Monday, 30 January 2017

প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে উঠল আরও একটা নতুন পালক

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে উঠল আরও একটা নতুন পালকহার্পারস বাজারের ১৫০ জন 'মোস্ট ফ্যাশনেবল উওমেন নাও'-এর তালিকায় ঢুকে পড়লেন তিনিগত কিছুদিন ধরেই তিনি বিশ্বজোড়া বিভিন্ন রেড কার্পেটে হাঁটছিলেনবলিউডের সীমানা ছাড়িয়ে তিনি এখন হলিউডেও অভিনয় করছেনহার্পারস বাজারের 'মোস্ট ফ্যাশনেবল উওমেন নাও'-এর তালিকায় ঢুকে পড়ার খবরে খুব খুশি প্রিয়াঙ্কা চোপড়া নিজেওপ্রিয়াঙ্কা টুইট করে জানিয়েছেন, 'হার্পারস বাজার, তোমাদের ধন্যবাদ আমাকে এমন একটা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য।'

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত, কুয়ানটিকোর দ্বিতীয় সিজনের শুটিংয়েপাশাপাশি তিনিও অপেক্ষা করে আছেন তাঁর হলিউড মুভি বে ওয়াচের রিলিজেরসবমিলিয়ে সময়টা এখন দারুণ যাচ্ছে বলিউডের গ্ল্যামার কুইনের


No comments:

Post a Comment