Sunday, 17 August 2014

চেনা ইমেজ ভেঙে বেরিয়ে আলোড়ন ফেলেছেন তামিল অভিনেত্রী সামান্থা

জয়দেব দাসঃ রুপোলি পর্দার তাঁর চেনা পাশের বাড়ির ইমেজ ভেঙে বেরিয়ে আলোড়ল তুলেছেন তামিল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তামিল অ্যাকশন সিনেমা ‘অনজান’-এ বিকিনি পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

অনজান সমালোচক ও দর্শকদের কাছে বিশেষ কোনও সাফল্য তুলে ধরতে না পারলেও সামান্থা কিন্তু সকলের মনোযোগ টেনে নিয়েছেন।

সিনেমায় একটি গানের দৃশ্যে কয়েক সেকেন্ডের জন্য বিকিনি পরা অবস্থায় দেখা গেছে তাঁকে। সিনেমায় তাঁকে অত্যন্ত গ্ল্যামারাস ভূমিকায়
দেখা গেছে তাঁকে। ভক্তরা সামান্থার এই নয়া লুকের প্রশংসায় পঞ্চমুখ।

গত শুক্রবার সিনেমাটি মুক্তি পাওয়ার পর সামান্থার বিকিনি পরা ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছে।

চেনা ইমেজ ভেঙে বেরিয়ে বিন্দুমাত্র অস্বস্তি নেই সামান্থার।
 তিনি বলেছেন, তাঁর কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা ছিল অনজান। তাই এক্ষেত্রে বিকিনি পরাটা নিয়ে অতশত কিছু ভাবেননি সামান্থা।

নগ্ন ছবি তুলে হইচই বাধালেন শার্লিন চোপড়া

জয়দেব দাসঃ খোলামেলা ছবি তুলে সম্প্রতি বিতর্ক উসকে দিয়েছেন বলিউডের অভিনেত্রী শার্লিন চোপড়া। 'ব্যাড গার্ল' শার্লিন চোপড়া জানিয়েছেন, তিনি 'প্লেবয়' ম্যাগাজিনের জন্য নগ্ন ছবি তুলেছেন। যদি বিদেশি মেয়েরা নগ্ন ছবি তুলে হইচই ফেলে দিতে পারে, তবে ভারতীয় মেয়েরা কেন পারবে না, এটাই তাঁর সোজাসাপটা যুক্তি। গতকাল স্বাধীনতা দিবসে শার্লিনের ছবি সম্বলিত ম্যাগাজিনটি প্রকাশ পেতেই হইচই শুরু হয়ে যায়। যদিও তিনি নিন্দায় কান দিতে নারাজ। শুধু বলেছেন, "খোলামেলা ছবি তোলাটা আমি উপভোগ করেছি। আগামী দিনে এমন আরও অ্যাসাইনমেন্ট করতে চাই। নিন্দুকরা বাজে কথা বলবে, কারণ তাদের সাহস নেই।"
'সাহসী' দেখানোর প্রতিযোগিতায় এর আগে খোলাখুলি নিজেদের মেলে ধরেছিলেন পুনম পাণ্ডে, সানি লিওন প্রমুখ। সেই দলে এ বার নাম লেখালেন শার্লিন চোপড়া। ওয়াকিবহাল মহলের খবর, শার্লিনের ছবির কারণেই এ বার 'প্লেবয়' ম্যাগাজিনের চাহিদা বেড়ে গিয়েছে।
বিতর্ক এর আগেও ছুঁয়েছে শার্লিন চোপড়াকে। একটি সাক্ষাৎকারে একবার তিনি বলেছিলেন, "বিয়ের আগে যৌনসঙ্গম করা দরকার। তবে ভালোবাসা গভীর হবে।" তখন বিস্তর সমালোচনা হয়েছিল।

Friday, 15 August 2014

ফের পোশাক-বিভ্রাটের শিকার আলিয়া ভাট

জয়দেব দাসঃ ফিল্ম স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে সরাসরি বলিউডে আত্মপ্রকাশ তাঁর। আর সাফল্য তাঁর আগাগোড়াই সঙ্গে রয়েছে। এখনও পর্যন্ত আলিয়া ভাটের চারটি সিনেমাই হিট। দর্শকরাও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তাঁর ফ্যাশন সেন্সও অনুরাগীদের প্রভাবিত করেছে।

 সেই আলিয়াই একটি ইভেন্টে পোশাক-বিভ্রাটের শিকার হলেন। তাঁর পোশাক-বিভ্রাটের ছবি ধার পড়ল চিত্রগ্রাহকদের ক্যামেরায়। সেই ছবি দেখে আর বলে দিতে হয় না বিভ্রাটটা ঠিক কোথায়।
আলিয়া অবশ্য এধরনের বিভ্রাটে আগেও পড়েছেন।

হাম্পটি শর্মাকে দুলহনিয়া সিনেমার প্রোমোশনে পোশাক বিভ্রাটের শিকার হয়েছিলেন তিনি। সেদিন এক হাল্কা রঙের সালোয়ার পরেছিলেন তিনি। সিনেমার অভিনেতা বরুণ ধবন তাঁকে কোলে তুলে নিতেই পোশাকের ভেতর দিয়ে তাঁর অন্তর্বাস স্পষ্ট হয়ে উঠেছিল।

ধর্ষণের ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, শাষন করুন পুত্রসন্তানদেরও,অভিভাবকদের বার্তা মোদির


জয়দেব দাসঃ ২০১২ সালে দিল্লি গণধর্ষণকাণ্ডকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ৷ বিড়ম্বনায় পড়েছিল তত্‍‍কালীন ইউপিএ সরকার৷ এরপর ধর্ষণ রুখতে নতুন আইন তৈরি করা হয়৷ কিন্তু, তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে ধর্ষণের ঘটনা৷ উত্তরপ্রদেশ বাদায়ু থেকে মুম্বই৷ সম্প্রতি, বেঙ্গালুরুতে এক নাবালিকাকে স্কুলের মধ্যে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ এ সবের প্রতিবাদে দেশজুড়ে তোলপাড় হয়েছে৷ এই প্রেক্ষাপটে, শুক্রবার, লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতায় ধর্ষণকাণ্ড নিয়ে অভিভাবকদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷
পুত্র সন্তানের থেকে কন্যা সন্তান যে কোনও অংশে কম নয়, এ দিন সেই বার্তাও দিলেন প্রধানমন্ত্রী৷ তুলে ধরলেন কমনওয়েলথ গেমসে মহিলাদের সাফল্যের খতিয়ান৷ জোর দিয়েছেন কন্যাভ্রুণ হত্যা বন্ধ করার উপর৷
ধর্ষণকাণ্ডের পাশাপাশি গোষ্ঠী সংঘর্ষের প্রতিবাদেও এ দিন সরব হন নরেন্দ্র মোদি৷
উত্তরপ্রদেশে একাধিক জায়গায় গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় সম্প্রতি সংসদে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল কংগ্রেস৷।স্পিকার অনুমতি না দেওয়ায় লোকসভার ওয়েলে নেমে স্লোগান দিয়েছিলেন রাহুল গাঁধী৷ তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে গোষ্ঠীসংঘর্ষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৈরি করা৷ গত শনিবার, দিল্লিতে বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে নাম না করে রাহুলকে এ নিয়ে পাল্টা আক্রমণও করেন মোদি৷ এ দিন লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়ও, গোষ্ঠী সংঘর্ষ রুখতে বার্তা দেন তিনি৷
প্রধানমন্ত্রী এ দিন ঘোষণা করেন, এক বছরের মধ্যে দেশের প্রতি স্কুলে শৌচালয় তৈরি করতে হবে৷ মেয়েদের জন্য থাকবে আলাদা শৌচালায়৷

Friday, 8 August 2014

পদ্ম সম্মান খোয়াতে পারেন সইফ আলি খান!


কলকাতাঃ বলিউড অভিনেতা সইফ আলি খান খোয়াতে পারেন পদ্ম সম্মান। বছর দুয়েক আগে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন ছোটে নবাব। এমনকী ওই ব্যবসায়ীর গায়ে হাতও তুলেছিলেন। সেই মামলা এখনও মুম্বই আদালতে চলছে। আর সেই প্রসঙ্গ টেনেই এক তথ্যের অধিকারকর্মী সরকারের কাছে মার্চ মাসে একটি অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগটি খতিয়ে দেখছে সরকার।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে এক দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীকে ছোটে নবাব ঘুষি মারার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। সইফ ও তার বন্ধুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও জমা পড়েছি। মুম্বইয়ে এক আদালতে এই টিনসেল টাউন হিরোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আর এই ঘটনার জেরেই সমস্যায় পড়তে পারেন সইফ। হাত ছাড়া হতে পারে তাঁর পদ্ম পুরস্কারও। তথ্যের অধিকারকর্মী এস সি আগরওয়াল ১৪ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে একটি অভিযোগ দায়ের করেন। তিনি প্রশ্ন তুলেছেন, যাঁর নামে আদালতে মামলা চলছে তাঁর কাছে কী করে পদ্মশ্রী পুরস্কার থাকতে পারে। সইফের থেকে এই পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবিও তুলেছেন তিনি।
২০১০ সালে শিল্প-কলা জগতে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পান ছোটে নবাব সইফ আলি খান। এদিকে সইফ ও তার দুই বন্ধুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ (হেনস্থা) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারা অভিযোগ দায়ের করা হয়। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী ও তাঁর শ্বশুরকে কোলাবা হোটেলে নাকে ঘুষি মারেন বলে অভিযোগ।

কন্যাশ্রীর পর এবার গতিধারা, বেকারদের জন্য বিশেষ আর্থিক অনুদান প্রকল্প




জয়দেব দাস, কলকাতা: যুবশ্রী, কন্যাশ্রীর পর এবার গতিধারা। বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ আর্থিক অনুদান প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার। পরিবহণ দফতরের পক্ষ থেকে স্ব-নিযুক্তি প্রকল্পে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। তবে অনুদান পেতে যাঁরা আগ্রহী তাঁদের পরিবহণ ক্ষেত্রেই পরিষেবা দিতে হবে। এজন্য সরকারের খরচ প্রায় একশো কোটি টাকা।  

আগামী বছরের মে মাসের মধ্যে রাজ্যে ৮৭টি পুরসভায় নির্বাচন। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভাও। এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে বেকার যুবক-যুবতীদের মন পেতে এবার সক্রিয় রাজ্যের পরিবহণ দফতর। গতিধারা প্রকল্পের আওতায় এককালীন অনুদান হিসেবে তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে নাম নথিভুক্ত থাকতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে।    
ট্যাক্সি বা ম্যাক্সির মতো ছোট গাড়ি কিনে যারা ব্যবসা করতে চান, শুধুমাত্র তাঁরাই এই অনুদান পাবেন। 

Thursday, 7 August 2014

কার্বন শোষণের ক্ষমতা হারাচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ, বাড়ছে দূষণ


জয়দেব দাস, কলকাতাঃ কেটে ফেলা হচ্ছে গাছপালা। বাড়ছে দূষণ। ফলে জলের নোনাভাব বেড়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড শোষণ করার ক্ষমতা হারাচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ।
ম্যানগ্রোভ, গুল্ম ঘাস, ফাইটোপ্লাঙ্কটন, মোলাস্কাস ক্রমাগত তাদের কার্বন ডাই অক্সাইড শোষণের স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলছে। গাছের শরীরে জমিয়ে রাখা কার্বনকে বলা হয় ব্লু কার্বন। কার্বন ডাই অক্সাইড শোষণের ফলে কমে উষ্ণায়নের মাত্রা, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব থেকেও কার্বন রক্ষা করে গাছ।

কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে ও মেরিন সাইন্টিস্ট অভিজিত্‍ মিত্রর নেতৃত্বে চলে ব্লু কার্বন এসটিমেশন ইন কোস্টাল জোন অফ ইস্টার্ন ইন্ডিয়া-সুন্দরবনস নামক গবেষনা। ৩ বছর ধরে গবেষনা চালানোর পর গতবছর সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছেন অভিজিত্‍ মিত্র। তাঁর দলের বিজ্ঞানী সুফিয়া জামান জানালেন, "এটা সত্যিই চিন্তার বিষয়। বিশেষত সুন্দরবনের মধ্যভাগে। ম্যানগ্রোভের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতা এতটাই কমে গিয়েছে যে তার ভয়াবহ প্রভাব পড়তে পারে পুরো এলাকার বাস্তুতন্ত্রে।"

অন্যদিকে অভিজিত্‍ মিত্র জানান, "শুধুমাত্র বাইন প্রজাতির ম্যানগ্রোভের ওপর পরীক্ষা চালানো হয়েছে। আরও অন্তত ৩৪টি আলাদা প্রজাতি রয়েছে ম্যানগ্রোভের। এছাড়াও রয়েছে কেওড়া ও গেঁওয়া। মাল্টার কাছাকাছি সুন্দরবনের মধ্যভাগে বাইন প্রজাতির কার্বন শোষণের ক্ষমতা হেক্টর প্রতি ২২টন, যেখানে সুন্দরবনের পূর্ব দিকের অংশে এই ক্ষমতা হেক্টর প্রতি ৩৫টন।"

প্রেমিককে ট্যাব উপহার দিতে না পেরে আত্মহত্যা তরুণীর?


 
জয়দেব দাস, কলকাতাঃ  ফের এক স্বপ্নের অপমৃত্যু৷তবে, এবার ভাল চাকরি না পাওয়ার কারণে হতাশা, কিংবা নেশার কবলে পড়ে অবসাদ নয়, প্রেমিককে মনের মতো উপহার দিতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন এক তরুণী৷
বঙ্গবাসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পায়েল সাহা৷ সোমবার বাগুইআটির জগতপুরের ফ্ল্যাট থেকে এই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ রবিবার জন্মদিন ছিল বাড়ি বড় মেয়ে পায়েলের৷ মায়ের দাবি, বন্ধুদের জন্মদিনের পার্টি দেওয়ার জন্য সোমবার তাঁর কাছে ১০ হাজার টাকা চান পায়েল৷
পায়েলের মৃত্যুর পর তার বন্ধু এবং সহপাঠীদের কাছ থেকে আসল ঘটনা জানতে পারে পরিবার৷ তরুণীর বাবার দাবি, পাড়ার এক যুবকের সঙ্গে পায়েলের প্রণয়ের সম্পর্ক ছিল৷ অভিযোগ, পায়েলের কাছে নিয়মিত দামী জিনিস দাবি করতেন ওই যুবক৷ না পেলেই চলত ব্ল্যাকমেল৷ প্রেমিকের জন্য ট্যাব কেনার টাকা না পেয়েই আত্মহত্যা, দাবি পরিবারের৷
অভিযোগ, পায়েলের দেহ উদ্ধারের পর তাঁর প্রেমিকের বাড়িতে ভাঙচুর চালায় পরিবারের সদস্যরা৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে গেলে বাগুইআটি থানার পুলিশকর্মীদের মারধরও করা হয়৷ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

ধারাটি বাতিল,আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়


কলকাতাঃ  আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়। ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারাটিই বাতিল করা হচ্ছে। আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কিরন রিজিজু। ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টার জন্য এখন এক বছর পর্যন্ত জেল এবং জরিমানার শাস্তি হতে পারে।
রিজিজু এদিন বলেন, ভারতীয় ল কমিশনের মতে ৩০৯ ধারার বিধিনিষেধ অমানবিক। তাই ওই ধারা বাতিল করার সুপারিশ করেছে কমিশন। আর তাই ৩০৯ ধারা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।  ভারতীয় দণ্ডবিধি ও ফৌজদারির আরও কয়েকটি ধারা সংশোধিত হবে বলে জানিয়েছেন রিজিজু।

Wednesday, 6 August 2014

গীতাকে 'জাতীয় গ্রন্থ' ঘোষণা করার দাবি তুললেন আরএসএস ভাবাদর্শী

তিরুবন্তপুরম: কিছুদিন আগেই সুপ্রিমকোর্টের বিচারপতি এ আর দাভে স্কুলে গীতা পড়ানোর দাবি তুলেছিলেন। এবার তাঁর সুরেই সুর মিলিয়ে শুধুমাত্র স্কুল পাঠ্যই নয় গীতাকে ''জাতীয় গ্রন্থের'' মর্যাদা দেওয়ার দাবি তুলল আরএসএস।
প্রেস কাউনসিলের চেয়ারম্যান মার্কেণ্ডেয় কাটজু, দাভের দাবির তীব্র বিরোধিতা করেছিলেন। আরএসএস পন্থী সাংস্কৃতিক মঞ্চ 'ভারতীয় বিচারা কেন্দ্রম'-এর ডিরেক্টর পি পরমেশ্বরন  আবার কাটজুর বক্তব্যের সমালোচনা করে বলেছেন গীতা নাকি কোনও ধর্ম গ্রন্থ নয়, এটি প্রকৃতপক্ষে একটি আধ্যাত্মিক ও দার্শনিক ক্লাসিক। তাঁর মতে যুগ যুগ ধরে ভারতীয় সভ্যতাকে প্রভাবিত করেছে ভগবত গীতা।
পরমেশ্বরনের মতে যে একবার গীতা পড়েছেন তিনি সহজেই বুঝবেন গীতা আসলে জ্ঞানের ভাণ্ডার, এর প্রভাব অনন্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামেও গীতার অবদান অসীম বলে দাবি করেছেন এই আরএসএস ভাবাদর্শী। এই প্রসঙ্গে মহাত্মা গান্ধীর উদাহরণ টেনে তিনি বলেছেন, গান্ধীজী গীতাকে নিজের মা বলতেন।

দেশে ফেরার অনুমতি পেলেও ভারতেই থেকে যেতে চান তসলিমা


জয়দেব দাস, কলকাতাঃ দেশে ফেরার অনুমতি পেলেও বাকি জীবন ভারতেই কাটাতে চান বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছেন, ভারতই তাঁর দ্বিতীয় বাড়ি। দেশ থেকে নির্বাসিত থাকাকালীন গত বিশ বছরে ভারতেই তাঁর বেশি বন্ধু তৈরি হয়েছে। তাই ইওরোপের নাগরিকত্ব পাওয়া সত্ত্বেও সাংস্কৃতিক যোগাযোগের জন্য ভারতেই থেকে যেতে চান তিনি।
তসলিমার বক্তব্য, বাংলাদেশের প্রকাশক ও বুদ্ধিজীবীরা কেউ যোগাযোগ রাখেননি। এই কারণেই দেশের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারতে দীর্ঘমেয়াদী রেসিডেন্ট ভিসা পাওয়ার আর্জি নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন তসলিমা। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই সেই ভিসা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

ভারতের জাতীয় পতাকাকে অবমাননা, হাই কোর্টের নোটিশ মল্লিকা শেরওয়াতকে


কলকাতাঃ ডার্টি পিকচার ছবির পোস্টারে জাতীয় পতাকা অবমাননা মামলায় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত এবং কেন্দ্রের বিরুদ্ধে পিটিশনের জেরে বিজ্ঞপ্তি জারি করল হায়দ্রাবাদ হাই কোর্ট। ৪ সপ্তাহের মধ্যে লিখিতভাবে ওই বিজ্ঞপ্তির জবাব দিতে নির্দেশ দেওয়া হল তাঁদের।
তাঁর আগামী ছবি 'ডার্টি পলিটিকস'-এর বিতর্কিত একটি পোস্টারের জেরেই এই বিপদ। ওই পোস্টারে দেখা গিয়েছে নগ্ন দেহে শুধুমাত্র তেরঙ্গা জড়িয়ে রেখেছেন মল্লিকা। এই ছবির একটি পোস্টার দেখা যাচ্ছে রাজস্থান বিধানসভার সামনে একটি লালবাতি লাগানো অ্যাম্বাসাডার গাড়ির উপর বসে রয়েছেন মল্লিকা। এক হাতে একটি সিডি এবং পরণে শুধুমাত্র গেরুয়া-সাদা-সবুজ তেরঙা।
আরও পড়ুন : 'ডার্টি পলিটিকস' করে বিপাকে মল্লিকা শেরাওয়াত, জাতীয় পতাকাকে অসম্মানের জন্য মামলা দায়ের
এই বিষয়ে যে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে, তাতে বলা হয়েছে, তেরঙাকে অশ্লীলভাবে ব্যবহার করা হয়েছে, এবং তা জাতীয় পতাকার অবমাননা। তাছাড়াও রাজ্যের প্রতীককে সস্তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে। জাতীয় গর্বকে অপমান করা হয়েছে ডার্টি পলিটিক্স ছবির পোস্টারে।
উল্লেখ্য 'ডার্টি পলিটিকস' ছবিটি কুখ্য়াত বনওয়ারী দেবী যৌন কেলেঙ্কারি মামলার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই ছবিতে বানওয়ারী দেবীর চরিত্রে অভিনয় করছেন মল্লিকা। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, অনুপম খেরের মতো বড় মাপের অভিনেতারা। রয়েছেন জ্যাকি শ্রফস গোবিন্দ নামদেব, আশুতোষ রানা, রাজপাল যাদব প্রমুখও।
হায়দ্রাবাদ হাইকোর্ট, মল্লিকা শেরাওয়াত, সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আদালতের নোটিসের জবাব ৪ সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে।

Monday, 4 August 2014

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ মহিলা বিচারকের

কলকাতাঃ মধ্যপ্রদেশ হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ গ্বয়ালিয়রের অতিরিক্ত দায়রা বিচারকের। এই অভিযোগ জানিয়ে দায়রা বিচারক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন। চিঠি পেলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। ওই মহিলা বিচারকের অভিযোগ, হাইকোর্টের বিচারপতি তাঁকে বারবারই বাংলোয় আসতে ডেকেছিলেন। তাঁর আরও অভিযোগ, জেলা রেজিস্ট্রারের মাধ্যমে তাঁকে এক আইটেম গানে নাচার প্রস্তাব পাঠিয়েছিলেন ওই বিচারপতি। ওই বিচারপতির প্রস্তাবে রাজি না হলে তাঁকে বদলি করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন মহিলা বিচারক।
ঘটনাক্রমে ওই মহিলা বিচারক আদালতের যৌন নিগ্রহের বিরোধী বিশাখা কমিটির প্রধান।

৯মাসের অন্তঃস্বত্ত্বা, বন্যা বিধ্বস্ত গ্রামে ৬০০ মিটার সাঁতরে গেলেন ডাক্তারি সাহায্য নিতে


কলকাতাঃ একজন মা তাঁর নিজের সন্তানকে বাঁচাতে যেকোনও রকমের বিপদেই চোখ বুজে ঝাঁপাতে পারেন। আবারও তার প্রমাণ পাওয়া গেল। নীলকণ্ঠরায়ানাগাড্ডি গ্রামের এক কুড়ি বছর বয়সি অন্তঃস্বত্ত্বা তাঁর পেটের সন্তানকে বাঁচাতে, গ্রামের বন্যা পরিস্থিতিকে উপেক্ষা করে ৬০০ মিটার সাঁতরে গেলেন স্থানীয় চিকিত্সা কেন্দ্রে।
 বন্যা বিধ্বস্ত ওই গ্রামে মেশিন বোট পৌঁছতেই পারেনি। গ্রামের পরিস্থিতি অনেকটা একটা দ্বীপের মতো দেখে, কুড়ি বছরের অন্তঃস্বত্ত্বা ইয়ালামা বালাপ্পা গাড্ডি নিজেই সিদ্ধান্ত নেন, তাঁর সন্তানকে বাঁচাতে তাঁকে ঝাঁপ দিতে হবে জলে। শেষ পর্যন্ত মূল গ্রামে পৌঁছে সেই মহিলাকে প্রাথমিক চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁকে পরীক্ষা করে দেখেন গ্রামের ডাক্তাররা। আপাতত বাচ্চা ও মায়ের দুজনের শারীরিক অবস্থাই ভাল আছে।
এই ঘটনার পর নীলকণ্ঠরায়ানাগাড্ডি গ্রামের বাসিন্দাদের আশা প্রশাসনের তাঁদের দুর্দশার দিকে চোখ পড়বে। কারণ গত ৪০ বছর ধরে প্রতিবারই বর্ষার সময় ওই গ্রাম এভাবেই ভেসে যায়। তখন সাধারণ একটা দেশলাই বাক্স কিনতেও গ্রামের বাসিন্দাদের ৬০০ মিটার সাঁতরে সদরে যেতে হয়।
এই ঘটনার কথা যখন জেলা প্রশাসনকে জানানো হয়, তখন জেলা কর্তৃপক্ষের তরফে বলা হয়, ইয়ালামা বা তাঁর পরিবারের কেউ তাঁদের তরুণী শারীরিক পরিস্থিতির কথা জানায়নি। জানলে নিশ্চয়ই তাঁরা যথাযথ ব্যবস্থা নিতেন। তাঁদের তরফে জানানো হয়েছে, আপাতত একটি এনজিওর কর্মচারীকে ইয়ালামার বাবার বাড়িতে সর্বক্ষণ রাখা হয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখতে।

তসলিমার ভিসার মেয়াদ এক বছর করার আশ্বাস রাজনাথের

জয়দেব দাস, কলকাতাঃ তসলিমা নাসরিনের রেসিডেন্ট ভিসার মেয়াদ সম্ভবত বাড়তে চলেছে। আজ ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন তসলিমা। রাজনাথের সঙ্গে সাক্ষাতের পর তসলিমা দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ভিসার মেয়াদ একবছরের জন্য করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিন তাঁর লেখা  উও আন্ধেরে বইটি স্বরাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন তসলিমা।  স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেন, শীঘ্রই লেখিকার জীবনে অন্ধকার দিনের অবসান ঘটবে। বৈঠকের পর একথা  টুইটে  জানান তসলিমা।
দু দিন আগেই তসলিমা নাসরিনের রেসিডেন্স পারমিট বাতিল করে কেন্দ্রীয় সরকার। পরিবর্তে শুধু ভারতে দু'মাসের ট্যুরিস্ট ভিসা পেয়েছেন বিতর্কিত এই লেখিকা। প্রসঙ্গত, ২০০৭ সালে কলকাতা থেকে বিতাড়িত হওয়ার সময় নরেন্দ্র মোদী তসলিমারে পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু মোদীর জমানেই ভারতে ঠিকানা মুছে যায় তসলিমার।

ভোটের দিন দলের পাশে না থাকায় পার্টি কর্মীদের শাস্তি দেবে সিপিআইএম

 কলকাতা: উত্তর চব্বিশ পরগনায় ভোটের দিন ভয়ে ঘর ছেড়ে না বের হওয়া পার্টি কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে সিপিআই এম। উত্তর ২৪ পরগণা জেলা কমিটির দুদিনের বৈঠক শেষে এরকম প্রায় এক হাজার পার্টি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 প্রয়োজনে তাদের পার্টি থেকে বহিষ্কারও করা হতে পারে বলে জানিয়েছেন সিপিআইএম নেতা গৌতম দেব। পরিচালনায় আগামী দিনে নবীন প্রবীনের সহাবস্থান দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।

এক মাসের শিশু সন্তানকে মার বাবার, মজার জন্য ছবি দিলেন ফেসবুকে

কলকাতাঃ এক মাসের শিশু সন্তানকে মার বাবার, মজার জন্য ছবি দিলেন ফেসবুকে। অভিযুক্ত ব্যক্তি এখন পুলিশ হেফাজতে। উত্তর ফ্রান্সের এক ছোট্ট শহর এজনের বাসিন্দা এক ভদ্রলোক তার একমাসের শিশু সন্তানকে মেরে, সেই ছবি আবার ফেসবুকে দিয়েছে, শুধুমাত্র মজার জন্য। সেই অভিযুক্ত ভদ্রলোক তার একমাসের শিশু সন্তানকে মেরেছে কারণ তার কান্না সহ্য করতে পারছিল না অভিযুক্ত বাবা। শুধু শিশু সন্তানকে মেরেই শান্ত হয়নি সেই অভিযুক্ত বাবা, মজার জন্য আবার সেই আহত শিশুর ছবি ফেসবুক দিয়ে দিয়েছে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই ছবি দেখে, ওই যুগলেরই একবন্ধু পুলিশে খবর দেয়। এরপরই পুলিশি তদন্ত শুরু হয়। পুলিশ বাবা-মা দুজনের বিরুদ্ধেই শিশুর ওপর নৃশংসতার দায়ে চার্জ গঠন করেছে। শুধু তাই নয় এইমুহূর্তে শিশুটির শারীরিক অবস্থাও ভাল নয়। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, এই ঘটনার পর শিশু সন্তানটির মাও পুলিশে কোনও খবর দেয়নি কারণ, সে ভয় পেয়ে গিয়েছিল পুলিশে অভিযোগ দায়ের করলে তাকে তার স্বামী হয়তো ছেড়ে চলে যেতে পারে।

নিজস্ব মত প্রচারে আলাদা টিভি চ্যানেল খুলছে সিপিএম


কলকাতাঃ খুব তাড়াতাড়ি একটি টিভি চ্যানেল চালু করছে সিপিএম। প্রথমে গ্রাউন্ড চ্যানেল হিসাবে কাজ শুরু করলেও পরে পূর্ণাঙ্গ স্যাটেলাইট চ্যানেলে তা রূপান্তরিত হবে। নাম হচ্ছে সম্ভবত 'পিপলস টিভি'।
কেমন হবে এই টিভি চ্যানেল? দলীয় সূত্রে খবর, খবরের চ্যানেল যেমন হয়, তেমনই হবে। পেশাদারি পথে চলবে এই
চ্যানেল। সিপিএম তথা বামফ্রন্টের সমর্থনে প্রচার চালাবে চ্যানেলটি। এ জন্য দলের পক্ষ থেকে গঠন করা হচ্ছে 'ডেমোক্র্যাটিক পিপলস মিডিয়া প্রাইভেট লিমিটেড' শীর্ষক একটি সংস্থা। সরাসরি দলের নাম রাখলে আইনি জটিলতা হতে পারে, এটা ভেবে এমনই নামকরণ করা হয়েছে। ঠিক হয়েছে, সিপিএমের নিজস্ব টিভি চ্যানেল হলেও দল আড়ালে থাকবে। পিছন থেকে অর্থ ও সমর্থন জোগাবে। দলের পরিচিত কোনও মুখ বা বড় নেতাকে তাই সামনাসামনি চ্যানেলের দায়িত্ব দিচ্ছে না সিপিএম।
কেন এই চ্যানেল করার চিন্তাভাবনা? নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিপিএম নেতা জানান, পশ্চিমবঙ্গে দল এখন কোণঠাসা। 'গণশক্তি' রয়েছে দলের কথা তুলে ধরার জন্য। কিন্তু আধুনিক যুগে টিভি চ্যানেল হল খবরের কাগজের চেয়েও বড় হাতিয়ার। দেশের সব বড় বড় মিডিয়া গোষ্ঠীর তাই খবরের কাগজের পাশাপাশি টিভি চ্যানেল রয়েছে। সিপিএম নেতাদের বক্তব্য, দল যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তখন 'বুর্জোয়া' টিভি চ্যানেলগুলি তাদের বিরুদ্ধে লাগাতার প্রচার করে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। এখন তো আরও খারাপ অবস্থা। তাই সর্বক্ষণ নিজেদের কথা তুলে ধরতে আলাদা টিভি চ্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের মাথারা।
ঠিক হয়েছে, কলকাতাতে থাকবে টিভি চ্যানেলটির মূল অফিস। এ ছাড়া, একদা সিপিএমের শক্ত ঘাঁটি বর্ধমানে খোলা হবে ব্যুরো অফিস। কলকাতায় কোথায় অফিস হবে, তা এখনও জানা যায়নি। চলতি বছরেই চ্যানেলটি কাজ শুরু করবে।

সামুদ্রিক ঝড়ে জম্বু দ্বীপের কাছে উল্টে গেল ট্রলার, নিখোঁজ ২


কলকাতাঃ  সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে দক্ষিণ ২৪ পরগনার জম্বু দ্বীপের কাছে উল্টে গেল মাছধরার একটি ট্রলার। ট্রলারটিতে মোট ১৬ জন ছিল বলে জানা গিয়েছে। পুলিশসূত্রের খবর এই ১৬ জনের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ২ জনের খোঁজ এখনও মেলেনি। তবে উদ্ধারকার্য এখনও চলছে।

সুন্দরবনের কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল এফবি সূর্যনারায়ণ নামে ওই ট্রলারটি। কিন্তু আচমকা সমুদ্রে ঝড় ওঠায় বিপদের মুখে পড়ে বেশ কিছু ট্রলার। ঝড়ের ঝাপট সহ্য করতে না পেরে উল্টে যায় ১৬ জন সহ ট্রলারটি। মাঝসমুদ্রে আরও তিনটি ট্রলার বিকল হয়ে রয়েছে বলে স্থানীয় সূত্রের তরফে জানানো হয়েছে। এই ট্রলারে যে কজন ছিলেন প্রত্যেকেই পেশায় মৎস্যজীবী। মাছ ধরতেই ট্রলারে করে তারা গিয়েছিল বলে জানা গিয়েছে।
সূত্রের তরফে জানানো হয়েছে এক মূহুর্ত সময় নষ্ট না করেই উদ্ধারকার্য শুরু হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধারকার্যে সমস্যা দেখা দিয়েছে। কমপক্ষে অন্তত ৫০টি ট্রলারের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব যাচ্ছে না। এদিন ঝড়ের কোনও আগাম সতর্কতা জেলা প্রশাসনের তরেফে ছিল না বলেও স্থানীয় তরফে জানানো হয়েছে।

কলকাতা হাই কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন মঞ্জুলা চেল্লুর


কলকাতাঃ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন মঞ্জুলা চেল্লুর। সোমবার তিনি শপথ নিয়েছেন। ফলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি পদে এই প্রথম কোনও মহিলা আসীন হলেন। তৈরি করলেন ইতিহাস।
মঞ্জুলা চেল্লুরের জন্ম ১৯৫৫ সালের ৫ ডিসেম্বর, কর্নাটকে। আইন পাশ করে তিনি কর্নাটকের বেলারিতে প্র্যাকটিস শুরু করেন। ১৯৮৮ সালে বেলারি জেলা জজের দায়িত্ব নেন। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি তিনি কর্নাটক হাই কোর্টের বিচারপতি নিযুক্ত হন। ২০১১ সালের ৯ নভেম্বর কেরল হাই কোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর ওই হাই কোর্টেই প্রধান বিচারপতির দায়িত্ব পান। অবশেষে তিনি যোগ দিলেন কলকাতা হাই কোর্টে।
কেরল হাই কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন তিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা শুনেছিলেন। এটি এখনও একটি হাই-প্রোফাইল মামলা হিসাবে বিবেচিত হয়। এর জেরে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন পি জে কুরিয়েন।

বলিউডের পর কন্নড় ছবির আইটেম নাচেও সানি লিওনি!


জয়দেব দাস, কলকাতাঃ অভিনয়ের থেকে আইটেম নম্বরেই মনে হচ্ছেন বেশি স্বচ্ছন্দ নীল তারকা সানি লিওনি। আর সেই কারণেই হিন্দি, ও তামিল তেলেগু ছবিতে একাধিক আইটেম গানের পর এবার কন্নড় ছবির জন্য আইটেম নম্বরে শরীর দোলাবেন সানি।
বেবি ডল, পিঙ্ক লিপস-এর পর ডিকে ছবির সেশামা সেশামা গানে দেখা যাবে লাস্যময়ী সানিকে। এই গানটি অনেকটা লোকগীতির ধাঁচে তৈরি করা হয়েছে। ছবির ক্রসদস্যদের এখ সূত্র জানিয়েছে, শুধুমাত্র সানির কথা ভেবেই এই গানটি বানানো হয়েছে। ৩ দিন ধরে এই গানটির শুটিং চলছে। আজই (৪ অগস্ট) সম্ভবত শেষ হবে সানির এই আইটেম নম্বরের শুটিং। এই গানটি আইটেম গান হলেও এতে মাটির গন্ধ আছে বলে জানিয়েছেন ওই সূত্র। একইসঙ্গে জানিয়েছেন, সানির আগের আইটেম নাচ গুলোর থেকে এটা অনেকটাই আলাদা।
সানির জনপ্রিয়তা হয়তো আলাদা করে বুঝিয়ে বলতে হবে না। আর সেই কারণেই ছবি নির্মাতাদের কথায় আমরা অত্যন্ত গোপনে এই আইটেম নাচের শুটিংটি করছি। যাতে শহরের লোকজন জানতে না পারেন সানি এখন এই শহরেই রয়েছেন। তাহলে সানি প্রেমীদের ভিড়ে কাজ করাটা মুশকিল হয়ে যাবে।

Saturday, 2 August 2014

বিদ্যুৎস্পৃষ্ট হতে হনুমানের বাচ্চার মৃত্যু, উত্তাল হাওড়া

কলকাতাঃ প্রিয়জনের মৃত্যু শোকে মানুষ মুহ্যমান হয়৷ সেই মৃত্যু একই রকম বেদনাদায়ক পশুদের মধ্যেও৷ শনিবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইল হাওড়ার বাঁটরা থানার বেলিলিয়াস রোড৷  খেলার সময় বিদ্যুত্বাহী তারে ঝুলতে গিয়ে মারা গিয়েছিল একটি হনুমান ছানা৷ আর এই ঘটনার পর অন্তত ২০-২২টি হনুমানের দাপটে ওই এলাকা কার্যত বন্ধের চেহারা নেয়৷ ঝপাঝপ বন্ধ হয়ে যায় দোকান-পাট৷ রাস্তা-ঘাট শুনশান হয়ে যায়৷ শেষপর্যন্ত পুলিশ, বন দফতর এবং সিইএসসি-র চেষ্টায় মৃত হনুমানের বাচ্চাটিকে নামিয়ে সাইকেলের টায়ার পুড়িয়ে হনুমানের দলকে এলাকা থেকে সরানো হয়৷ তবে মা হনুমানটি দুপুর পর্যন্ত ওই এলাকায় ঘুরে বেরিয়েছে৷ কেঁদে-কেঁদে নিজের সন্তানকে খুঁজছে৷ তাকে দেঝে অনেকেই কষ্ট হয়েছেন।      
শনিবার সকাল ছ'টা নাগাদ ঘটনাটি ঘটে৷ বেলিলিয়াস রোডে নরসিংহ দত্ত কলেজের সামনে বেশকিছুদিন ধরেই কয়েকটি হনুমান ঘুরে বেড়াচ্ছিল৷ এদিন সকালে একটি হনুমানের বাচ্চা বিদুত্বাহী তারে ঝুলতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়৷ বিদ্যুতের তারেই ঝুলতে থাকে বাচ্চাটি৷ এই ঘটনার পরই পালে পালে অন্য হনুমান চলে আসে এলাকায়৷ কিছু হনমান চলে যায় কলেজের গেটের সামনে৷ বাকিরা রাস্তায় নেমে  রীতিমতো হল্লা শুরু করে৷ হনুমান পালের দাপটে কলেজে ঢুকতে অসুবিধার মুখে পড়েন ছাত্র-ছাত্রীরা৷ স্হানীয় বাসিন্দা মিহির বিশ্বাস বলেছেন, সঙ্গে সঙ্গে ব্যাটারা থানা, সিইএসসি এবং বন দফতরকে খবর দেওয়া হয়৷ কিছুপরেই ব্যাটরা থানার আইসি গৌতম তালুকদার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন৷ হাজির হন অন্যান্যরাও৷ সিএএসসি থেকে ওই তারে বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়৷ বাঁশ দিয়ে মৃত হনুমান শিশুটিকে নামানো হয়৷ কিন্ত্ত  বাঁদরবাহিনীর দাপট তাতেও না কমায় টায়ার পুড়িয়ে অবস্হা সামাল দেওয়া হয়৷ মৃত শিশুটিকে ব্যাগে করে নিয়ে যান বন দফতরে 

ভারতে থাকার ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ করতে রাজনাথের সঙ্গে দেখা করলেন তসলিমা

দিল্লিঃ ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করলেন বাংবাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন৷ ভারত সরকারের কাছে তিনি এক বছরের মেয়াদে ভিসা দেওয়ার আবেদন করেছিলেন৷ কিন্তু লেখিকার আবেদন মঞ্জুর করেনি ভারত সরকার৷ তাঁকে মাত্র দু'মাসের জন্য ভিসা দেওয়া হয়৷ 

শনিবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিনিট ২০ ধরে কথা বলেন তসলিমা নাসরিন৷ সূত্রের খবর, শেষ জীবনটা ভারতে কাটানোর অনুমতি দেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছেন মাঝ বয়সের এই লেখিকা৷ মন্ত্রীকে তসলিমা তাঁর লেখা ‘ও অন্ধেরে দিন' নামে একটি বইও এদিন উপহার দিয়েছেন৷ তাতেও মন গলেনই মন্ত্রীর।

লেখিকা ট্যুইট করে তসলিমা জানিয়েছেন, বই উপহার দেওয়ার পর মন্ত্রী তাঁকে বলেছেন, ‘আপকা অন্ধেরে দিন খতম হো জায়েগা৷'

বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন মুসলিম সম্প্রদায় নিয়ে লেখার জন্য 
মৌলবাদীদের বিরাগভাজন হন৷ ১৯৯৪ সালে মৌলবাদিদের রোষের মুখে তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়৷ এরপর দীর্ঘদিন তিনি সুইডেনে ছিলেন৷ ২০০৪ সাল থেকেই ভারতে স্থায়ী ভাবে থাকার জন্য তিনি ভিসার আবেদন করছেন৷ কিন্তু লেখিকার সেই ইচ্ছে পূরণ হয়নি৷ তিনি ভারত, আমেরিকা, ইংল্যান্ড বিভিন্ন্ দেশেই থাকছেন৷ বাংলাদেশে ফিরতে পারবেন না৷ তাই তসলিমার ইচ্ছা, বাকি জীবনটা কলকাতায় থাকার৷  

হরিদ্বারের হোটেল থেকে গ্রেফতার বাংলার তিন যুবতী

উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের হরিদ্বারের একটি হোটেল থেকে পশ্চিমবঙ্গের তিন যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ ব্যবসা করতে তারা একটি হোটেলে উঠেছিল। দিল্লি থেকে হরিদ্বারে এসে মধুচক্রের ব্যবসা ফেঁদে বসেছিল একটি দল৷ এদের মধ্যে চারজন মহিলাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ চার যুবতীর মধ্যে একজন এই দলের প্রধানের প্রেমিকা ও ব্যবসার ভাগীদার৷ বাকী তিন যুবতী পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে৷ 
পুলিশ প্রেমীযুগলের বিরুদ্ধে দেহ ব্যবসার মামলা দায়ের করা হয়েছে ও বাকি তিন যুবতীকে নির্যাতিতা হিসেবে চিহ্নিত করেছে৷ শনিবার এদের আদালতে পেশ করা হবে৷

শুক্রবার বিকালে পুলিশ খবর পায় ঋষণনাথ নগরের একটি হোটেলে চার যুবতী ও এক যুবক সকাল  চারটের সময় এসে উঠেছে এবং এদের হাবভাব বেশ সন্দেহজনক৷ এরপরেই থানার ইনচার্জ পিসি মঠপাল ও এসআই সন্দীপ দেবরানী হোটেলে এসে তাদের জিজ্ঞাসাব করলে সেক্স র‍্যাকেটের কথা প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, নয়াদিল্লির রামদাস নগরের বাসিন্দা সুরেন্দ্র পাল ও দিল্লির চন্দনবিহারের সিমরন লিভ-ইন রিলেশনে থাকে৷ এরা দীর্ঘসময় ধরেই মধুচক্র চালাচ্ছে৷ যে তিন যুবতীকে গ্রেফতার করা হয়েছে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা ও সম্পর্কে একে অপরের আপন বোন৷ এদের মধ্যে বড় বোন প্রায় এক বছর আগে দিল্লিতে কাজের সন্ধানে আসে৷ সেখানে এসে তার পরিচয় সুরেন্দ্র ও সিমরনের সঙ্গে তারা তাকে টাকার লোভ দেখিয়ে এই ব্যবসায় নিয়ে আসে৷ এরপর প্রায় আড়াই মাস আগে এরা ওই যুবতীর আরও দুই বোনকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে এসে এই ব্যবসায় সামিল করে৷
সুরেন্দ্র জানিয়েছে, সে দিল্লি থেকে হরিদ্বারে মধুচক্রের ব্যবসা করার জন্যই এসেছিল, কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে৷ অন্যদিকে, সিমরন জানিয়েছে, তার আসল নাম শিল্পী৷ সে পূর্ব বিবাহিত৷ কিন্তু বেশ কয়েকবছর আগেই সে তার স্বামীকে ছেড়ে চলে আসে৷ সে জানিয়েছে, অনেক ছোট বয়স  থেকেই মধুচক্রের ব্যবসার সঙ্গে যুক্ত সে৷ সিমরন সুরেন্দ্রকে নিজের পার্টনার হিসেবে মনে করলেও সুরেন্দ্র তাকে নিজের স্ত্রী বলে মনে করে৷ অভিযুক্তদের কাছ থেকে গাড়ি উদ্ধার করা হয়েছে সেখানে একটি সাংবাদ মাধ্যমের প্রেস স্টিকার লাগানো রয়েছে৷ অভিযুক্ত জানিয়েছে সে কোনওদিনও কোন   সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিল না৷ পুলিশ নজর থেকে বাঁচার জন্যই সে প্রেস স্টিকার গাড়িতে লাগিয়েছিল৷

ধংসস্তূপের নিচে তিন দিন পর জীবন্ত মা-শিশু উদ্ধার

কলকাতাঃ ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে থাকার তিন দিন পর মা ও শিশুকে জীবন্ত উদ্ধার করা হল। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা শরীরে আঘাত পেলেও সুস্থ রয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধংসস্তূপের মধ্যে থেকে আসছিল কান্নার আওয়াজ। তাই শুনে ছুটে যান উদ্ধারকারী দলের কর্মীরা। গিয়ে দেখেন, মায়ের পাশে শুয়ে রয়েছে শিশু। একটুও সময় নষ্ট না করে শুরু হয় মাটি খোঁড়া। উদ্ধার হয় তিন মাসের শিশুপুত্র রুদ্র ও তার মা। শরীরে আঘাত লাগলেও আপাতত তারা দুজনেই সুস্থ্য। জানিয়েছেন চিকিত্‍সকরা। 
পুনের অ্যাম্বিগাঁওয়ের মালিন গ্রামে বুধবার সকাল থেকেই চলছিল প্রবল বৃষ্টি। সকাল আটটা নাগাদ গ্রাম লাগোয়া পাহাড়ে ধস নামে। নিমেষে  ধূলিসাত্‍ হয় গ্রামের বহু বাড়ি।  কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে আটকে পড়েন শতাধিক মানুষ। উদ্ধারকাজে নামানো হয় ন্যাশনাল রেসপন্স ফোর্সকে ।   বেশ কয়েকজনকে উদ্ধার করাও সম্ভব হয়। যারমধ্যে অন্যতম, তিন মাসের শিশু পুত্র রুদ্র। ঘটনার সময় সে মায়ের পাশে ঘুমোচ্ছিল। ধ্বসে তলিয়ে যায় তাদের টিনের বাড়ি। বুধবার দিনভর কাটে মাটির নিচে...খাবার ও পানীয় জল ছাড়া। বৃহস্পতিবার ঘটনাস্থলের কাছেই উদ্ধারকাজ চলছিল। উদ্ধারকর্মীদের কানে আসে কান্না। কাছে গিয়ে দেখেন, মাটি তলায় চাপা পড়ে আছে একটি শিশু। উদ্ধারকাজ শুরু হতে দেখা যায় যে শুধু শিশু নয়।। আটকে রয়েছে তার মা-ও। কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় মা ও শিশুকে। দুজনেই এখন হাসপাতালে ভর্তি। এখন সুস্থ্য।
এদিকে ভূমিধ্বসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শুক্রবার রাত পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে আরও সাতাশটি দেহ উদ্ধার হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আটষট্টি। শতাধিক মানুষ এখনও চাপা পড়ে বলে আশঙ্কা উদ্ধারকারী দলের।

Friday, 1 August 2014

মুম্বইয়ে মডেল-ধর্ষণ মামলায় পুলিশের জেরার মুখে পুনম পান্ডে

কলকাতাঃ  মুম্বইয়ে মডেলকে ধর্ষণের মামলায় নয়া মোড়। এক্ষেত্রে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অফ পুলিশ সুনীল পারস্করের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই মামলায় এবার মডেল পুনম পান্ডেকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
জানা গিয়েছে, অভিযোগকারিণী মডেল পুলিশকে বলেছেন যে, পুনম পালাস্কর ঘনিষ্ঠ এবং তাঁর পেশাগত প্রতিদ্বন্দ্বী। এই কারণেই পারস্কর তাঁকে নিগ্রহ করেছেন বলে অভিযোগকারিণী মডেলের দাবি। চলতি মাসের গোড়াতে ট্যুইটারেও তিনি একই দাবি করেছিলেন।পারস্করের সঙ্গে তাঁর কী ধরনের সম্পর্ক তা জানতেই পুলিশ পুনমকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।  পুলিস সূত্রের খবর, অভিযোগকারিণী ও পুনমের মধ্যে ট্যুইটারে কিছু বার্তা বিনিময় হয়েছিল। 
পারস্করের বিরুদ্ধে অভিযোগ, তিনি নভি মুম্বইয়ে একটি অ্যাপার্টমেন্টে ওই মডেলকে ধর্ষণ করেছিলেন।যদিও পারস্কর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবির স্বপক্ষে তিনি খুব শীঘ্রই যাবতীয় তথ্যপ্রমাণ পুলিশকে দেবেন বলেও জানিয়েছেন পারস্কর।
 পুলিশের জিজ্ঞাসাবাদের সময় পারস্কর অভিযোগকারিণীর সঙ্গে তাঁর পরিচয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন।

ছেলের রোগ সারাতে প্রতিবেশীর বাচ্চাকে বলি! ধৃত দম্পতি, ২ তান্ত্রিক

কলকাতাঃ কুসংস্কারের বলি হতে হল এক চার বছরের শিশু। অসুস্থ ছেলের রোগ নিরাময়ের জন্য তান্ত্রিকের নিদান মেনে প্রতিবেশীর শিশুসন্তানকে বলি দিল এক দম্পতি। ঘটনাটি ঘটেছে ছত্তিশগঢ়ের জঞ্জির-চম্পা জেলায়। ঘটনায় পুলিশ দুই তান্ত্রিক ও দম্পতিকে গ্রেফতার করেছে।

গত ১১ জুলাই চাঙ্গোরি গ্রামে বাড়ির কাছেই খেলার সময় নিখোঁজ হয়ে যায় সুনীল কাশ্যপ নামের ওই শিশু। এরপর তার বাবা-মা আকালতাড়া থানায় অভিযোগ দায়ের করেন। দুদিন পর ওই শিশুর পচে যাওয়া দেহ গ্রামের এক প্রান্তে পাওয়া যায়। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে ওই শিশুর গলার নলি কেটে ফাঁস দিয়ে খুন করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ছাতারাম ও তার স্ত্রী রাজকুমারীকে আটক করা হয়। পুলিশের জেরায় ভেঙে পড়ে ওই দম্পতি সুনীলকে খুন করার কথা স্বীকার করে।

পুলিশকে ওই দম্পতি জানিয়েছে, তাদের ২২ বছরের ছেলে বেশ কয়েকমাস ধরেই ভুগছিল। তখন দুই ওঝা তাদের নরবলি দেওয়ার পরামর্শ দেয়। সেই পরামর্শ মেনে ১১ জুলাই সুনীলকে অপহরণ করে সেই রাতেই তারা নিজেদের বাড়িতে এনে তাকে খুন করে।পরে তার দেহ গ্রামের প্রান্তে ফেলে দিয়ে আসে।সুনীলকে হত্যার সময় ওই দুই তান্ত্রিকও হাজির ছিল বলে পুলিশ জানতে পেরেছে।