Saturday, 28 January 2017

যখন এক বানর দত্তক নিল অনাথ কুকুরছানাকে

এলাহাবাদ: ছোট্ট কুকুরছানামা, বাবা নেই, কালোকোলো ছানাটি একা একাই ঘুরছিল রাস্তায়হঠাৎ তার দিকে নজর পড়ে এক বাড়ির ছাদ থেকে আর এক ছাদে লাফিয়ে বেড়ানো এক বানরেরএক লাফে নীচে নেমে এসে সে কোলে তুলে নেয় ছানাটিকে!
উত্তরপ্রদেশের এলাহাবাদে এমনই আজব ঘটনা ঘটেছেসারাক্ষণ কুকুরছানাটিকে কোলে নিয়ে বেড়াচ্ছে ওই বানর


ছানাটিও বিনা আপত্তিতে দিব্যি রয়েছে তার কোলেসাধারণ মানুষ দেখে শুনে তাজ্জব বনে যাচ্ছেনসভ্য মানুষের জগতে এমনভাবে মা বাপহীন, অনাথ শিশুর পাশে এসে দাঁড়ানোর নজির কমকিন্তু সম্পূর্ণ ভিন্ন স্তরের দুই পশু যেভাবে পরস্পরের প্রতি সহমর্মিতা দেখিয়ে একসঙ্গে থাকতে শুরু করেছে, তা অবার করেছে সকলকেঅনেকে আবার এগিয়ে এসে খাবারদাবারও দিচ্ছেন তাদের
বানরটি অবশ্য মানুষের এত কৌতূহলের কারণ বুঝতে পারছে নাতিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে সকলের নজরের আড়ালে যেতে চাইছে সেকোলে অবশ্য শক্ত করে আঁকড়ে রেখেছে তার নতুন পাওয়া বেস্ট ফ্রেন্ডকেসবে জুটেছে নতুন বন্ধুতার খাওয়াদাওয়া, পছন্দ অপছন্দের খেয়াল রাখতে হবে না? এত হইচই, হট্টগোল করলে চলে?


No comments:

Post a Comment