Monday, 30 January 2017

হোয়াটসঅ্যাপ খুললেই জানা যাবে বন্ধুর লোকেশন!

বন্ধুর সঙ্গে সিনেমা দেখার প্ল্যান করেছেনসেই মতো সিনেমা হলের সামনে অপেক্ষায় আধ ঘণ্টা পার হয়ে গেলঅথচ, বন্ধুর দেখা নেইকী করবেন তা না ভেবে বরং হোয়াটসঅ্যাপ অন করে দেখে নিন সেই বন্ধু এখন কোথায় রয়েছেনা! কোনও কাল্পনিক গল্পগাথা নয়আগামী দিনে এমনটাই হতে পারেএ রকম ফিচার জুডবে হোয়াটসঅ্যাপএর ফলে ব্যবহারকারীর রিয়েল টাইম লোকেশনও জানা যাবে এক নিমেষেতবে কবে সেই সুবিধা মিলবে তা এখনও জানা যায়নি
অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সন ২.১৬.৩৯৯+ এবং আইওএস-এর ক্ষেত্রে ২.১৭.৩.২৮-তে এই ফিচার কাজ করবে বলে টুইটারে ফাঁস করেছে এক সংস্থাতবে এ নিয়ে এখনও কিছু জানাননি ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ

ব্যবহারকারীর রিয়েল টাইম লোকেশন জানতে হলে হোয়াটসঅ্যাপে ওই ফিচারটি 'অন' করতে হবেওই ফিচারটি ১, ২, ৫ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য 'অন' রাখা যাবেতবে আপনি কোথায় রয়েছেন তা বন্ধুকে না জানাতে চাইলে এই ফিচারটি বন্ধ করে রাখতে পারেন


No comments:

Post a Comment