মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় জামাত-উদ-দাওয়ার এই শীর্ষ নেতাকে গৃহবন্দি করা হয়েছে।
২৬/১১-এর মুম্বই হামলার অন্যতম এই চক্রীকে বহু দিন ধরেই নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে ভারত। তাঁর বিরুদ্ধে একাধিক প্রমাণও ইসলামাবাদের হাতে তুলে তুলে দিয়েছে নয়াদিল্লি। কিন্তু লাভ কিছু হয়নি। আন্তর্জাতিক মহলের হুমকি উপেক্ষা করে পাক অধিকৃত কাশ্মীরে প্রকাশ্যে মিছিলও করতে দেখা গিয়েছিল তাঁকে।
প্রিয় পাঠক, দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে নীচের ধাপগুলি অনুসরণ করে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।

No comments:
Post a Comment