Tuesday, 24 January 2017

জল্লিকাট্টু ঘিরে বিক্ষোভে কড়া নজর কেন্দ্রের

নয়াদিল্লি,২৪, জানুয়ারি: জল্লিকাট্টু বিতর্কে নয়া মোড়খবর, চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ভারত বিরোধী পোস্টারজানা গিয়েছে, যদি রাজ্য সরকার চায়, তবে সেখানে গিয়ে পরিস্থিতি সামলাতে পারে কেন্দ্রীয় বাহিনী।['জাল্লিকাট্টু'-র আয়োজনে খুব শীঘ্রই পদক্ষেপ নেবে তামিলনাড়ু সরকার, জানালেন মুখ্যমন্ত্রী পন্নিরসেলবম]




এদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছেপরিস্থিতিতি বুঝে, যদি তামিলনাড়ু সরকার চায়, তাহলে কেন্দ্রের তরফে পাঠানো হতে পারে 'সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস' বা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ।[জাল্লিকাট্টু আন্দোলনকারীদের বলপ্রয়োগ করে মেরিনা বিচ থেকে হঠাচ্ছে পুলিশ!

দেখা গেছে চেন্নাইয়ের মেরিনা বিচে জল্লিকাট্ট্ু নিয়ে বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল ভারত বিরোধী পোস্টার বিষয়টিকে মোটেও ভালো নজরে দেখছেনা কেন্দ্রসোমবার মেরিনা বিচে বিক্ষোভকারীদের সরাতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে
বিক্ষোভকারীদের প্রতিবাদ মূলত জল্লিকাট্টুকে নিষিদ্ধ করবার বিরুদ্ধেএদিকে কেন্দ্রের তরফে গত সপ্তাহেই জল্লিকট্টু খেলা নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়তামিলনাড়ুর বিভিন্ন অংশে ষাঁড়কে কাবু করার এই খেলা শুরু হওয়ার পাশপাশি চলে প্রতিবাদ বিক্ষোভখেলার মাঝে হতাহতেরও খবর আসেতবে এরপরও জাল্লিকাট্টু নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন কিভাবে ভয়ঙ্কর আকার নিলো সে বিষয়ে কড়া নজর রাখছে কেন্দ্রগোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে ক্রমাগতভাবে সংযোগ রেখে চলেছে কেন্দ্রীয় সরকার


No comments:

Post a Comment