Monday, 30 January 2017

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে। তরুণীর পেট কেটে ডাক্তাররা বার করলেন এ কোন 'ঐশ্বর্য'!

ব্যথায় তখন মরো-মরো অবস্থা নেহারডাক্তাররা দেরি না করে অপারেশনের সিদ্ধান্ত নেনকিন্তু ডাক্তারদের ধারণাই ছিল না, নেহার পেটের মধ্যে কী বাসা বেঁধে রয়েছে
উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার বাসিন্দা নেহা বেগমের পেটে বিগত প্রায় মাস খানেক ধরে অসহনীয় ব্যথা হচ্ছিলএকাধিক ডাক্তারের কাছে গিয়েছিলেন, কিন্তু ডাক্তাররা সাধারণ পেটে ব্যথার ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন ২২ বছরের এই তরুণীকেসেই ওষুধে ব্যথা কমত নাদিন কয়েক আগে ব্যথা একেবারে চরমে ওঠায় নেহার আত্মীয়স্বজনরা তাঁকে কে জি নন্দা হাসপাতালে নিয়ে যানপ্রাথমিক পরীক্ষার পরে ডাক্তাররা তাঁর অন্ত্রে কোনও একটি ভারি পদার্থের অস্তিত্ব টের পানএ দিকে ব্যথায় তখন মরো-মরো অবস্থা নেহার
ডাক্তাররা দেরি না করে অপারেশনের সিদ্ধান্ত নেন

কিন্তু ডাক্তারদের ধারণাই ছিল না, নেহার পেটের মধ্যে কী বাসা বেধে রয়েছেঅপারেশন কিছু দূর এগনোর পরেই তাঁরা দেখতে পান, নেহার পেটের মধ্যে কিলবিল
হাসপাতালের ডাক্তার আনন্দপ্রকাশ তিওয়ারি এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, 'কেসটা বড়ই বিচিত্র ছিলএর আগে কোনও কোনও রোগীর পেট থেকে ৩-৪টে কৃমি উদ্ধার হওয়ার ঘটনা দেখেছিকিন্তু এক জন মানুষের পেটে যে ১৫০টি জীবন্ত কৃমি বাসা বেধে থাকতে পারে, তা আমার কল্পনারও অতীত।'
ডাক্তাররা বলছেন, এই কৃমি যদি বার করা না হতো, তা হলে দু'-একটি কৃমি নেহার মস্তিষ্কেও পৌঁছে যেতে পারততার ফল হতো মারাত্মকএমনকী, মৃত্যুরও সম্ভাবনা ছিল
আপাতত অপারেশনের পরে নেহা সুস্থই আছেনতাঁর যে বড় একটা ফাঁড়া যে কেটে গিয়েছে, তা ভালই বুঝতে পারছেন তিনিকিন্তু এতগুলি কৃমি নেহার পেটে গেল কী করে? এর সদুত্তর নেহার নিজের কাছেও নেইতবে ডাক্তাররা বলছেন, এই ধরনের কৃমি সাধারণত শাকসবজির মধ্যে লুকিয়ে থাকেভাল ভাবে না ধুয়ে সবজি খেলে, তার সঙ্গে কৃমিরাও পেটে চলে যায়, এবং শরীরের ভিতরেই বসবাস শুরু করে।। সবজি না ধুয়ে খাওয়ার বদভ্যাস ছিল নেহারওসম্ভবত তা থেকেই এই বিপত্তি


No comments:

Post a Comment