Wednesday, 25 January 2017

বিয়ে না মানলেও ঘনিষ্ঠতার কথা স্বীকার, জেল হেফাজতে বাংলাদেশের ক্রিকেটার

বিয়ের কথা স্বীকার না করলেও, নাসরিন সুলতানা নামের এক তরুণীর সঙ্গে ছ'মাসের ঘনিষ্ঠতার কথা স্বীকার করে জেল হেফাজতে গেলেন বাংলাদেশের ক্রিকেটার আরাফাত সানিতবে ঐ তরুণীকে বিয়ে করে ছয় মাস সংসার করার বিষয়টি সানি অস্বীকার করেছেন
আটকের পর এক দিনের রিমান্ডে সানি পুলিশকে জানিয়েছেন, বিয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যাসব ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। "তার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলসেই সুযোগ নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন নাসরিন"- পুলিশের কাছে এমনই বলেছেন সানি
তথ্যপ্রযুক্তি আইনে নাসরিন সুলতানা নামে ওই তরুণীর দায়ের করা মামলায় এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার সানিকে হাজির করা হয় আদালতে
আদালতে উপস্থিত হয়ে তিনি বলেন, "নাসরিনের অভিযোগ সত্য নাষড়যন্ত্রআমি এই অভিশাপ থেকে মুক্তি চাইএই কষ্ট সহ্য করতে পারছি না।"
পুলিশ সুত্রে জানা গেছে, আটকের পর ২৩ জানুয়ারি ঢাকার মোহাম্মদপুর থানায় আরাফাত সানিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা অভিযোগের ভিত্তিতে সানিকে গ্রেফতার করা হয়সানি পুলিশকে বলেছেন, "নাসরিন ঘনিষ্ঠ বান্ধবী ছিলতাই নিজেদের ছবি আদান-প্রদান হয়েছেসেখানে কোথাও কোনও হুমকি দেওয়া হয়নিনাসরিনকে তো অন্যরা চিনে নাএ ঘটনায় ক্ষতি যা হবে আমারনাসরিন আমাকে ফাঁদে ফেলতে চাচ্ছে।"

অভিযুক্ত ক্রিকেটার আরাফাত সানিছবি: সংগৃহীত
পুলিশ সুত্র বলছে, সানির কথা মতো তাঁর ভক্ত পরিচয় দিয়ে প্রথম কথা বলেছিলেন নাসরিনইতার পর মাঝেমধ্যেই নাসরিন তাঁকে ফোন করে কথা বলতে চাইতেনঅনুশীলনের সময় ধানমন্ডির আবাহনী মাঠে বসে থাকতেনসেই থেকে বন্ধুত্বদেখা হতো মাঝে-মধ্যেএভাবেই নাকি ঘনিষ্ঠতাকিন্তু বিয়ে করার কোনও প্রশ্নই উঠেনি বলে দাবি করেছেন সানি
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্তা

অভিযোগকারী নাসরিন সুলতানাছবি: সংগৃহীত
এই মামলা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "অভিযোগ সত্যি প্রমাণিত হলে সানির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে বোর্ডএকটা ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি, এ ধরনের কাজ বিসিবি কখনও বরদাস্ত করে নাকেউ যদি এ ধরনের কাজ করে দোষী সাব্যস্ত হয়, তা হলে অবশ্যই সে নিষিদ্ধ হবেতবে এর আগে বিষয়টির সত্যতা প্রমাণ হতে হবেএকটা খবর দেখেই তো আর আমরা কাউকে নিষিদ্ধ করতে পারি নাআগে বিষয়টি আদালতে সুরাহা হতে হবে।"
বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে এর আগেও গ্রেফতার হতে হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারকেএর আগে ২০১৫ সালের জানুয়ারিতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন জাতীয় দলের পেসার রুবেল হোসেনএকই বছরের অক্টোবরে শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগারে যান শাহাদাত হোসেন রাজীব
আরও পড়ুন- ২৫তম স্ত্রীর অভিযোগে ২৭তম স্ত্রীর বাড়ি থেকে ধৃত ২৮ বিবির মিঞা

No comments:

Post a Comment