ভদোদরা , ২৪ জানুয়ারি : 'রইস' -এর প্রচারের সময় গুজরাতের ভদোদরাতে রেল স্টেশনে ভিড়ের চাপে এক ব্যক্তির মৃত্যু ঘিরে বিতর্ক ক্রমেই দানা বাঁধছে। এবার এনিয়ে তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।
সুরেশ প্রভু, ভদোদরার আরপিএফ- এর ডিজিকে গোটা দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন । ঘটনায় রেলের তরফে যদি কোনও রকমের খামতি পাওয়া যায়, তাহলে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
এদিকে ,'রইস' ঘিরে শাহরুখ খান সম্পর্কে একের পর এক আক্রমণ শানাচ্ছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় । আজকের এই মর্মান্তিক ঘটনার পর তিনি বলেন, 'শুধু শাহরুখের জন্য নয়, দাউদ ইব্রাহিমও যদি আসত তাহলেও এরকমই ভিড় হত'।

No comments:
Post a Comment