হামিরা'
'টু বটল রয়্যাল আর্ম'
বর্গাকার সাদা চিরকুটতার উপরে কালো অক্ষরে লেখা এই কথাগুলোহাতে লেখা চিরকুট নয়, ছাপানো কুপনএই কুপন দেখালেই মিলবে মদযতগুলি বোতলের কথা লেখা রয়েছে, ততগুলিই মিলবেযে ব্র্যান্ডের কথা লেখা রয়েছে, সেই ব্র্যান্ডই মিলবে
যে কেউ কুপন ছাপিয়ে যাতে মদ নিতে না পারে, তার ব্যবস্থাও পাকাতৈরি হয়ে গিয়েছে সিল-স্ট্যাম্পসাদা চিরকুটে সিল থাকলে তবেই দেওয়া হবে মদের বোতল
ভোটের পঞ্জাবে এখন এই সিল মারা কুপনেরই রমরমাখোদ নির্বাচন কমিশনই জানাচ্ছে এ কথাবিপুল পরিমাণ কুপন উদ্ধার করেছে কমিশনউদ্ধার হয়েছে ১০ হাজার বোতল মদও
যে সে এলাকা থেকে আবার উদ্ধার হয়নিমুখ্যমন্ত্রী তথা অকালি-বিজেপি জোটের মুখ প্রকাশ সিংহ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অমরেন্দ্র সিংহ পরস্পরের বিরুদ্ধে যে কেন্দ্র থেকে লড়ছেন, সেই লাম্বির অদূরে একটি কটন মিল থেকেই এই বিপুল পরিমাণ মদ কমিশন বাজেয়াপ্ত করেছে

ভোটারদের প্রলুব্ধ করতে বিভিন্ন রাজ্যেই যে নির্বাচনের আগে দেদার মদ বিলি চলে, তা কমিশনের অজানা নয়পঞ্জাবেও যে হবে, তা কমিশন জানতকিন্তু মদের রমরমা এমন সীমা ছাড়াবে, তা কমিশন আঁচ করেনিমদের পাশাপাশি যে ভাবে ড্রাগের আদান-প্রদান চলছে দেদার, তাও কিছুটা অপ্রত্যাশিত ছিল কমিশনের কাছেনজরদারি বেশ কিছু দিন ধরেই চলছেকিন্তু কুপন ছাপিয়ে মদ বিলি করার
এই সাফল্যে অবশ্য স্বস্তিতে থাকতে পারছেন না কমিশনের কর্তারাযে ভাবে কুপন ছাপিয়ে, তাতে সিল মেরে মদ বিলির ব্যবস্থা সামনে এসেছে, তাতে এই ব্যবস্থা গোটা পঞ্জাবেই চলছে বলে নির্বাচন কমিশনের কর্তারা মনে করছেনকিন্তু তার বিশদ খোঁজ এখনও মেলেনিযে সব জেলাগুলিতে রাজনৈতিক লড়াই তীব্র, সেই জেলাগুলির দিকেই বেশি নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশনএর পাশাপাশি ড্রাগের কারবারের দিকেও নজর রাখতে হচ্ছেপাকিস্তান থেকে বিপুল পরিমাণ মাদক পঞ্জাবে ঢোকানোর চেষ্টা হচ্ছে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছেসে দেশ থেকে আসা মালবাহী ট্রেন থেকে মাদক উদ্ধারও হয়েছেএ ছাড়া পথচলতি গাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে পুলিশরাজ্যের বিভিন্ন অঞ্চলে মাদক খোঁজার জন্য ২২টি পুলিশ কুকুরকে কাজে লাগাচ্ছে কমিশনতবে ভোটমুখী পঞ্জাবের সব এলাকা থেকে মদ এবং মাদক বাজেয়াপ্ত করা যে খড়ের গাদায় সূচ খোঁজার সামিল, তাও কমিশনের কর্তারা বুঝতে পারছেন


No comments:

Post a Comment