Sunday, 29 January 2017

বারে গিয়ে মেয়েদের সঙ্গে ফ্লার্ট করেন? এই শর্ট ফিল্মটি দেখলে আর করবেন না!

বড় শহরে বাড়ছে অপরাধের সংখ্যাকিন্তু টার্গেট সব সময় যে মেয়েরা হন, তেমনটা ভাবার কোনও কারণ নেইএই শর্ট ফিল্মটি আরও একবার সেই কথাই বলল
এমন কখনও হয়েছে কি যে পাবে বা লাউঞ্জে গিয়ে কোনও একা মেয়েকে দেখে হঠাত্‍ ভাল লেগে গিয়েছে আর আপনি তাঁর সঙ্গে একটু ফ্লার্ট করার চেষ্টা করেছেন? অস্বাভাবিক কিছুই নয়, অনেকেই এমনটা করেনএইভাবে অনেকেই তাঁর জীবনসঙ্গিনীকে খুঁজে পেয়েছেন, এমনটাও ঘটেছেকিন্তু এটা যে কতটা মারাত্মক হতে পারে, সেটা ধীরজ ধুপরের নতুন শর্টফিল্ম 'ইয়েলো' দেখলেই বুঝবেন
'সসুরাল সিমর কা' অভিনেতা ধীরজ ওরফে প্রেম অভিনীত এই শর্টফিল্মটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে
ধীরজ একটি গসিপ ওয়েবসাইটকে জানিয়েছেন যে এই শর্ট ফিল্মটি তিনি করেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়েশর্টফিল্মের গল্পটি তাঁর ভাল লেগেছিল কারণ এখানে একটি সোশ্যাল মেসেজ রয়েছেধীরজ জানিয়েছেন যে তিনি মহিলাদের অত্যন্ত সম্মান করেন কিন্তু তা সত্ত্বেও বিশ্বাস করেন যে অনেক সময় পুরুষেরাই মহিলাদের দ্বারা টার্গেট হন


No comments:

Post a Comment