ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন বছর ২৩-এর আলিয়া ভট্ট। এবার এক অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে।
'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর হাত ধরে প্রথম বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভট্ট। আর প্রথম ছবিতেই বাজিমাত। এর পর থেকে একের পর এক ভাল ছবিতে অভিনয় করেছেন আলিয়া। 'হাইওয়ে', 'উড়তা পঞ্জাব', 'ডিয়ার জিন্দেগি'-তে আলিয়ার অভিনয় বেশ প্রশংসাও কুড়িয়েছে। গত বছর বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
এবার একটি ফ্যাশন ম্যাগাজিনের কভার ফটোতে দেখা যাবে এই বলিউড ডিভাকে। 'ভোগ'-এর ফেব্রুয়ারির সংখ্যায় কভার গার্ল হিসেবে দেখা যাবে তাঁকে।
আলিয়া বরাবরই ফ্যাশন প্রিয়।
আর 'ভোগ' ম্যাগাজিনের কভার গার্ল হয়ে রীতিমতো আপ্লুত তিনি। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই সেই ছবিটি শেয়ারও করেছেন আলিয়া। তবে 'ভোগ'-এর কভার নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। কেন না 'ভোগ'-এ আলিয়া যে ফ্যাশন স্টেটমেন্ট ব্যবহার করেছেন, কিছুদিন আগে সেই একইরকম ফ্যাশন স্টেটমেন্টে দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছে 'ফিল্মফেয়ার' ম্যাগাজিনের কভারে।
যদিও এই বিষয়ে এখনও কিছু জানাননি আলিয়া।
যদিও এই বিষয়ে এখনও কিছু জানাননি আলিয়া।

No comments:
Post a Comment