কলকাতাঃ আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়। ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারাটিই বাতিল করা হচ্ছে। আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কিরন রিজিজু। ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টার জন্য এখন এক বছর পর্যন্ত জেল এবং জরিমানার শাস্তি হতে পারে।
রিজিজু এদিন বলেন, ভারতীয় ল কমিশনের মতে ৩০৯ ধারার বিধিনিষেধ অমানবিক। তাই ওই ধারা বাতিল করার সুপারিশ করেছে কমিশন। আর তাই ৩০৯ ধারা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ও ফৌজদারির আরও কয়েকটি ধারা সংশোধিত হবে বলে জানিয়েছেন রিজিজু।

No comments:
Post a Comment