বলিউডই তাঁদের ঘর-বাড়ি। কিন্তু আপাতত তাঁদের ঠিকানা হলিউড। তাঁরা প্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। সৌজন্যে প্রিয়ঙ্কার 'কোয়ান্টিকো', 'বেওয়াচ' এবং দীপিকার 'ট্রিপল এক্স'। যে হেতু দুই বলি নায়িকাই হলিউড পাড়ি দিয়েছেন তাই তাঁদের মধ্যে তুলনা আসাটা স্বাভাবিক। কিন্তু এই তুলনা মোটেই ভাল চোখে দেখছেন না দীপিকা। বরং তিনি মনে করেন, তাঁর সঙ্গে প্রিয়ঙ্কার তুলনা টানাটা একেবারেই ঠিক নয়।
সম্প্রতি মার্কিন মুলুকে এক সাক্ষাত্কারে দীপিকা বলেছেন, ''তুলনা করাটা অন্যায়। প্রত্যেকেরই পথ আলাদা। জার্নি আলাদা।'' এর আগেও দীপিকা জানিয়েছিলেন, প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর কোনও তুলনাই চলে না।

No comments:
Post a Comment