মাস চারেকের ব্যবধান। আবার বিতর্কে মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠ টলিউডের চলচ্চিত্র প্রযোজকের পুত্র। এবার তার বিরুদ্ধে অভিযোগ, তরুণীদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া এবং অন্য একটি গাড়িতে ধাক্কা মারা। এর জেরে তাকে মারধরও করে স্থানীয়েরা।
মাস চারেকের ব্যবধান। আবার বিতর্কে মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠ টলিউডের চলচ্চিত্র প্রযোজকের পুত্র। এবার তার বিরুদ্ধে অভিযোগ, তরুণীদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া এবং অন্য একটি গাড়িতে ধাক্কা মারা। এর জেরে তাকে মারধরও
করে স্থানীয়েরা।
করে স্থানীয়েরা।
রবিবার সকালে 'অডি' গোত্রের গাড়ি নিয়ে বেরিয়েছিল প্রযোজকের নাবালক পুত্র। সঙ্গে ছিল কয়েকজন বন্ধুও। পুলিশ সূত্রের খবর, ওই 'অডি'র পাশ দিয়ে যাচ্ছিল 'সিডান' গোত্রের আরেকটি গাড়ি।
সেই গাড়িতে ছিলেন কয়েকজন কিশোরী-তরুণী। অভিযোগ, তরুণীদের গাড়িটিকে পাশ কাটিয়ে যেতে বাধা দিচ্ছিল স্টিয়ারিং হাতে থাকা প্রযোজক-পুত্র। বেপরোয়াভাবে সে গাড়িটি চালাচ্ছিল। নিউ আলিপুরের নলিনীরঞ্জন অ্যাভিনিউয়ে দু'টি গাড়ি যখন এইভাবে যাচ্ছে সেই সময়ে বেপরোয়া গাড়িটির সামনে এসে প়ড়েন এক পথচারী। তাঁকে বাঁচাতে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে প্রযোজক-পুত্রের গাড়িটি। এরপর 'অডি'তে মজুত থাকা কাঁচা ডিমও ছোঁড়া হয় তরুণীদের গাড়ি
ওই তরুণীরা নিউ আলিপুর থানায় যান। তবে প্রযোজক-পুত্র বলে কথা! তাই বিষয়টি মেটাতে আসরে নামেন এক 'প্রভাবশালী'। তারপরই পুলিশের হস্তক্ষেপে দু'পক্ষের আলোচনার ভিত্তিতে থানায় বসে বিষয়টি মিটিয়ে নেওয়া হয় বলেই সূত্রের খবর। তবে মীমাংসার আগে, বিবাদ না মেটালে অনেক ঝক্কি পোহাতে হবে বলে ওই তরুণীদের একটু 'ভড়কে' দেওয়া হয়। এত ঘটনা ঘটলেও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে প্রযোজক-পুত্রের গাড়ির ধাক্কায় রেড রোডে মৃত্যু হয়েছিল একটি ঘোড়ার। সেই সময়েও ওই নাবালককে গ্রেফতার না করায় প্রশ্নের মুখে পড়েছিল পুলিশের 'ভূমিকা'। যদিও তখন পুলিশ দায় সেরেছিল এই বলে যে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কোনও নাবালককে গ্রেফতার করা যায় না।

No comments:
Post a Comment