দিল্লিঃ ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করলেন বাংবাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন৷ ভারত সরকারের কাছে তিনি এক বছরের মেয়াদে ভিসা দেওয়ার আবেদন করেছিলেন৷ কিন্তু লেখিকার আবেদন মঞ্জুর করেনি ভারত সরকার৷ তাঁকে মাত্র দু'মাসের জন্য ভিসা দেওয়া হয়৷
শনিবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিনিট ২০ ধরে কথা বলেন তসলিমা নাসরিন৷ সূত্রের খবর, শেষ জীবনটা ভারতে কাটানোর অনুমতি দেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছেন মাঝ বয়সের এই লেখিকা৷ মন্ত্রীকে তসলিমা তাঁর লেখা ‘ও অন্ধেরে দিন' নামে একটি বইও এদিন উপহার দিয়েছেন৷ তাতেও মন গলেনই মন্ত্রীর।
লেখিকা ট্যুইট করে তসলিমা জানিয়েছেন, বই উপহার দেওয়ার পর মন্ত্রী তাঁকে বলেছেন, ‘আপকা অন্ধেরে দিন খতম হো জায়েগা৷'
বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন মুসলিম সম্প্রদায় নিয়ে লেখার জন্য
মৌলবাদীদের বিরাগভাজন হন৷ ১৯৯৪ সালে মৌলবাদিদের রোষের মুখে তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়৷ এরপর দীর্ঘদিন তিনি সুইডেনে ছিলেন৷ ২০০৪ সাল থেকেই ভারতে স্থায়ী ভাবে থাকার জন্য তিনি ভিসার আবেদন করছেন৷ কিন্তু লেখিকার সেই ইচ্ছে পূরণ হয়নি৷ তিনি ভারত, আমেরিকা, ইংল্যান্ড বিভিন্ন্ দেশেই থাকছেন৷ বাংলাদেশে ফিরতে পারবেন না৷ তাই তসলিমার ইচ্ছা, বাকি জীবনটা কলকাতায় থাকার৷
No comments:
Post a Comment