Saturday, 28 January 2017

ওমানে নির্যাতনের শিকার ভারতীয় নাগরিক, কেন্দ্রর দ্বারস্থ পরিবার

ফের আরব মুলুকে অত্যাচারের শিকার ভারতীয়মধ্যপ্রাচ্যের ওমানের মাসকটে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার বাসিন্দা গঙ্গারত্নম আপ্পারাও নামে এক মহিলা দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে তাঁর পরিবার জানিয়েছেমাসকটের সোহরে এক ব্যবসায়ীর কাছে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন গঙ্গাকিন্তু মালিকের অত্যাচার দিন দিন বেড়েই চলেছেকিছুতেই দেশে ফিরতে পারছেন না ওই মহিলা, এমনই অভিযোগ উঠেছে। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে অত্যাচারের কথা জানতে পেরে শয্যাশায়ী হয়ে গিয়েছেন স্বামী ইনাকোতি আপ্পারাও
জানা গিয়েছে, দু’বার ব্যবসায়ীর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন গঙ্গাকিন্তু স্থানীয় পুলিশ দুবারই তাঁকে খুঁজে বের করে ফের ওই ব্যবসায়ীর কাছে ফেরত পাঠিয়ে দেয়যদিও প্রতিবারই তাঁকে ভারতীয় দূতাবাসে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন গঙ্গাগঙ্গার স্বামী জানিয়েছেন, ভিপার্থী কুমার নামে এক মহিলার সঙ্গে বছরখানেক আগে গঙ্গার পরিচয় হয়তখন ওই মহিলাই গঙ্গাকে আরব মুলুকে কাজ করার কথা বলেনপেশায় কৃষক আপ্পারাওয়ের আর্থিক অনটনের কথা ভেবেই ওই মহিলার বুদ্ধিতে বিদেশে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নেন গঙ্গাএরপর ভিপার্থী দাসারি বাবু রাও নামে এক এজেন্টের সঙ্গে গঙ্গার পরিচয় করিয়ে দেনসেই এজেন্টই গঙ্গাকে মাসকটে কাজ করতে পাঠানমাসকটে যাওয়ার তিন মাস পরেও গঙ্গার সঙ্গে কোনও যোগাযোগ না হওয়ায় চিন্তায় পড়ে যান পরিজনরাবড় ছেলে নগেন্দ্র বাবু একাধিক বার গঙ্গা ও এজেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনকিন্তু দুজনের সঙ্গেই যোগাযোগ হয় নাতিন মাসেরও বেশি সময় পর একবার ফোন করেন গঙ্গাতিনি ৩৫,০০০ টাকাও পাঠান বাড়িতেএরপর আরও কয়েকবার কথা হয় গঙ্গার সঙ্গে
সম্প্রতি, গঙ্গা ফোন করে পরিবারকে জানান, তাঁর সঙ্গে অমানসিক অত্যাচার করা হয়ঘণ্টার পর ঘণ্টা তাঁকে কাজ করতে বাধ্য করা হত এবং বাড়ির বাইরে তাঁকে শুতে দেওয়া হততাঁর আগে যে পরিচারিকা ছিলেন তিনি নাকি আত্মহ্ত্যা করেছিলেনএতেই আরও ভয় পেয়ে যান স্বামী আপ্পারাওবর্তমানে গঙ্গার পরিবার ভারতীয় দূতাবাস এবং বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছেকোনওমতে যাতে গঙ্গাকে দেশে ফেরানো হয় সেই আবেদনই রেখেছেন পরিজনরা


No comments:

Post a Comment