Monday, 30 June 2014

তফশিলী জাতি ও উপজাতিদের জন্য শিক্ষাশ্রী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


কলকাতাঃ পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তসশিলী জাতি ও উপজাতিদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প চালু করলেন। সোমবার দুপুরে কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আদিবাসীদের হুল দিবস পালন অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর আগে তিনি স্কুল পড়ুয়া মেয়েদের জন্য কন্যাশ্রী,  ছেলেদের   জন্য যুবশ্রীর প্রকল্প চালু করেছেন। এবার শিক্ষাশ্রী প্রকল্পের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের ফলে উপকৃত হবেন তফশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মোট সাড়ে পনেরো লক্ষ ছাত্রছাত্রী। প্রকল্পের জন্য সরকারের খরচ হবে একশো দশ কোটি টাকা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হুল দিবস পালনের অনুষ্ঠানে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত তপশিলী জাতি এবং উপজাতি ছাত্রছাত্রী সরকারি কিমবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশুনা করেন এবং যাদের পরিবারে বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম। তারাই এই প্রকল্পের আওতায় আসবেন। 

রাজ্যমন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী
পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফসিলী উপজাতির ছাত্রছাত্রীরা বার্ষিক আটশো টাকা করে অনুদান পাবে। 
তফসিলী জাতির ক্ষেত্রে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা বার্ষিক পাঁচশো টাকা
ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা বার্ষিক সাড়ে ছশো টাকা।
সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা সাতশো টাকা
অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা আটশো টাকা করে অনুদান পাবে।
নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা যেহেতু কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ পায় তাই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরাই শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় আসবে।

প্রকাশ্য জনসভায় বিরোধীদের ধর্ষণের হুমকি দিলেন তৃণমূল সাংসদ তাপস পাল

কলকাতা প্রতিনিধিঃ বাংলা সিনেমার এক বিখ্যাত অভিনেতা এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পাল বিরোধীদের প্রকাশ্যে গুলি করার এবং লোক পাঠিয়ে ধর্ষণ করানোর হুমকি দিলেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যের সমালোচনার ঝড় উঠেছে। নিন্দা করছেন দলের নেতারাও।

সোমবার নদিয়া জেলার চৌমাহা গ্রামে বিরোধীদের গুলি করার হুমকি দিয়েছেন তৃণমূল এই অভিনেতা-সাংসদ। দিলেন মহিলাদের ধর্ষণের হুমকিও। তাপস পাল বললেন, তিনি চন্দননগরের ছেলে। অনেক রংবাজি করেছেন। বেগরবাই করলেই বিরোধীদের গুষ্ঠিশুদ্ধু নিকেশ করে দেবেন। শুধু তাই নয়, বাড়ি বাড়ি ঢুকে, ছেলে পাঠিয়ে ধর্ষণের হুমকি দিলেন তিনি। 

বীরভূম জেলার বিধায়ক মণিরুল ইসলাম এবং সেখানকার জেলা সম্পাদক অণুব্রত মণ্ডলের পর তাপস পাল রি ভাবে প্রকাশ্যে মস্তানি করল। কৃষ্ণনগরের সাংসদ প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন ``আমি প্রচুর মস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি, ...আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিআইএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পরে আমি ছেড়ে কথা বলব না। বাড়ি, বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনও সিপিএম হাত দেয় তাদের গুষ্টি শেষ করে দেব। বাড়ি, ঘর জ্বালিয়ে দেব।`` 
লোকসভা ভোটের প্রচারের সময়ও বিরোধীদের প্রতি অশ্লীল মন্তব্য করেছিলেন তৃণমূলের এই অভিনেতা সাংসদ। এবার নিজেই তাঁর অশ্লীলতার সীমাকে ছাপিয়ে গেলেন। এর আগে এ রাজ্যে কোনও রাজনৈতিক নেতা সরাসরি ধর্ষণের হুমকি দেননি। যে দলের সাংসদ তাপস পাল সেই দলের শীর্ষে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা যে দলের সুপ্রিমো সেই দলের সাংসদ কী ভাবে ধর্ষণের প্ররোচনা দেন সেই নিয়েই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে।

লন্ডন থেকে দিল্লি ফেরার বিমানে খোয়া গিয়েছে আমজাদ আলি খানের সরোদ

দিল্লিঃ ওস্তাদ আমজাদ আলি খানের সরোদ উধাও! ৪৫ বছর ধরে তিনি যে সরোদটি বাজিয়ে একাধিক সঙ্গীত-রসিককে সুরের ঝর্নায় ভাসিয়ে দিয়েছেন, একের পর এক সঙ্গীতের আসর মাতিয়েছেন, সেটিই খোয়া গিয়েছে তিনি ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে লন্ডন থেকে দিল্লি ফেরার সময় 

‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত শিল্পীর প্রতিটি মূহূর্ত কাটছে চরম উত্কণ্ঠা, সাধের যন্ত্র কাছে না থাকার যন্ত্রনায়। ২১ জুন রবীন্দ্রনাথের স্মরণে ডার্টিংটনে এক অনুষ্ঠানে বাজানোর জন্য স্ত্রী শুভলক্ষ্মীকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন প্রখ্যাত সরোদশিল্পী।সেখান থেকে ২৮ জুন রাতে ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ-১৪৩) ফার্স্ট ক্লাস ফ্লাইটে দিল্লি ফেরেন তাঁরা।সংবাদ সংস্থাকে আমজাদ বলেছেন, দিল্লি বিমানবন্দরে নেমে আমার মহামূল্যবান সরোদটা ফিরে পাইনি।বিমান সংস্থার কর্মীরা খোঁজাখুঁজি করতে থাকেন।বিমানবন্দরে আমরা অপেক্ষা  ৪-৫ ঘণ্টা অপেক্ষা করি।না পেয়ে তাঁরা বলেন, সম্ভবত পরের ফ্লাইটে সেটি আসছে। কিন্তু আজ ৪৮ ঘণ্টা হয়ে গেল কোনও খবর নেই আমার সরোদের।এত বড় এক বিমানসংস্থা কী করে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে! ব্রিটিশ বিমান সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলে, হিথরো এয়ারপোর্টের টার্মিনাল ৫-এ মালপত্র রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে অনেকদিন ধরেই সমস্যা হচ্ছে।তবে আমরা প্রতিটি মূহূর্ত খোঁজাখুঁজি করছি, যাত্রীদের যাঁর যাঁর মালপত্র তাঁর তাঁর কাছে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে চেষ্টার ত্রুটি রাখছি না।বিমান সংস্থাটির জনৈক মুখপাত্র বলেন, খোঁজাখুঁজির জন্য যত সময় লাগবে বলে ভাবা গিয়েছিল, তার চেয়ে অনেক বেশি সময় লাগছে।আমরা ওনার অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। প্রিয় সরোদ ফিরিয়ে দিতে না পারায় ক্ষতিপূরণ চান না। সুরসাধক সরোদ-বাদক তিনি বিমান সংস্থাটির কাছে ক্ষোভ জানিয়ে বলেছেন, আমার সরোদটা খুঁজে বের করে ফেরত দিলেই হবে।ক্ষতিপূরণ লাগবে না।তিনি জানান, লন্ডনেই বিমান  সংস্থাটির কর্মীদের তিনি সাবধানে ।যত্ন সহকারে সরোদটি রাখতে বলেছিলেন কেননা ওটা আমার প্রাণ, আমার জীবন।কিন্তু শেষে এই পরিণতি! সরোদ কাছছাড়া।আমজাদের কথায় ঝরে পড়ল হতাশা, অভিমান।আমি শিল্পী।ওই সরোদটাই ৪৫ বছর ধরে জগতের সঙ্গে কথা বলার মাধ্যম।সেটি কাছে না থাকলে আমি কীভাবে নিজেকে প্রকাশ করব?

এদিকে সূত্রের খবর, যে পদ্ধতিতে এ ধরনের মহামূল্যবান সামগ্রী প্যাকিংয়  করা হয়ে থাকে, চেক-ইন-লাগেজে পাঠানোর আগে আমজাদের সরোদটিও সেভাবেই মুড়ে ফেলা হয়েছিল

পল্লবী পুরকায়স্থ হত্যা মামলা:দোষী সাব্যস্ত নিরাপত্তারক্ষী, সাজা ঘোষণা ৩রা জুলাই

মুম্বইঃ মুম্বইয়ে বাঙালি আইনজীবী পল্লবী পুরকায়স্থ হত্যা মামলায় আবাসনের নিরাপত্তারক্ষী ২২ বছর বয়সী সাজ্জাদ আহমেদ মুঘলকে দোষী সাব্যস্ত করল আদালত৷ ৩ জুলাই সাজা ঘোষণা করবে  কোর্ট৷ ২০১২ সালের, ৯ অগাস্ট মুম্বইয়ের ওয়াডালায় নিজের আবাসনের ফ্ল্যাটে মধ্যরাতে পেশায় আইনজীবী পল্লবীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে নিরাপত্তারক্ষী সাজ্জাদ৷ তাঁকে মুম্বইয়ের সেন্ট্রাল স্টেশন  থেকে গ্রেফতার করে পুলিশ৷ ২২ বছরের সাজ্জাদের বিরুদ্ধে খুন ছাড়াও, শ্লীলতাহানির চেষ্টা ও জোর করে অন্যের বাড়িতে ঢোকার অভিযোগ দায়ের করাহয়েছিল আদালত। আজ, সোমবার রায় শোনার পর  পল্লবীর বাবা বলেন, গত দুবছর ধরে তাঁরা যে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা একমাত্র তাঁরাই জানেন। সাজ্জাদের ফাঁসির সাজা হলে তাঁর মেয়ের আত্মা শান্তি পাবে, দাবি পল্লবীর বাবার। 
এই মামলায় গত দুবছরে ৪০ জন প্রত্যক্ষদর্শীর বয়ান নিয়েছে আদালত। ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে ২০১২ সালের ৩০ অক্টোবর সাজ্জাদের বিরুদ্ধে ৪৩৪ পাতার একটি চার্জশিট জমা দেওয়া হয়। তবে সাজ্জাদের আইনজীবী ওয়াহাব খান অভিযুক্তের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দাবি করেন, আইনজীবী পল্লবী পুরকায়স্থর বয়ফ্রেন্ড অভীক সেনগুপ্ত তাঁকে খুন করেছে।যদিও সে অভিযোগ কার্যত নস্যাত্ করে দিয়েছে আদালত। পেশায় আইনজীবী পল্লবী ফারহান আখতারের সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টে আইনি পরামর্শদাতার কাজ করতেন। পল্লবীর বাবা ছিলেন আইএএস অফিসার। সেইসময় কেন্দ্রীয় কৃষি দফতরের জয়েন্ট সেক্রেটারির পদে ছিলেন তিনি। জম্মু কাশ্মীরের বাসিন্দা সাজ্জাদ অনেকদিন ধরেই পল্লবীর ওপর নজর রাখছিল। তারপর ৯ অগাস্ট রাতে ডুপ্লিকেট চাবি দিয়ে পল্লবীর ফ্ল্যাটে মধ্যরাতে প্রবেশ করে অভিযুক্ত। মুঘল তার বয়ানে জানায়, এরপর সে পল্লবীর শ্লীলতাহানির চেষ্টা করে,তখন পল্লবী চেঁচিয়ে ওঠায়, তার কাছে যে ছুড়ি ছিল সেই দিয়ে সে পল্লবীকে আঘাত করে।পল্লবীর মা সুমিতাও অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন। তাঁর কথায়, এই হত্যার ফলে একইসঙ্গে দুটি বাড়ি, দুটি পরিবারের সমস্ত স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে।

ভারতে সফল উৎক্ষেপন পিএসএলভির, সাক্ষী থাকলেন মোদী


অন্ধ্রপ্রদেশঃ পিএসএলভি (PSLV)- সি টোয়েন্টি থ্রি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিল পাঁচটি বিদেশি উপগ্রহ। আজ সকাল ৯.৫২ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে উত্‍‍ক্ষেপণ হল। উত্‍‍ক্ষেপণের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডু। PSLV সি টোয়েন্টি থ্রি-র সাহায্যে যে পাঁচটি উপগ্রহ মহাকাশে পাঠানো হল, তারমধ্যে রয়েছে ফ্রেঞ্চ আর্থ অবসার্ভেশন স্যাটেলাইট স্পট সেভেন। এছাড়াও আছে জার্মানি, কানাডা এবং সিঙ্গাপুরের উপগ্রহ। 

রবিবার দুপুরেই চেন্নাই থেকে শ্রীহরিকোটায় পৌছোন নরেন্দ্র মোদী। আজকের উত্ক্ষেপনটি নিয়ে ছাব্বিশটি সফল PSLV-র উত্‍‍ক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইসেশন বা ইসরো। উত্‍‍ক্ষেপণের পর ফের হেলিকপ্টারে শ্রীহরিকোটা থেকে চেন্নাই ফিরে গেলেন প্রধানমন্ত্রী। বেলা এগারোটা চল্লিশে চেন্নাই বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবে তাঁর বিশেষ বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শ্রীহরিকোটা এবং চেন্নাইয়ের নিরাপত্তা কয়েকগুন বাড়ানো হয়েছে। এপর্যন্ত পঁচিশটি সফল PSLV-র উত্‍‍ক্ষেপণ করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইসেশন বা ইসরো।

অনুপ্রবেশকারী সন্ধান অভিযানে নামছে নয়াদিল্লি

দিল্লিঃ ‘অবৈধভাবে’ বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ লোকসভা ভোটের নরেন্দ্র মোদীর ঘোষিত প্রতিশ্রুতি রক্ষায় অনুপ্রবেশ ইস্যুতে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হল নয়াদিল্লি৷ 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রকৃত ভারতীয় নাগরিকদের খুঁজে বের করারল কাজে জোর দেওয়ার নির্দেশ দিলেন৷ এই উদ্যোগের ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রকৃত ভারতীয় নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধকরণে (এনপিআর) কর্মসূচিতে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে৷ আর এই নিবন্ধকরণ কর্মসুচি আগামী তিন বছরের মধ্যে শেষ করার কড়া বার্তা দিয়েছেন রাজনাথের স্বরাষ্ট্রমন্ত্রক৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নাগরিকদের পরিচয় প্রক্রিয়াকরণে জোর দেওয়ার কথা বলেছেন৷ মন্ত্রকের নির্দেশ, জাতীয় জনসংখ্যা নিবন্ধকরণে (এনপিআর) নথিভুক্ত করার জন্য তিন বছরের সময় দেওয়া হয়েছে৷ সরকার চায় দেশের  প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা যাচাই করে দেখুক৷ সেই যাচাইয়ের ভিত্তিতেই প্রকৃত ভারতীয় নাগরিকদের এনপিআর কার্ড দেওয়া হবে৷

অচল হচ্ছে সচিত্র ভোটার পরিচয়পত্র! সংবাদ সংস্থা সূত্রে খবর,  কেন্দ্রীয় সরকার এই এনপিরআরকে ভোট ব্যবস্থার মধ্যে জুড়তে চলেছে৷এই প্রচেষ্টা বাস্তবায়ন হলে, সচিত্র ভোটার পরিচয়পত্রের (এপিক) পাশাপাশি ভোটার এনপিআরকেও সঙ্গে নিয়ে যেতে হবে৷ কোনও একটি কার্ড না থাকলে ভোট দেওয়া যাবে না৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ব্যাপারে ভারতের রেজিষ্ট্রার জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন৷ এনপিআর কর্মসূচি রূপায়ণে কীভাবে জোর আনা যায়, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে  চূড়ান্ত হয়েছে, যে সমস্ত আধিকারিককে এক কাজে যুক্ত করা হবে, তারা ২০১১ সালের জনগণনাকে ভিত্তি করে কাজ এগিয়ে নিয়ে যাবেন৷ ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য জনসাধারণকে ছ’ ধরনের মধ্যে কোনও একটি দস্তাবেজ বা নথি দেখাতে হবে৷ এই নথিকে ১৯৫৫ সালের সিটিজেনশিপ আইনের আওতায় ধরা হবে।
বৈঠকে বসছেন রাজনাথ সিং: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই প্রলল্প রূপায়ণে নতুন সরকারের বার্তা একেবারে স্পষ্ট৷ মন্ত্রকের স্পষ্ট নির্দেশ, এই কর্মসুচির মাধ্যমে তাদের প্রকৃত ভারতীয় নাগরিক এবং শরণার্থীদের খুঁজে বের করতেই হবে৷ সন্ধান করতে হবে অনুপ্রবেশকারীদের৷এনপিআর প্রকল্প সদ্য বিদায়ী সরকার ৬৬৪৯ কোটি টাকা ব্যয়-খরচ ধরেছিল৷ এবার মোদী-সরকার নতুন রূপরেখা তৈরি করতে চাইছে৷ সেই লক্ষ্যেই আগামীকাল, মঙ্গলবার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এই বৈঠকেই চূড়ান্ত হবে, কবে এর কাজ শুরু হবে এবং কতদিনের মধ্যে তা শেষ করা হবে৷

ফের কালো টাকার নথি চাইল ভারত

কলকাতা প্রতিনিধিঃ বিদেশের ব্যাঙ্কে সঞ্চিত কালো টাকার খতিয়ান ও নামের তালিকা দেওয়ার জন্য ফের সুইস সরকারের কাছে আবেদন জানাল ভারত৷ চলতি সপ্তাহের শুরুতে সুইৎজারল্যান্ড প্রশাসন জানিয়েছিল, সুইস ব্যাঙ্কে যে সব ভারতীয়ের টাকা সঞ্চিত আছে তাঁদের নামের তালিকা ভারতের হাতে তুলে দেওয়া হবে৷ কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা ভারতের হাতে তুলে দেওয়া হয়নি৷ তবে গোটা প্রক্রিয়া সুইস সরকারের নজরে রয়েছে বলে জানানো হয়েছে৷ এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে৷ বিদেশ থেকে কোটি কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে নড়েচড়ে বসেছে অর্থ মন্ত্রক৷ সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইস প্রশাসন৷ তবে অভিযুক্ত ভারতীয়দের নাম ও সঞ্চিত অর্থের পরিমাণ প্রকাশ্যে জানাতে নারাজ তারা৷ দিল্লির হাতেই যাবতীয় তথ্য তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷

শুধু বিদেশ থেকেই নয়, ভারতের বিভিন্ন রাজ্যে গোপণে লুকিয়ে রাখা উদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই তৎপর হয়েছেন। মোদী দেশের আর্থিক কেলেঙ্কারী বিষয়ক স্পেশাল অনুসন্ধানকারী দল সিটকে তদন্ত করে গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন। ইডিও এর আগে কালো টাকা উদ্ধারে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কোম্পানির বিরুদ্ধে নথিপত্র জমা দেওয়ার আবেদন জানিয়েছে।  

সূত্রের খবর, সিটের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এম বি সাহ নির্দেশ দিয়েছেন ১১ টি ডিপার্টমেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্তের সব নথি জমা দেওয়ার। এই দপ্তরগুলি হল রাজস্ব বিভাগ, রিজার্ভ ব্যাঙ্ক, ইনটেলিজেন্স ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, আয়কর বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স, আর্থিক গোয়েন্দা ইউনিট, পররাষ্ট্র কর বিভাগ এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। বেনামী সম্পত্তি, বিভিন্ন উপায়ে কর ফাঁকি, বিদেশে জমানো বেআইনি টাকা দ্রুত বাজেয়াপ্ত করার জন্য সমস্ত নথিপত্র তদন্ত করবে সিট। অবশ্য সব দপ্তর থেকে জানানো হয়েছে এক মাসের মধ্যেই সিটের কাছে জমা পড়বে কালো টাকার দলিল।

Saturday, 28 June 2014

নয় দিন ধরে নাবালিকাকে গণধর্ষণ


 চন্ডীগড়ঃ ভারতের চণ্ডীগড়ে এক নাবালিকাকে ঘরে আটকে রেখে টানা নয় দিন ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। চণ্ডীগড়ের পানিপথের থানা শহরের অন্তর্গত কোলোনির ঘটনা। প্রাণে মারার হুমকি দিয়ে ওই নাবালিকাকে দুইজন যুবক ওই নাবালিকাকে নয় দিন ধরে গণধর্ষণ করেছে৷ এরই মাঝে তৃতীয় এক ব্যাক্তিও

তাকে ধর্ষণের চেষ্টা করে৷ পুলিশ তিনজন  অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ নির্যাতিতার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে  জানিয়েছেন, তাঁর ১৩ বছরের নাবালিকা মেয়েকে নয় দিন ধরে নিখোঁজ ছিল। তাঁদেরই পরিচিত তিন যুবক তাঁর মেয়েকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে৷ পরে ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকার মা শনিবার বিকালে পানিপথ থানায় সঞ্জীব, মনীষ ও ইশ্বর  ওরফে মোনু নামের তিন  যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ তিনি জানান, সঞ্জীব ও মনীষ তার মেয়েকে ধর্ষণ করেছে এবং মোনু ধর্ষণের চেষ্টা করেছে৷ এছাড়াও তিন অভিযুক্ত নাবালিকাকে প্রাণে মারার হুমকিও দেয়৷ পুলিশ অভিযোগ দায়ের করে নাবালিকার মেডিকেল টেস্ট করিয়েছে৷ পুলিশ প্রবক্তা অনিল কুমার জানিয়েছেন, পুলিশ মামলার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তদের তাড়াতাড়ি গ্রেফতার করার ভরসা দিয়েছেন।  

প্রেমের সম্পর্ক ভাঙলেই কেন ধর্ষণের অভিযোগ?

জয়দেব দাস, কলকাতাঃ ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পর পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কি যুক্তিযুক্ত? একটি মামলার শুনানিতে এমনই প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালতের। প্রায়ই দেখা যাচ্ছে, ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছেন মহিলারা। এ ব্যাপারে কোনও নির্দেশ না-দিলেও, এ ধরনের মামলাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের কাছে।

এখন প্রায়ই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ সামনে আসে। গত বছর একটি মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট এই প্রসঙ্গ উত্থাপন করে। হাইকোর্টের তরফে বলা হয়েছিল, প্রতিশোধস্পৃহা চরিতার্থ এবং কাউকে উত্ত্যক্ত করতে, এমনকি পুরুষদের বিয়ের জন্য বাধ্য করতে ধর্ষণের মামলাগুলিকে ব্যবহার করা হচ্ছে।

শুক্রবার একটি আই ডি এফ সি ব্যাঙ্কার এবং এক আন্তর্জাতিক এয়ারলাইনের প্রাক্তন ক্রু মেম্বারের ব্যর্থ সম্বন্ধের মামলার শুনানি করছিল সুপ্রিম কোর্ট। ব্যাঙ্কারের তরফে যুক্তি পেশ করা হয় যে, শিক্ষিত ক্রু মেম্বারটি জানতেন যে তিনি বিবাহিত এবং তাঁর দুটি সন্তান আছে। তিনি এ-ও বলেন যে, 'আমার জন্য এই তথ্য লুকনোও সহজ ছিল না। এই পরিস্থিতিতে আমি কী ভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করতে পারি?' অন্য দিকে ওই মহিলার অভিযোগ, ব্যাঙ্কার তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে গোপনে একটি ভিডিও বানিয়ে তা সার্কুলেট করার হুমকি দিয়ে তাঁর যৌন শোষণ করতেন।

ওই ব্যাঙ্কারের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা বলেন, 'বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ' করার ওপর ভিত্তি করেই ব্যাঙ্কারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এর পরই বিচারপতি বিক্রমজীত সেন এবং বিচারপতি এস কে সিংয়ের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে যে, কবে (কোন কোর্ট দ্বারা) বলা হয়েছে, ২ বছরের সম্পর্ক পরে ভেঙে গেলে, ধর্ষণের অভিযোগ আনা যেতে পারে?

সম্পর্ক ব্যর্থ হওয়ায় ধর্ষণের মামলা দায়ের করার কী কারণ হতে পারে, সে প্রসঙ্গেই গত বছর প্রশ্ন করেছিল দিল্লি হাইকোর্ট। কোর্টের তরফে বলা হয়েছিল, 'এমন অনেক মামলাই দেখা যাচ্ছে, যেখানে মহিলারা সহমতিতে সহবাস করেন এবং সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য আইনকে হাতিয়ার করেন। টাকা আদায় বা পুরুষকে বিয়ের জন্য বাধ্য করতে এমন করা হয়।'

সে সময় ট্রায়াল কোর্টগুলিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এমন মামলায় তারা যেন অভিযোগকারিণীর মনোভাব ভালো করে খতিয়ে দেখুক। পাশাপাশি অভিযোগ সত্যি, না উদ্দেশ্যপ্রণোদিত তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

গুজরাতে গ্যাস লিক করে বিস্ফোরণে হত ৫

গুজরাতঃ ভারতের গুজরাতে জাহাজের পরিত্যক্ত অংশের স্তূপে বিস্ফোরণে নিহত হয়েছেন ৫ শ্রমিক৷ গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১০ জন শ্রমিক৷ শনিবার সকালে ঘটনাটি ঘটে গুজরাতের ভাবনগর জেলার আলং শহরে৷ জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ পরিত্যক্ত জাহাজের যন্ত্রাংশ খোলার সময় ১৩৮ নম্বর ডক থেকে গ্যাস লিক করে বিস্ফোরণ ঘটে৷ জখম শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আলংয়ের শিপ ব্রেকিং ইয়ার্ডটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ৷
উল্লেখ্য, শুক্রবার অন্ধ্রপ্রদেশে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৬ জন৷ গুরুতর জখম অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন৷ 
 

ফের অরুণাচলকে নিজেদের অংশ দাবি চিনের


কলকাতাঃ পঞ্চশীল চুক্তির ৬০ বছর পূর্তির মধ্যেই ফের আগ্রাসন দেখাল চিন৷ নয়া মানচিত্রে ফের অরুণাচলপ্রদেশকে চিনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখানো হয়েছে৷ অরুণাচল-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ভারতের অঙ্গ বলে দাবি করলেও, এখনই অবশ্য চিনের বিরুদ্ধে উচ্চগ্রামে গলা চড়াতে চাইছে না কেন্দ্র৷ শনিবার এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে পঞ্চশীল চুক্তির ৬০ বছর পূর্তি উপলক্ষে সে দেশে রয়েছেন ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি৷ চিনা সরকারের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠকে তিনিই বিষয়টি উত্থাপন করবেন৷ ফের চিন এমন একটি পদক্ষেপ নেওয়ায়, যারপরনাই ক্ষুব্ধ অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি৷ এবিষয়টি সমাধানের জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷

এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার মানচিত্রে অরুণাচলপ্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করেছে চিন৷ এমনকি অরুণাচলের বাসিন্দাদের বিশেষ স্টেপলড ভিসার ব্যবস্থাও করেছে চিনা প্রশাসন৷

Friday, 27 June 2014

কপালে টিপ থাকলে মিলবে না পেনশন!

কলকাতাঃ ভারতীয় মহিলাদের কপালে টিপ থাকলে এবার থেকে মিলবে না পেনশন। নিরাশ্রয় মহিলাদের জন্য ভাতা দেওয়ার দায়িত্বে থাকা দিল্লির নারী ও শিশু কল্যাণ দপ্তরের সাম্প্রতিক ফতোয়ায় মিলেছে এমনই নির্দেশ। যুক্তি, কপালের টিপ দেখে বোঝা যায় মহিলা বিবাহিত। সুতরাং এই ভাতার জন্য তিনি বিবেচিত হবেন না।
সমাজকর্মী হরপাল সিং জানিয়েছেন, তিন বছর আগে অসহায় ও নিরাশ্রয় মহিলাদের জন্য এই বিশেষ ভাতা চালু করে দিল্লি সরকার। নিয়ম অনুযায়ী, যে সব মহিলার স্বামী নিখোঁজ বা স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না অথবা আদালতে স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন, সেই সমস্ত মহিলা এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ভাতার পরিমাণ মাসিক ১৫০০ টাকা। ভাতার জন্য নির্ধারিত ফর্মে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আবেদন পত্রে ভাতা প্রার্থীর এমন ছবি দিতে হবে যার কপালে টিপ থাকবে না। কিন্তু যদি কোনও ছবিতে ভুল করেও টিপ থেকে যায়?
দপ্তর সূত্রে জানা গিয়েছে, সে ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ওই মহিলা বিবাহিত। এবং সেই কারণেই তাঁর নাম ভাতার জন্য বিবেচিত হবে না। হরপাল সিংয়ের বক্তব্য, নারী ও শিশু কল্যাণ দপ্তরের জারি করা ফতোয়া ভিত্তিহীন। তাঁর যুক্তি, অনেক সময়ই স্বামী পরিত্যক্তা বা বিধবা মহিলারাও কপালে টিপ পরে থাকেন। তিনি বলেন, দপ্তরের উচিত নিরাশ্রয় ভাতার আবেদন পত্রে হাস্যকর এই নিয়মের বদলে অন্য কোনও শর্ত আরোপ করা।

অস্ত্রোপচারের পর সংরক্ষিত মাথার খুলি উধাও রুবি হাসপাতালে, বিপন্ন তরুণের জীবন

জয়দেব দাস, কলকাতাঃ সরকারি দফতর থেকে ফাইল উধাও শোনা যায়৷ হাসপাতাল থেকে সদ্যজাত উধাওয়ের ঘটনাও আকছাড়ই সামনে আসে৷ কিন্তু শহরের এক নামি বেসরকারি হাসপাতাল থেকে এবার রোগীর মাথার খুলির অংশই উধাও! তাও আবার অপারেশন থিয়েটার থেকে! চিকিত্সায় চরম গাফিলতির এমনই ঘটনা ঘটেছে রুবি জেনারেল হাসপাতালে৷ বিপন্ন তরুণের জীবন৷
২০১৩-র ১৭ জানুয়ারি বাইপাস লাগোয়া রুবি জেনারেল হাসপাতালে এন্ডোস্কপি করতে গিয়ে মৃত্যু হয় আশিস দত্ত নামে এক ব্যক্তির৷ বাবার মৃত্যুতে মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েন আশিস দত্তর ছেলে অর্ণব৷ কম্পিউটার সাইন্সের ছাত্র অর্ণব সেদিন রাতেই তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ তাঁর ব্রেন হেমারেজ হয়৷ ভর্তি করা হয় রুবি জেনারেল হাসপাতালেই৷ চিকিত্সকরা তাঁকে সুস্থ করে তুলতে এক জটিল অস্ত্রোপচার করেন৷ চিকিত্সা পরিভাষায় যাকে বলে ক্র্যানিওটমি৷
এতে খুলি থেকে একটি অংশ বের কর আনা হয়৷ তারপর বিশেষ পদ্ধতিতে কোষগুলিকে সচল করার চেষ্টা হয়৷ এরপর পরিস্থিতির উন্নতি হলে পরে পুনরায় খুলিতে সেই অংশটি প্রতিস্থাপন করা হয়৷ ততদিন খুলির ওই অংশটি বিশেষভাবে সংরক্ষণ করা হয়৷
অর্ণবের ক্ষেত্রে খুলির অংশটি বার করে আনার পরও পরিস্থিতির উন্নতি হয়নি৷ তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে পরিবার৷ ২০১৩ এর ১২ মার্চ রুবি জেনারেল হাসপাতালে চিঠি দিয়ে রোগীর পরিবারকে জানানো হয়, ২০১৩-র ১৭ জানুয়ারি অর্ণব দত্তকে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ ওই দিনই ক্র্যানিওটমির পর তাঁর খুলির একটা অংশ অপারেশন থিয়েটারে সংরক্ষণ করে রাখা হয়েছে৷
এ বছরের ১০ মে অর্ণবের পরিবারের তরফে খুলির ওই অংশটির জন্য রুবি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘোরাতে থাকে বলে অভিযোগ৷ এরপর ২০ জুন রুবি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানায়, অপারেশন থিয়েটারের যেখানে খুলির ওই অংশটি সংরক্ষণ করে রাখা হয়েছিল, এখন সেখানে আর সেটি পাওয়া যাচ্ছে না৷
যদিও পরিবারের দাবি, রুবি হাসপাতালের তরফে তাদের মৌখিকভাবে জানানো হয়, অর্ণবের খুলির ওই অংশ ফেলে দেওয়া হয়েছে৷
হাসপাতালের এই চরম উদাসীনতায় হতবাক অর্ণব দত্তর পরিবার৷ তারা বুঝে উঠতে পারছে না এখন কী করবে৷ গাফিলতির কথা কার্যত স্বীকার করে নিয়ে রুবি জেনারেল হাসপাতালের সাফাই তারা ক্ষতিপূরণ দিয়ে দেবে৷
কিন্তু প্রশ্ন হল যে এক তরুণের জীবনের ক্ষতিপূরণ কীভাবে দেবে রুবি হাসপাতাল কর্তৃপক্ষ? অর্ণবকে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারবে তারা৷ এই ধরনের পরিষেবা দেওয়ার জন্যই কী রোগীদের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়?

বিহারের মেয়র ভোটে হার তৃণমূলের

বিহারঃ পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়জয়কার। পঞ্চায়ের থেকে বিধান সভা, লোক সভা ভোটে সব ক্ষেত্রেই তৃণমূল বিরাজ করছে। স্বপ্ন রয়েছে সারা ভারত পরিচালনা করার। প্রচারে আশা জাগালেও শেষপর্যন্ত অধরাই থেকে গেল তৃণমূল কংগ্রেসের ‘সর্বভারতীয়’ হয়ে ওঠার স্বপ্ন। রাঁচির মেয়র ভোটে বিজেপি’র কাছে গোহারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি প্রার্থী আশা লাকড়া’কে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় এর বছর আগে রাঁচির মেয়র ভোট বাতিল হয়ে গিয়েছিল। দীর্ঘ আইনি জটিলতার পরে গত ২৩ জুন রাঁচি পৌরনিগম মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট পড়েছিল মাত্র ১৭.৭২ শতাংশ।

পূর্ব নির্ধারিত সূচী অনুসারে শুক্রবার সকাল থেকে ভোট গণনার কাজ শুর হয়। গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী আশা লাকরা। দিনের শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের নবীন লাকরার সঙ্গে তাঁর ভোটের ব্যবধান দাঁড়ায় প্রায় ১৫ হাজার। বিজেপি প্রার্থী পান প্রায় ৪১ হাজার ভোট। অন্যদিকে ২৫ হাজারের সাম্য কিছু ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে তৃণমূল। মোট চোদ্দ জন প্রার্থীর মধ্যে আজসু’র বার্সা গিরি এবং কংগ্রেসের রমা খালকো  যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন।

মার্কিন সফরে পাড়ি দিচ্ছে ব্রাত্যের নাটক ‘কে'

জয়দেব দাস, কলকাতাঃ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমানে পর্যটন দফতরের দায়িত্বে রয়েছেন। একাধারে রাজনৈতিক সত্ত্বা, অন্যদিক, নিজের নাটকের দল। ব্যস্ত নাট্যকর্মী থেকে এলাকার ডাকসাইটে বিধায়ক। বহুমুখী কর্মকাণ্ডে জড়িত সেই ব্রাত্য বসু’র দল ব্রাত্যজন এবার পাড়ি দিচ্ছে সাত সাগরের পাড়ে। নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স বা এনএবিসিতে ব্রাত্যজনের নাটক ‘কে’ নিয়ে। সেই বিষয়ে কিছু পেশ্নের উত্তর দিয়েছেন মন্ত্রী।
প্রশ্নঃ মার্কিন মুলুকে এনএবিসিতে আপনার নাটক ‘কে’ পাড়ি দিচ্ছে। এক্সাইটেড?
ব্রাত্য: এনএবিসিতে এর আগেও তিনবার আমার টিম গিয়েছে। এটা চতুর্থবার। আমার কাছে বিষয়টা খুবই আকর্ষণীয় ও সুখকর। শুধু মার্কিন মুলুকের প্রবাসীরা নন, গোটা ইউরোপে যে সমস্ত প্রবাসীরা ছড়িয়ে আছেন, তারাও ওখানে জড়ো হন। তাদের সামনে আন্তর্জাতিকতার স্পর্শ চলে আসে। শুধুমাত্র সাংস্কৃতিক থিয়েটার বা নাট্য নয়, সামগ্রিক ক্ষেত্রেই এমন একটা আকর্ষণবোধ সেখানে তৈরি হয়। যেখানে ভূগোল, পারাপার, সীমান্ত শব্দগুলো মুছে যায়। খুব বাস্তব কিছু শব্দ যেমন, পাসপোর্ট-ভিসা সাময়িকভাবে বিলুপ্তি ঘটে। আমাদের এখানে নতুন কী ঘটছে তা নিয়ে একটা কথোপকথন তৈরি হয়। এটা খুব জরুরি। কলকাতা-সহ গোটা দেশে আমার ‘কে’ নাটকটি সমাদৃত হয়েছে। একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালের মধ্যে দিয়েও ‘কে’ গিয়েছে। এনএবিসি-র মত একটি আন্তর্জাতিক মঞ্চে ‘কে’ দেখানো হলো আমার বিশ্বাস আমেরিকার দর্শকরা উপভোগ করবেন।
প্রশ্নঃ প্রবাসী বাঙালিরা  আপনার নাটক দেখার সুযোগ প্রতিদিন পান না। এবার পাবেন। সেই অনুভূতিটা কেমন?
ব্রাত্য: খুব দামি একটা অনুভূতি। ফুটবল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে প্রতিটি দেশের যে অনুভূতিটা হয়, আমার সেরকম মনে হচ্ছে। আমি নিজে যেতে পারছি না। অনেক কাজ রয়েছে। মন্ত্রকের চাপ রয়েছে। আমি কলকাতা শহরে নিয়মিত থিয়েটারটা করি। আমি বহুবার বাইরে গিয়েছি। অনেক কাজেই গিয়েছি। কখনও মন্ত্রকের কাজে। কখনও ব্যক্তিগত কাজে। কিন্তু যখন আমি থিয়েটারের কাজে যখন যাই, সেই অনুভূতিটা সবার আগে। একটা সাংস্কৃতিক জায়গা থেকে যাচ্ছি, কেবল আমরাই তো অভিনয় করতে যাচ্ছি তাই তো নয়, বাংলা থিয়েটার কেমন করে বেঁচে আছে, নতুন নতুন কী কাজ হচ্ছে তার একটা সুলুক সন্ধান পাওয়া যায় এনএবিসিতে। আন্তর্জাতিক দর্শকরা যাদের মনটা শিকড়েই পড়ে আছে, যারা বারবার এখানে ফিরে আসতে চান, মনে হয় এভাবে তারাও একবার ডুব দেন তাদের সময়ে। আতলান্তিকের উপর থেকে যখন মাথা তুলে দেখে বলেন, বাহ! এই হচ্ছে একটা বাংলা থিয়েটার।
প্রশ্নঃ বিশ্বকাপের কথাই যখন বললেন সেই রেশ টেনে জিজ্ঞেস করি, আপনার দলের প্রস্তুতি কতদূর?
ব্রাত্য: আমরা বেশ কয়েকবার করে রিহার্সাল দিচ্ছি। টাইম মেজারমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল রেখেছি, কারণ সময় ওখানে একটা বড় কনস্ট্যান্ট। এমনভাবে করতে হবে যাতে তার মধ্যে একটা পেশাদারিত্বের ছোঁয়া থাকে। খুব তাড়াতাড়ি স্টেজটা তৈরি করা, আবার গুটিয়ে নেওয়া। এগুলোর বেশ কয়েকবার মহড়া দিতে হয়েছে।
প্রশ্নঃ পুরো টিমটাই কলকাতা থেকে যাচ্ছে তো?
ব্রাত্য: হ্যাঁ, পুরো টিমটাই এখান থেকে যাচ্ছে।
কলকাতায় এক ধরণের দর্শক, প্রবাসে দর্শক অন্য চরিত্রের। সেক্ষেত্রে কী কোনও আলাদা প্রস্তুতি নিচ্ছেন?
ব্রাত্য: বাঙালি যেখানেই থাকুক সে বাঙালি। এখানকার বাঙালিও উইক এন্ডে পার্টি করে, নিজেদের মধ্যে একটা যাতায়াত বজায় রাখে। নিজেদের ভূখন্ডে এক একটা ছোট ছোট গড়িয়াহাট, হাতিবাগান, লেক মার্কেট তৈরি করে থাকে। আমার চোখে এখনই ভেসে উঠছে ছবিটা। গোটা অ্যাকাডেমিটাই যেন ফ্লোরিডা বা ক্যালিফর্নিয়াতে উঠে গিয়ে বসেছে। আমার রক্ত, আমার ভাষা। যখন অভিনয়টা করি তখন ভাষা, ভৌগলিক ব্যবধান মুছে যায়।
প্রশ্নঃ সত্যিই নাটক একটা সেতু তৈরি করে দেয়..(থামিয়ে দিয়ে)
ব্রাত্য:  এর উত্তরে রবীন্দ্রনাথকে ধার করে বলতেই হয়, শুধু আলো-আঁধারে যাওয়া  কাঁদা-সবই একটা ক্যাপসুলের মধ্যে এসে পরে। সেই ক্যাপসুলের নাম কখনও নাটক, কখনও চলচ্চিত্র কখনও গান। এনএবিসি প্রবাসী বাঙালিদের সবথেকে বড় একটা ইভেন্ট। এটা বাঙালিদের সম্মেলন। এটা একটা আন্তর্জাতিক সামিট।
প্রশ্নঃ নাটকের কথায় আসি, ‘কে’ তো একটি থ্রিলার?
ব্রাত্য: বাইরের আদলটা টানটান থ্রিলারের। কিন্তু যদি ভেতরটা দেখেন তাহলে সেখানে আমাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক, বেঁচে থাকা, আমাদের ট্রমা, সাফোকেশন ধরা পড়ছে। ‘কে’ নাটকের শুরুতেই ঘটে একটি খুন। আর এই খুনের সূত্র খুঁজতে গিয়েই ঘটনার ঘনঘটা, যা নাটকটিকে টান টান রাখে। অবশেষে রহস্যের জাল খুলতে নাটকে আসে গোয়েন্দা চটক চট্টরাজ। তারপরটুকু জানতে নাটকটি দেখতেই হবে।
প্রশ্নঃ বাংলা নাটক কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন?
ব্রাত্য: আগে জিজ্ঞেস করুন, বাংলা ভাষা কী বাঁচবে? বাংলা ভাষা বাঁচলে বাংলা নাটক বাঁচবে। এনএবিসির এই ধরণের পদক্ষেপ বাংলা ভাষাকে এনরিচ করবে। আমি একটা সমস্যার কধা বলি। ধরুন, সংস্কৃতের মত ভাষা, একটি দামি ভাষা। আজ হারিয়ে গিয়েছে। বৃহ্ত্তর গণসমাজে বেঁচে নেই। যদি দু’ধরণের ভাষা হয়, একটা তথাকথিত ভদ্রলোকেদের ভাষা, যেটা ইংরেজি, আর একটা ততটা তথাকথিক ভদ্রলোক নয় তাদের ভাষা যেটা কী না বাংলা ভাষা। যদি এমন হয় তাহলে বাংলা ভাষা বাঁচবে না একসময়। সংস্কৃত যেমন বাঁচেনি, তেমনই বাংলা বাঁচবে না।
প্রশ্নঃ বাংলা থিয়েটারে ‘স্ল্যাং’ এর ব্যবহার সমর্থন করেন?
ব্রাত্য: আমার কোনও ছ্যুৎমার্গ নেই। নাটকের প্রয়োজনে স্ল্যাং ব্যবহার করা যেতেই পারে। কিন্তু সেটা যেন কখনও ভাঁড়ামো না হয়ে যায়।
প্রশ্নঃ সবশেষে একটা প্রশ্ন করি, ‘সিনেমার মত’ তে অল্প হলেও রাজনৈতিক সংলাপ ছিল। কিন্তু
‘কে’ সম্পূর্ণভাবেই রাজনৈতিক সংস্রবমুক্ত। কেন?
ব্রাত্য: আপনি আমাকে বলুন রাজনীতি মানে কী? রাজনৈতিক সংলাপ মানে যদি আপনি টিভিতে টক শোয়ের প্রো লং আলোচনা চান? আগে আপনি জেনে আসুন রাজনীতি কী আমি তারপর এই প্রশ্নের উত্তর দেব।

যুবতীকে ধর্ষণে অভিযুক্ত মহিলা

উত্তরপ্রদেশঃ একজন মহিলাকে অপর মহিলাকে ধর্ষণ করতে পারে? উত্তরপ্রদেশের আলিগড়ের কস্বা খের এলাকার এক যুবতী এক মহিলার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ দায়ের করেছে৷ সকলেই জানত ওই যুবতী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল৷ কিন্তু ওই যুবতী ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ানে বলেছে, সে প্রমিকের সঙ্গে পালায়নি, গ্রামেরই এক মহিলা তাকে নিয়ে গিয়েছিল৷ওই মহিলা যুবতীকে নিজের সঙ্গেই রেখেছিল এবং তাকে ধর্ষণ করেছিল৷ পুলিশ যখন জিজ্ঞেস করে যে একজন মহিলা কিভাবে ধর্ষণ করতে পারে? সে প্রশ্নের উত্তরে যুবতী যা জানায় তা সত্যিই আশ্চর্যজনক৷ যুবতী বলে ওই মহিলার দুই ধরনের যৌনাঙ্গই ছিল৷ খের থানার পুলিশ প্রধান রজনেশ তিওয়ারি জানিয়েছে, অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে৷ রিপোর্ট আসার পর নিয়ম অনুযায়ী তদন্ত করা হবে৷
গত ১৬ জুন বিশনপুরী গ্রাম থেকে এক যুবতী নিখোঁজ হয়ে যায়৷ সেসময় সকলে ভেবেছিলেন সে তার প্রেমীর সঙ্গে পালিয়ে গিয়েছে৷ যুবতীর বাড়ির লোকেরা খের থানা এলাকার এক মহিলা ও তার দুই মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিয়ের উদ্দেশ্যে যুবতীকে লুকিয়ে নিয়ে যাওয়ার রিপোর্ট দায়ের করেছিল৷ এরপর পুলিশের চাপ সৃষ্টি হলে যুবতী বাড়িতে ফিরে আসে৷ এরপর পুলিশ যুবতীর মেডিকেল টেস্ট করিয়ে কোর্টে তার বয়ান দাখিল করে৷ যুবতী পুলিশ ও অন্যদের কাছে যে বয়ান দেয় তাতে সকলেই অবাক হয়ে যায়৷ যুবতী গ্রামের এক মহিলার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে৷ কিন্তু অভিযুক্ত মহিলার মেডিকেল টেস্টের রিপোর্ট আসার পরই গোটা ঘটনার সত্যতা জানা যাবে৷

Thursday, 26 June 2014

ধর্ষণের ছবি প্রচারের ভয় দেখিয়ে ৭ বছর ধরে ধর্ষণ, সন্তানের জন্ম, গ্রেফতার ২ ধর্ষক


কলকাতাঃ ধর্ষণ করে সেই ভিডিও ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টানা সাত বছর ধরে এক মহিলার সন্তান পর্যন্ত করে ফেলেছে। শেষমেষ ধর্ষিতা ওই মহিলার অভিযোগেরভিত্তিতে পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ভারতের দেরাদুনের। রুরকি অঞ্চলের ওই মহিলার ধর্ষণের ভিডিও ছবি সর্বত্র প্রচার করে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতো দুই যুবক ধর্ষণ করতো বলে অভিযোগ। বুধবার সন্ধায় তিনি পুলিশকে ঘটনার কথা জানান। এরপরই পুলি অভিযুক্তদের ধরেছে। ধর্ষকরা বছর সাতের আগে বছর তিরিশের ওই মহিলাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে ভিডিও ছবি তুলে রাখে। পরে সেটিকে হাতিয়ার করে ব্যাকমেল এবং ধর্ষণ করে আসছিল টানা সাত বছর ধরে। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে দেওয়ারও হুমকি আসছিল দিয়ে টানা সাত বছর ধরে এক মহিলাকে ধর্ষণ করে আসছে দুই যুবক। পুলিশের কাছে  যতবারই। ভয়ে তিনি মুখ খুলতে সাহস পাননি এতদিন। কয়েকবার তিনি চেষ্টাও করেছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। শেষমেষ পরিচিত এক মহিলা সহায়তায় তিনি থানায় পৌঁছতে পেরেছেন। সাহস করে ওই দুই যুবকের নামে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ধরা পড়েছে অভিযুক্ত দুই যুবক।   

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় সিও’র আদেশের ভিত্তিতে অভিযোগ  দায়ের করে পুলিশ৷ নির্যাতিতা পুলিশকে জানিয়েছে অভিযুক্তরা ২০০৭ সালে তাকে প্রাণে মারার হুমকি দিয়ে ধর্ষণ করেছিল৷ তারা নির্যাতিতার অশ্লীল ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করে এবং এরপর বহুবার তাকে ধর্ষণ করে৷ মহিলা জানিয়েছেন ধর্ষণের কারণে তার একটি পুত্র সন্তানও হয়৷ এতদিন পর্যন্ত তিনি ভয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেননি৷ দীর্ঘ সাত বছর পর দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণে মারার হুমকির অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ মহিলার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে৷

Wednesday, 25 June 2014

মেধার জোরে মার্কিন যাত্রা ফুটপাতবাসীর

জয়দেব দাস, কলকাতা: কেয়ার অফ ফুটপাত৷ কিন্তু স্বপ্ন আমেরিকা যাত্রা৷ অবেশেষে স্বপ্ন পূরণ৷ মেধার জোরে আমেরিকায় পড়তে যাচ্ছেন ধর্মতলা ফুটপাতের বাসিন্দা অ্যাঞ্জেলা বার্নাডেট৷ ফিরে এসে শিক্ষিকা হতে চান তিনি৷
তিন বছর বয়সে তাঁকে ধর্মতলার ফুটপাত থেকে কুড়িয়ে নিয়ে যায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ ভর্তি করা হয় শিয়ালদহের লরেটো স্কুলে৷ ২০১২ সালে তিনি উচচমাধ্যমিক পাস করেন৷ স্কুল কর্তৃপক্ষ তাঁকে আমেরিকায় পড়তে যাওয়ার আবেদন করতে বলে৷ পরীক্ষা এবং সাক্ষাৎকারের পর সেই সুযোগ এসে যায় অ্যাঞ্জেলার কাছে৷ আগামী অগাস্ট মাসে আমেরিকা পাড়ি দিচ্ছেন উনিশের অ্যাঞ্জেলা৷আমেরিকার ওয়াশিংটনে ‘আর্লি চাইল্ডহুড এডুকেশন’ বিষয়ে এক বছরের সার্টিফিকেট কোর্স করার সুযোগ পেয়েছেন তিনি৷ জানিয়েছেন, ‘উচ্চমাধ্যমিক পাসের পর শিলিগুড়িতে সেন্ট জেভিয়ার্স স্কুলে চাকরি পাই৷ মাসখানেক আগে জানতে পারি স্কলারশিপ-সহ আমেরিকায় পড়তে যেতে পারব৷ এটি আমার কাছে অত্যন্ত বড় ঘটনা৷ দেশে ফিরে আমি শিক্ষকতার পেশা বেছে নেব৷’ ছোটবেলায় মা ও দাদার সঙ্গে ফুটপাতে থাকতেন অ্যাঞ্জেলা৷এখন অবশ্য আর ফুটপাতে বাস করতে হয় না অ্যাঞ্জেলাকে৷কিন্তু নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে৷ দাদা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন৷ দমদমে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাঁরা৷স্কুলে পড়াকালীন পথশিশুদের ইংরেজি পড়াতেন অ্যাঞ্জেলা৷ পড়ানোর কাজই ভাল লাগে বলে জানিয়েছেন তিনি৷

Tuesday, 24 June 2014

দিদির সঙ্গে ভাইয়ের অবৈধ সম্পর্ক, দিদিকে খুন করে ভাই আত্মঘাতী

কলকাতা: ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের জাল ছিঁড়ে বেরিয়ে এসে অন্য পুরুষকে বিয়ে করতে চেয়েছিলেন দিদি৷অথচ ভাই বিশ্বজিৎ মণ্ডল চেয়েছিলেন নিজের মাসতুতো দিদি রিনাকে বিয়ে করে তাঁর সঙ্গেই সংসার পাততে৷ তারই শোধ তুলতে সোমবার নৃশংসভাবে কালীঘাট রোডের বাড়িতে দিদিকে খুন করে সে৷এরপর আত্মঘাতী হয় ভাই বিশ্বজিৎ৷ পুলিশ সূত্রে জানাগিয়েছে, এদিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মৃতা রিনার মাথায় ভারী বস্তু দিয়ে একাধিক আঘাত করার পর তাঁকে গলা টিপে খুন করা হয়৷ এরপর মুখে বালিশ চেপে শ্বাসরুদ্ধ করে করা হয়৷ বুকে প্রচণ্ড জোরে আঘাতের ফলে ভেঙে গিয়েছে রিনার পাঁজরের হাড়৷ মৃতা যে যৌনসঙ্গমে অভ্যস্ত ছিলেন, তারও প্রমাণ মিলেছে ময়নাতদন্তে৷ এরপর আত্মহত্যা করে বিশ্বজিৎ৷ রিনার দেহের পাশে পড়ে ছিল কাঁচি ও লিউকোপ্লাস্ট৷ সেগুলি দিয়ে বিশ্বজিত্‍ বন্ধ করেছিলেন বাড়ির দুই ডোবারম্যান রোজ ও ডায়নার মুখ৷ তাদের চার পা বেঁধে ফেলে রেখেছিলেন ঘরের কোণায়৷ সম্ভাবত, রিনাকে খুন ও নিজে আত্মহত্যা করার সময় যাতে বিশাল দুই কুকুর চিৎকার করে বাধা না দেয়৷ যদিও পাগটিকে ছেড়ে রাখা হয়েছিল৷ দিদি রিনাকে খুনের পর কাগজে বড় বড় অক্ষরে সুইসাইড নোট লেখে ওই যুবক৷ নোটে লেখা ছিল, ‘রিনা, তোমার জন্যই আত্মহত্যা করছি৷ তুমি আমায় প্রেমের জালে জড়িয়েছ৷ তাই আমি তোমায় শাস্তি দিলাম৷’ নোটে দায়ী করা হয়েছে রিনার প্রেমিককে, যাঁকে বিয়ে করে মুর্শিদাবাদে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রিনা৷ রিনার এক বান্ধবী, যাঁর বিয়ে হয়েছে মুর্শিদাবাদে, তাঁকেও অপছন্দ ছিল বিশ্বজিতের৷ কারণ, তিনিও বিশ্বজিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুর্শিদাবাদে চলে যেতে বলতেন রিনাকে৷ জানা গিয়েছে, মঙ্গলবারই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন রিনা৷ কালীঘাট রোডে পৈতৃক বাড়িটি রিনা বিক্রি করার বিষয়ও ভেবেছিলেন৷
প্রসঙ্গত, রিনার মা-বাবার মৃত্যুর পর ওই বাড়িতে স্বামী ও ছেলেকে নিয়ে রিনার সঙ্গে থাকতে শুরু করেন তাঁর মাসি অর্থাৎ বিশ্বজিতের মা মহারানি মণ্ডল৷ বছর সাতেক আগে রিনার বিয়ে হলেও স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না৷ বাড়িতেই কুকুরের ‘ব্রিডিং’য়ের ব্যবসা শুরু করেছিলেন বিশ্বজিৎ ও রিনা৷ তাই বাড়িতেই একসঙ্গে থাকতেন দু’জন৷ বিশ্বজিতের মা ও বাবা কাজে বেরিয়ে যেতেন৷ সারাদিন একসঙ্গে থাকার ফলেই দিদি ও ভাইয়ের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ৷  ময়নাতদন্তে প্রমাণ মিলেছে যে, রিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁর গর্ভপাতও হয়েছিল৷ মাসতুতো ভাই বিশ্বজিৎই তাঁর থেকে আট বছরের বড় দিদি রিনার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য দায়ী কিনা তার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা৷

লন্ডনে পরিনত হচ্ছে কলকাতা


কলকাতা:  লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসোর মোম মিউজিয়ামের ধাঁচে কলকাতাতেও অনুরূপ মিউজিয়াম গড়ে তুলতে উদ্যোগী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী থাকাকালীন কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তিত সরকার এবং তাদের প্রতিনিধিরা এখন তিনি মুখ্যমন্ত্রী। স্বপ্নকেই বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছেন। ফলে, এবার  লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসোর মোম মিউজিয়ামের ধাঁচে কলকাতাতেও অনুরূপ মিউজিয়াম গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন তিনি। রাজ্যের এই মিউজিয়ামের নাম রাখা হয়েছে, মাদার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাধ করে এই নাম দিয়েছেন। মোমের মিউজিয়ামে রাখা থাকবে অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মূর্তি। স্থান পাবেন ক্রিকেটার সচিনও। আগামি নভেম্বরেই এই মিউজিয়াম সর্বসাধারণের জন্য খুলে যাবে বলে ঠিক হয়েছে৷ 

তিন মাস আগেই ইকো পার্কের উল্টোদিকে ফিনান্স সেন্টারের সাত তলায় ১২ হাজার বর্গফুট এলাকায় হিডকোর অধীনে মিউজিয়ামের কাজ শুরু হয়। সেখানে রাজ্যের কিছু বিশিষ্ট ব্যক্তিরও মূর্তি রাখা হবে বলে ঠিক হয়। যদিও, নির্ধারিত সময়ের আগেই এই মিউজিয়াম তৈরির কাজ শেষ করেছে রাজ্যের নগরোন্নয়ন দফতর৷আধুনিক মিউজিয়ামে থাকছে অত্যাধুনিক ব্যবস্হাও৷ রাজ্য সরকার তিন বিখ্যাত ভারতীয়কে সম্মান জানাতেই তাঁদের মূর্তি মিউজিয়ামে রাখবে বলে জানা গিয়েছে৷ মাদাম তুসোর মিউজিয়ামেও তিন বিখ্যাত ভারতীয়র মূর্তি রয়েছে৷

পর্যটক টানতে ভিন রাজ্যেও রিসোর্ট গড়ছে রাজ্য

কলকাতা: রাজ্যের পর্যটনের মানচিত্রে যুক্ত হল নয়া পালক। পশ্চিমবঙ্গের পর্যটকদের সুবিধা এবং বেশি করে পর্যটন টানতে এবার ভিন রাজ্যেও নেচার-রিসর্ট গড়ছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম৷ রাজ্য বন দফতরের আওতাধীন ওই নিগম পড়শি রাজ্য ঝাড়খণ্ড-সহ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে নতুন সাতটি রিসর্ট গড়ার সিদ্ধান্ত নিয়েছে৷ ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মাইথন, উত্তরবঙ্গে, দার্জিলিংয়ের কালিম্পং, জলপাইগুড়ির লাটাগুড়ি, দক্ষিণবঙ্গের হাওড়ার গড়চুমুক, বীরভূমের বোলপুর, তারাপীঠ, বাঁকুড়ার মুকুটমণিপুরে একেবারে প্রকৃতিকে ছুঁয়ে এই ভ্রমণকেন্দ্রগুলি গড়ে উঠবে বলে জানা গিয়েছে। এমনকি রাজ্যের উদ্যোগে পুরীতেও একটি আবাসন তৈরি হবে বলে প্রাথমিক সিন্ধান্ত সরকারের বলে জানা গিয়েছে।
অন্যদিকে, বর্তমানে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে নিগমের ১৯টি রিসর্ট বা প্রকৃতি ভ্রমণকেন্দ্র থেকে গত আর্থিক বছরে (২০১৩-১৪) ৩৫ লক্ষ টাকা বেশি আয় করেছে৷ ওই রিসর্টগুলির মধ্যে পর্যটন ব্যবসায় আবারও প্রথম স্থান দখল করেছে পুরুলিয়ার গড়পঞ্চকোট৷ দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের মূর্তি। সে দিকে তাকিয়ে আগামিদিনে রাজ্যের পর্যটনকে দেশের পর্যটন মানচিত্রে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য।

ব্যাগের ভিতর স্ত্রীয়ের মৃতদেহ, অভিযুক্ত স্বামী

দিল্লিঃ দিল্লির ময়ূর বিহার এক্সটেনশন এলাকায় ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির ওই জনবহুল এলাকায়। মেট্রো রেলওয়ে স্টেশনের কাছে কিছু ভর্তি ব্যাগটি পড়ে থাকতে দেখে ট্রেনযাত্রীরাই পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে৷ ব্যাগ খুলেই মৃত মহিলার বেরিয়া আসে। দেহটি সনাক্তকরণ করার জন্য পুলিশ মেট্রো স্টেশনের কাছে লাগানো সিসিটিভ ফুটেজ বের করলে খুনের কিনারা সম্ভব হয়৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে এটি একটি খুনের ঘটনা। এর ঘট্মনার সঙ্গে তাঁর স্বামী জড়িত রয়েছে। পুলিশ মহিলার স্বামীকে গ্রেফতার করে৷
পুলিশ এবং স্থানীয় সুত্রে জানাগিয়েছে, মৃতার বয়স ২২ বছরের কাছাকাছি৷ প্রায় সাত মাস আগে তাঁর বিয়ে হয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান অবৈধ সম্পর্কের কারণেই এই খুন করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতার স্বামীর অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল৷ এই কারণেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত৷ বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে৷ স্বামীর উপর রাগ করেই ওই মহিলা আলাদা থাকতে শুরু করেছিলেন৷ প্রায় তিন দিন আগে ওই মহিলা হঠাৎ নিখোঁজ হয়ে যান৷ মহিলার পরিজনেরা তাঁর স্বামীর কাছে মহিলার খোঁজ করলে সে কিছুই জানে না বলেই দাবি করে৷ মঙ্গলবার সকালে মেট্রো স্টেশনের কাছে মৃতদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ৷ তদন্ত শুরু করে তারা সিসিটিভি ও মোবাইল লোকেশনের মাধ্যমে তারা অভিযুক্তকে গ্রেফতার করে নেয়৷ মহিলার পরিবার  জানিয়েছে, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে গিয়েছিল৷ তাঁর স্বামীই ওই মহিলাকে খুন করেছে বলে প্রিবারের দাবি।পুলিশ খুনের প্রকৃতি জানতে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।

ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অন্ধ্রপ্রদেশ আদালতের

কলকাতাঃ ইংল্যান্ড পৌঁছেই দারুণ অস্বস্তিতে পড়লেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ একটি বিজ্ঞাপনে হিন্দু ধর্মের প্রতি অবমাননাকর শ্যুট করে এবার ভালমতোই বেকায়দায় পড়লেন মাহি৷ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর আদালত  ভারত অধিনায়কের নামে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করল৷ আদালতে তাঁকে পেশ করতে হবে আগামী ১৬ জুলাই৷ এর আগে আদালতের নির্দেশমতো তিনবার ধোনিকে সমন পাঠিয়ে ছিল আদালত। কিন্তু তাতেও তাতে কোনো কাজ হয়নি৷ তাই ক্ষুব্ধ আদালত। শেষপর্যন্ত ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি  করারই সিদ্ধান্ত নিল অনন্তপুর আদালত৷ একটি ম্যাগাজিনের কভার ছবিতে ধোনির ‘বিষ্ণু অবতার’ দেখে একেবারেই পছন্দ হয়নি বিশ্ব হিন্দু পরিষদের৷ ছবির তলায় ক্যাপশন ছিল, ‘গড অফ বিগ ডিলস’৷ এই ম্যাগাজিন প্রকাশ হওয়ার পর স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা ওয়াই শ্যাম সুন্দর ধোনির বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে আদালতে একটি মামলা দায়ের করেন৷ কিন্তু আদালত থেকে ভারত অধিনায়কের কাছে একাধিকবার সমন পাঠালেও ধোনি তাতে কোনও ভ্রুক্ষেপ করেননি৷ উল্টে সমনগুলিকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তিনি৷ মঙ্গলবার তাই আরও কড়া পথেই হাঁটার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ আদালত৷ ধোনির বিরুদ্ধে অনন্তপুর আদালত ছাড়াও দিল্লি, পুণে এবং ভারতের অন্যান্য শহরের আদালতেও এবিষয়ে পিটিশন দাখিল হয়েছে৷

Monday, 23 June 2014

কালো টাকার ভারতীয় মালিকদের তালিকা হস্তান্তর করবে সুইস সরকার

কলকাতাঃ সুইস ব্যাংকে যেসব ভারতীয় কালো টাকা জমা রেখেছেন, তাদের নামের তালিকা তৈরি করে তা দিল্লির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে ২০১৩ সাল পর্যন্ত ভারতীয়দের রাখা মোট অর্থের পরিমাণ ১৪ হাজার কোটি রুপি। সোমবার বিকালে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেঠলি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, “আমি বিভিন্ন সংবাদ মাধ্যমেই ঘটনার কথা জানতে পেরেছি। আমরাও চাই আমাদের টাকা আমাদের দেশে ফিরে আসুক। তার জন্য যা করতে হয় আমরা করবো। কিন্তু সুইজারল্যান্ড সরকার এই বিষয়ে আমাদের এখনও কিছুই জানায় নি। তবে আমরা ওই সরকারকে চিঠি লিখে আবেদন কানাবো।”  
সুইস সরকারের এক শীর্ষ কর্মকর্তা এক আন্তর্জাতিক সংবাদ সংস্হাকে জানিয়েছেন, "তালিকায় সুইস ব্যাংকগুলোতে ব্যক্তিগত আমানতকারী হিসাবে যাদের নাম রয়েছে, তাদের এবং সংস্থা বা ট্রাস্টের নামে থাকা অ্যাকাউন্টগুলোর ব্যাপারে নজরদারি চালানো হচ্ছে। অ্যাকাউন্টে নাম থাকা এইসব ব্যক্তি বা সংস্থার আড়ালে প্রকৃতপক্ষে কারা রয়েছেন এবং কারা লাভবান হচ্ছেন, তা খুঁজে বের করাই এই নজরদারি উদ্দেশ্য।" তবে, ব্যক্তিগত আমানতকারী হিসেবে সুইস ব্যাংকগুলোতে যাদের নামে অ্যাকাউন্ট রয়েছে, তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। এমনকি সংশ্লিষ্ট সংস্থা বা ট্রাস্টের নামও প্রকাশ্যে আনতে চাননি তিনি। মুখ খোলেননি গোপন অ্যাকাউণ্টগুলোতে তাদের লুকিয়ে রাখা টাকার পরিমাণ নিয়েও। তালিকাটি ভারতের হাতে তুলে দেয়া হবে কি না, তা জানতে চাওয়া হলে ওই শীর্ষ কর্মকর্তা বলেছেন, এই নিয়ে ভারতের সঙ্গে তথ্য বিনিময় করবে সুইজারল্যান্ড। সুইস ব্যাংকে ভারতীয়দের লুকোনো কালো টাকা নিয়ে ভারতের নতুন সরকারের সঙ্গে কাজ করতে সুইস সরকার যথেষ্ট আগ্রহী বলেও তিনি জানান। দু'দিন আগে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় সরকারি ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক' ওই দেশের ব্যাংকগুলোতে ভারতীয়দের লুকিয়ে রাখা কালো টাকার পরিমাণ প্রায় দুই বিলিয়ন সুইস ফ্রাঁ বা ভারতীয় মুদ্রায় ১৪ হাজার কোটি রুপি। এর মধ্যে ভারতীয়রা সুইস ব্যাংকে সরাসরি জমা রেখেছেন ১.৯৫ বিলিয়ন সুইস ফ্রাঁ। বাকি ৭৭.৩ মিলিয়ন সুইস ফ্রাঁ তাঁরা রেখেছেন ‘সম্পদ ব্যবস্থাপকের' (ওয়েলথ ম্যানেজার) মাধ্যমে। সুইজারল্যান্ডের মোট ২৮৩টি ব্যাংকে এইসব কালো টাকা গচ্ছিত রয়েছে।  ২০১৩ সালে ভারতীয়দের জমা অর্থের বৃদ্ধির হার আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) আমানতকারীদের জমা অর্থসংক্রান্ত যে তালিকা প্রকাশ করে, তাতে ভারতীয়দের লুকনো টাকার পরিমাণ হিসাবে এ তথ্য দেয়া হয়। ক্ষমতায় এসেই কালো টাকা উদ্ধারের জন্য সাবেক বিচারপতি এম বি শাহর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে মোদী সরকার। নরেন্দ্র মোদীর আগের জমানাতেও বিদেশের ব্যাংকে গচ্ছিত কালো টাকা উদ্ধারে সক্রিয় হয়েছিল ইউপিএ সরকার। বিরোধী দলনেতা থাকাকালীন লালকৃষ্ণ আদভানি কালো টাকা নিয়ে তথ্য সংগ্রহের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন। তার অন্যতম সদস্য ছিলেন অজিত দোভাল। যিনি এখন মোদী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই টাস্ক ফোর্সের পক্ষ থেকে দাবি করা হয়, তারা অনুসন্ধান করে জেনেছে  সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত কালো টাকার পরিমাণ প্রায় ২৫,০০০ লাখ কোটি টাকা! যদিও সে ব্যাপারে কোনও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবি জানিয়ে রীতিমতো রথযাত্রাও করেন আদভানি।


Sunday, 22 June 2014

মমতা প্রশংসিত মার্কিন আলোচনা সভায়

কলকাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ণের কাজের বিষয় নিয়ে বিস্তর আলোচনা হল মার্কিনমুলুকের ‘মহিলা সংকট বিষয়ক একটি আলোচনা’ সভায়। ওয়াশিংটনের ওই আন্তর্জাতিক আলোচনাচক্রে মার্কিন সরকারের এই মহিলা প্রতিনিধি পশ্চিমবঙ্গের উদাহরণ টানলেন৷ পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি উঠে এসেছে আলোচনাসভায়। নারী নির্যাতন বন্ধ, বাল্য বিবাহ রুখে, স্কুলমুখি করতে, গরিব মহিলাদের কর্মসংস্থান বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তাঁর উদ্যোগ কিভাবে পশ্চিমবঙ্গের গ্রামে সামাজিক সমস্যা গুলিকে সামনে নিয়ে আসছে তা তিনি তুলে ধরেন৷
জানা গিয়েছে, ‘সেণ্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইণ্টারন্যাশনাল স্টাডিজ’-এর একটি আলোচনাচক্রে মার্কিন সরকারের আন্তর্জাতিক নারী বিষয়ক সমস্যা সম্পর্কিত বিশেষ দ্যূত ক্যাথরিন এম রাসেল বলেন, “পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলিতে ক্রমশ বাড়ছে মহিলা প্রতিনিধিত্বের সংখ্যা৷ এই মহিলা প্রতিনিধিদের হাত  ধরেই ক্রমশ গুরুত্ব পাচ্ছে গ্রামাঞ্চলের নিজস্ব সামাজিক সমস্যা গুলি৷”

অশ্লীল ভিডিও বানিয়ে ধনীদের লুঠতেন অভিনেত্রী

কলকাতাঃ পুলিশ আজকাল এক কন্নড় অভিনেত্রীর খোঁজ করছেন৷ এই অভিনেত্রীর নাম নয়ানা কৃষ্ণা৷ নয়ানার বিরুদ্ধে অভিযোগ সে ধনী ব্যাক্তিদের যৌনভাবে উত্তেজিত করে তাদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী বেশকিছু কনাড়া ছবিতে অভিনয় করেছেন নয়ানা৷ নয়ানার এই এই ষড়যন্ত্রে দুটি নিউজ চ্যানেল ছাড়া কিছু পুলিশের কর্মচারীও যুক্ত রয়েছে৷ লোকাল নিউজ চ্যানেলের ভিডিও এডিটর হেমন্ত কুমার, কন্নড় নিউজ চ্যানেলের কোঅর্ডিনেটার সুনীল কুমার, পুলিশ কনস্টেবল মলেশ ও রঘুর সঙ্গে মিলে টেলিভিশনের অভিনেত্রী রিহানা ও সোনুকে ভাড়া করে এই গোটা ষড়যন্ত্র রচনা করে নয়ানা৷
মলেশ, হেমন্ত সুনীলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷ তবে নয়ানা ও রঘুকে ধরা যায়নি৷ বর্তমানে নয়ানা কোথায় আছে তা এখনও জানা যায়নি৷ এক ডাক্তার পুলিশকে ব্ল্যাকমেলের কথা জানালে এই গোটা মামলা প্রকাশ্যে আসে৷ ১৬ জুন ৬৮ বছর বয়সী চিকিৎসকের ক্লিনিকে এক অভিনেত্রী গিয়ে তার সঙ্গে যৌন আচরণ শুরু করে ও গোটা ঘটনার ভিডিও তুলে নেয়৷ চিকিৎসক জানান, দুই দিন পর থেকেই তার কাছে ফোন আসতে শুরু করে এবং অভিযুক্তরা চিকিৎসকেরার কাছ থেকে এক কোটি টাকা দাবি করে৷ অভিযুক্তেরা চিকিৎসককে হুমকি দেয় যে টাকা না পেলে তারা ওই ভিডিও নিউজ চ্যানেলে সম্প্রচারিত করে দেবে৷ এরপর মলেশ মধ্যস্থতা করে টাকার অঙ্ক ২৫ লক্ষ করে দেয়৷ অভিযুক্তদের এক লক্ষ টাকা দেওয়ার পর চিকিৎসক পুলিশকে ঘটনবার কথা জানায়৷ চিকিৎসকের সাহায্যে পুলিশ হেমন্ত ও সুনীলকে গ্রেফতার করে৷ নয়ানা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘আমি আপাতত তামিল ছবির শ্যুটিংয়ে ব্যস্ত, বেঙ্গালুরু ফিরে আমি সাফাই দেব৷’ যদিও পুলিশ যখন নয়ানাকে ফোন করে তখন তার মোবাইল ফোন বন্ধ ছিল৷

Saturday, 21 June 2014

মুম্বইয়ে বহুতলে ভয়াবহ অগ্নি-কাণ্ড

কলকাতাঃ মুম্বইয়ের পারেল এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নি-কাণ্ডের ঘটনা ঘটল৷ দমকলের ছ’টি ইঞ্জিনের সাহায্যে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ পারেল এলাকায় এলফিনস্টোন স্টেশনের কাছে নমন টাওয়ার নামক বহুতলটিতে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস৷ অগ্নি-কাণ্ডের সময় বহুতলটির অফিসগুলিতে লোক থাকায় তাঁরা আটকে পড়েছেন৷ নমন টাওয়ারের ছাদে সাতজনকে উদ্ধারের আর্তি জানাতে দেখতে পাওয়া গিয়েছে৷ তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিএমসির বিপর্যয় মোকাবিলাবাহিনী ও দমকলবাহিনী৷
স্থানীয়রা জানিয়েছেন, এদিন বিকেল ৫.২০ মিনিটে নমন টাওয়ার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ দমকলে খবর দিলেও, প্রায় আধ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী৷ জানা গিয়েছে, বহুতলের আটতলায় ঝালাই কাজ চলছিল৷ সেখান থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা দমকলের

পর্যটক টানতে আরও একটি চিড়িয়াখানা রাজ্যে

কলকাতা: রাজ্যে পর্যটক টানতে নতুন করে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যে আরও একটি চিড়িয়াখানা খুলতে চলেছে বনদফতর। হাওড়া জেলার হুগলি নদীর পাশে উপযুক্ত পরিবেশে গড়চুমুকে এই চিড়িয়াখানা  খোলা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল জু অথরিটি ইতিমধ্যেই এই চিড়িয়াখানা খোলার প্রস্তাবে সম্মতিও দিয়েছে বলে বন দফতর সূত্রে জানান হয়েছে। এই চিড়িয়াখানাটি খোলাড় জন্য প্রাক্তন পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ উদ্যোগী হয়ে ছিলেন।
রাজ্যের বর্তমান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ এলাকাটি পরিদর্শন করে এসে জানিয়েছেন, দ্রুত এই চিড়িয়াখানা তৈরি হবে। কাজ শুরু হয়ে  গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে ওই চিড়িয়াখানায়  রাখা হবে কুমির, কচ্ছপ, ময়ূর ইত্যাদি। পশু-পাখীদের চিকিৎসার জন্য একটি কেন্দ্রও খোলা হবে চিড়িয়াখানার সঙ্গেই। ইতিমধ্যেই ভূমি সংস্কার দফতরের  আধিকারিকরা ওই জায়গা পরিদর্শন করেছেন। পরবর্তীকালে আরও অনুদান পাওয়া গেলে পশুদের জন্য একটি হাসপাতাল খোলা হবে বলেও সূত্রের খবর। গড়চুমুকে হুগলি নদীর কাছেই খোলা হচ্ছে এই চিড়িয়াখানা।

নাবালিকা ধর্ষণ-খুনে গ্রেফতার পুরোহিত

বর্ধমান, কলকাতাঃ এবার ধর্ষণের শিকার হল ৯ বছরের এক নাবালিকা৷ শুধু ধর্ষণই নয়, ধর্ষণ করার পর গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হল এক পুরোহিত৷শুক্রবার ঘটনাটি ঘটেছে বর্ধমানের অন্ডালে৷সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই নাবালিকা৷শুক্রবার পুজোর ফুল নিতে দক্ষিণ বাজার এলাকার মন্দিরটিতে গিয়েছিল৷ সেই সময় প্রসাদের লোভ দেখিয়ে তাকে ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই পুরোহিত৷ অভিযুক্ত পুরোহিত মন্দিরের কেয়ারটেকারও বলে জানিয়েছে পুলিশ৷ধর্ষণের পর ওই মেয়েটির গলায় ফাঁস দিয়ে খুন করে ওই পুরোহিত বলে অভিযোগ৷  পরে তাকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয় সে৷শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে মাটিতে মেয়েটির দেহ পড়ে থাকতে দেখেন৷ মেয়েটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল বলেও জানাগিয়েছে৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ পরে এলাকাবাসীরা পুলিশে খবর দেন৷ ঘটনাস্থলে আসেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (পূর্ব) পঙ্কজ দ্বিবেদী৷ স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ-কর্তাদের৷ এলাকার মানুষের দাবি, অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত ওই নাবালিকার দেহ তুলে নিয়ে যেতে দেওয়া হবে না৷ পরে অবশ্য তাদের বুঝিয়ে নিরস্ত করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ পরে নিজের অপরাধ স্বীকার করায় গ্রেফতার করা হয় পুরোহিতকেও৷

জঙ্গিহানার শঙ্কায় মুম্বই ও দিল্লিতে রেড অ্যালার্ট

কাশ্মীরঃ ভারতের বাণিজ্য রাজধানী মুম্বই ও নয়াদিল্লিতে জঙ্গিহানার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লির বিজেপি-র সদর দফতরের হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে, কাশ্মীরে নিরাপত্তারক্ষীরা শুক্রবার সন্ত্রাসবাদী দমনে বড়সড় সাফল্য পেল৷ এদিন পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার এক শীর্ষ স্থানীয কমান্ডারকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী৷ দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম এলাকা থেকে ওই লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত লস্কর কমান্ডার মহম্মদ নাবেদ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দার৷ ভারতের বাণিজ্য রাজধানী মুম্বই ও নয়াদিল্লিতে জঙ্গিহানার আশঙ্কা করছে ভারতের জঙ্গি-দমন সংস্থা এনআইএ৷ নয়াদিল্লি এবং মুম্বইয়ে রেড এলার্ট জারি করা হয়েছে। এই ঘটনায় দৃঢ় পদক্ষেপ নিতে দিল্লি এবং মহারাষ্ট্র রাজ্য পুলিশকে চিঠি দিয়ে এই শঙ্কার কথা জানিয়েছিল এনআইএ৷ জঙ্গি-দমনের এই তদন্তকারী সংস্থা দুই রাজ্য পুলিশকে পাঠানো চিঠিতে জানিয়েছে, হায়দার আলি ওরফে ‘ব্ল্যাক বিউটি’ সহ বেশ কিছু ইন্ডিয়ান মুজাহিদ্দিন সন্ত্রাসবাদী গত এপ্রিল মাসে মুম্বই এবং নয়াদিল্লির বিভিন্ন এলাকায় নাশকতার উদ্দেশ্যে রেইকি করে গিয়েছে৷ রেইকি করা হয়েছে দিল্লির লোটাস টেম্পল, কুতুব মিনার, আনন্দবিহার বাস টার্মিনাল-সহ বেশ কিছু গুরুত্বপুর্ণ স্থানে৷ শুক্রবার সকালে এনআইএ-র এই সতর্কবার্তার পরেই নয়াদিল্লি এবং মুম্বইয়ে রেড এলার্ট জারি করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে৷
২৯ নভেম্বর ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গিহানায় ৩০৮ জন মারা গিয়ে ছিলেন। ২৬ নভেম্বর ২০১১ তারিখে আবারও হামলার ঘটনা ঘটেছিল। সেবার ১৬৪ জন খুন হয়েছিলেন জঙ্গিদের হাতে। সেই ঘটনার আজমল কসব নামে এক জঙ্গি ধরা পড়েছিল। সেই ঘটনার কথা স্মরণ করেই আগেই কড়া ব্যবস্থা নিয়েছে ভাস্রত সরকার।   


রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে কাজিয়ায় বিজেপি-কংগ্রেস

কলকাতাঃ রেলের ভাড়া বাড়িয়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শাসক দলের তরফে এর যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করা হলেও তা কানে তুলতে নারাজ বিরোধীরা। বাজেটের আগে এই ভাড়া বাড়ানোকে এক কথায় অনৈতিক ও অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে তামাম বিরোধী শিবির। কেন্দ্রের এই ‘জনবিরোধী’ পদক্ষেপের প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় ডান-বাম দলগুলি। পাশাপাশি অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে এদিন সরাসরি সংঘাতে জড়িয়েছে কংগ্রেস এবং বিজেপি। রেলের ভাড়া বৃদ্ধির জন্য বিগত ইউপিএ সরকারের নীতিকে দায়ী করেছে বিজেপি। বিগত কংগ্রেস সরকারই রেলে ভাড়া বাড়ার ব্যবস্থা করে গিয়েছিল বলে গৈরিক শিবিরের দাবি। বিজেপি’র এই অভিযোগ খারিজ করে দিয়েছে সোনিয়া গান্ধীর দল। কংগ্রেসের তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীষ তিওয়ারি এদিন সাংবাদিকদের বলেন, শাসক দল নিজের জনবিরোধী পদক্ষেপের দায় বিগত সরকারের ঘাড়ে চাপয়ে মুখ লুকানোর চেষ্টা করছে। ভাড়া বৃদ্ধি নিয়ে এদিন দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা। প্রদেশ সভাপতি এ এস লাভলির নেতৃত্বে এদিন রাজধানী দিল্লিতে সবথেকে বড় রেল ভাড়া বৃদ্ধি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় হাজারের মতো কংগ্রেস কর্মী এই কর্মসূচীতে যোগ দিয়েছিলেন। এক ধাক্কায় ১৪ শতাংশ রেলের যাত্রী ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া। এই সিদ্ধান্তকে জনবিরোধী ও অনৈতিক আখ্যা দিয়েছেন তিনি। একিই মত সিপিআই নেতা ডি রাজা’র। দল এর বিরুদ্ধে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন তিনি।
ক্ষমতায় আসার এক মাস পূর্ণ হওয়ার আগেই রেলের ভাড়া বাড়াল মোদী সরকার। যাত্রী ভাড়া বাড়ানো হয়েছে ১৪.২ শতাংশ  আর পণ্য মাশুল বেড়েছে ৬.৫ শতাংশ। রেল মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ জুন থেকে বর্ধিত হারে ভাড়া কার্যকর করা হবে। ভাড়া বৃদ্ধির ফলে দিল্লি-মুম্বই স্লিপার ক্লাসের ভাড়া ৫৫৫ রুপি থেকে বেড়ে দাঁড়াল ৬৩২ রুপি। দিল্লি-মুম্বই ফার্স্ট ক্লাস এসির ভাড়া ছিল ৪১৩৬ রুপি, তা বেড়ে দাঁড়ালো ৪৭২৩ রুপি। আগে দিল্লি-মুম্বই এসি টু টায়ারের ভাড়া ছিল ২৪৯৫,  এখন থেকে দিতে হবে ২৮৪৯ রুপি। দিল্লি-মুম্বই এসি থ্রি টায়ারের ভাড়া ছিল ১৮১৫, বেড়ে তা দাঁড়াল ২০৭৩ রুপি। কেন্দ্রীয় রেলমন্ত্রী সদানন্দ গৌড়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, রেল ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, “ইউপিএ সরকারের আমলে অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটলে তৎকালীন বিরোধীরা জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে হৈচৈ করতেন। কিন্তু এবার ক্ষমতায় এসে তারা উল্টোপথে হাঁটছে।” সাবেক রেলমন্ত্রী নিতিশ কুমার বলেছেন, ‘এটা সুদিন ফেরানোর মতো কোনো সিদ্ধান্ত নয়।’

হিন্দি ভাষা নিয়ে তুলকালাম গোটা হিন্দুস্তান

কলকাতাঃ সরকারি কাজকর্মে ও সোশ্যাল মিডিয়ায় ভাষা হিসেবে হিন্দিকে তুলে ধরার জন্য বিজেপির সরকার উদ্যোগী হয়েছে। এখন থেকে ভারতে ইংরেজী ভাষাকে দ্বিতীয় ভাষা এবং হিন্দিকে প্রধান হিসাবে ব্যবহার করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের এই প্রচেষ্টাকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয়েছে দেশজুড়ে। কেন্দ্রের এই পরিকল্পনা নিয়ে চারদিকে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ মূলত আসছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা শুক্রবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন করেন, সোশ্যাল মিডিয়ায় যেন ইংরেজিকেই ভাষা হিসেবে রাখা হয়। সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ফেসবুক, টুইট্যার, গুগল ব্লগ ও ইউটিউবের প্রধান ভাষা হিন্দি রেখে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে রাখা হবে। এর বিরুদ্ধেই প্রতিবাদের ঝড় ওঠে। জয়ললিতার সঙ্গে সঙ্গে কেন্দ্রের এই বিজ্ঞপ্তির প্রতিবাদ করেন করুণানিধি, রামাডস এবং ওমর আবদুল্লা। অ-হিন্দি বলয় রাজ্যগুলির অভিযোগ, এর মাধ্যমে হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। যদিও এদিন সেই অভিযোগ খারিজ করে দিয়েছে কেন্দ্র। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু জানান, আঞ্চলিক ভাষাকে কোনওভাবেই খাটো করতে চাইছে না কেন্দ্রীয় সরকার। তারা শুধু চাইছে জাতীয় ভাষা হিন্দিকে প্রচার করতে। পাশাপাশি বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভিও জানান, হিন্দিভাষীরা অশিক্ষিত, এই ধারনাকে পালটানোর জন্যই কেন্দ্র এই প্রচারাভিযান চালিয়েছে। এরসঙ্গেই তিনি যোগ করেন, সোশ্যাল মিডিয়ার এই নির্দেশ শুধু সেই সব রাজ্যেই, যেখানে হিন্দি ভাষা যোগাযোগের মাধ্যম।

ছোটবোনকে গণধর্ষণের শিকার বানাল দিদি

উত্তরপ্রদেশঃ মমারবাড়ি থেকে ছোট বোনকে ডেকে এনে নিজের বাড়িতে পরিচিত দুই যুবককে দিয়ে গণধর্ষণ করাল বড়ো দিদি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকায়। ছোটবোনকে গণধর্ষণের ষড়যন্ত্র করেছিল তারই নিজের দিদি৷ খবর পেয়ে বিবাহিত ওই বোনের স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তড়িঘড়ি বন্দি থাকা মহিলাটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ঠিকই। কিন্তু বিষটি নিয়ে কিছুই ক্রা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে নির্যাতিতা বোনের স্বামী। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ ঠিক নয়, ধর্ষণের মামলা শুরু হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত রা পালিয়েছে।
পুলিশ এবং স্থানীয় সুত্র জানা গিয়েছে, দুই বোনের বিয়ে এক বাড়িই দুই ভাইয়ের সঙ্গে হয়েছিল৷  শ্বশুরবাড়িতে পারিবারিক বিবাদের জেরে বড় বোন আলাদা থাকতে শুরু করে৷ অশান্তির কারণে ছোটবোন প্রায় দেড় মাস আগে রাগ করে মামার বাড়িতে চলে গিয়েছিলেন। দিন দশেক আগে বড়দিদি ছোটবোনকে আমন্ত্রণ করে নিজের বাড়িরে ডেকে এনেছিল। অভিযোগ, বড় বোনের বাড়িতে দুই যুবককে দিয়ে গণধর্ষণ করানো হয়েছে। দিদি ও দুই যুবক মিলে তাকে নজরবন্দি করে ফেলে৷ এই সময় দুই যুবক মহিলাকে ধর্ষণ করে ও তার শরীর থেকে সমস্ত গয়না কেড়ে নেয়৷ প্রতিবাশীর কাছে মহিলার স্বামী খবর পায়। শুক্রবার রাতেই তিনি পুলিশকে অভিযোগ জানালে পুলিশ মহিলাকে উদ্ধার করে। কোনো রিপোর্ট দায়ের করেনি৷ পুলিশ সুপার ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষা করাতে পাঠিয়েছে। এবং পুলিশকে রিপোর্ট দায়ের করার নির্দেশ দেয়৷


কাশ্মীরে গৃহবন্দি হুরিয়ত নেতা

কাশ্মীরঃ ইরাক যুদ্ধের প্রভাব ভারতে পড়তে সেই আশংকায় কট্টরপন্থী জঙ্গী সংগঠনের নেতা হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দী করল পুলিশ৷ ভারতের কাশ্মীর পুলিশ শুক্রবার রাতে তাকে বন্দি করফে রেখেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যায়ে গন্ডগোল ছড়িয়ে পড়তে না পারে তাই সঙ্গে পুলিশ শ্রীনগরের বেশ কিছু অঞ্চলে কার্ফু জারি কতে দিয়েছে৷ ইরাকের গৃহযুদ্ধের ঘটনাকে ঘিরে ভারত-পাকিস্তান সীমান্তেও গন্ডগোল হতে পারে সেই আশঙ্কা প্রেক্ষিতে সরকারের এই উদ্যোগ। এদিন শ্রীনগরের লাল চৌকে মিউনিসিপাল পার্কে মিটিং-মিছিল করতে পারেন মীরওয়াইজ৷ এই পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পরই কার্ফু জারি করা হয়৷ যার জেরে ব্যহত হয় সাধারণ জনজীবন৷ বন্ধ রাখা হয় স্কুল-কলেজ দফতর৷ নামানো হয় পুলিশ, আদা সামরিক বাহিনী৷উল্লেখ্য, শুক্রবার আওয়ামি অ্যাকশন লিগের সুবর্ণ জয়ন্তী৷ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লিগ কর্মীদের জমায়েতের খবর পেয়েই গৃহবন্দী করা হয় মীরওয়াইজ ওমর ফারুককে৷

Friday, 20 June 2014

জলপাইগুড়ি ভেঙে রাজ্যের বিশতম জেলা হতে চলেছে আলিপুরদুয়ার

কলকাতা প্রতিনিধিঃ রাজ্যের বিশতম জেলা হচ্ছে আলিপুরদুয়ার। ২৫ জুন থেকে জলপাইগুড়ি জেলা ভেঙে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দুটি জেলা হচ্ছে। এখন পর্যন্ত ১৯ টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য। শুক্রবার বিধানসভায় এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ২৫ জুন থেকে জলপাইগুড়ি জেলা দুটি ভাগ হচ্ছে। জলপাইগুড়ি সদর ও মাল মহকুমা নিয়ে জলপাইগুড়ি হচ্ছে। এরফলে প্রশাসনিক কাজের ও সাধারণ মানুষের সুবিধে হবে।’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এই রাজ্যের সকল রাজনৈতিক দল গুলোও। সিদ্ধান্ত হয়েছিল সর্বদলীয় বৈঠকেই। এবার তা বাস্তবায়িত হচ্ছে। সাবেক আলিপুরদুয়ার  মহকুমা নিয়ে আলিপুরদুয়ার জেলা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন ‘বিধানসভায় জেলার মানুষ আলাদা জেলা চাইছিলেন। জেলা সদর থেকে প্রশাসনিক কেন্দ্রগুলির অধিক দূরত্ব সাধারণ মানুষের কাছে যথেষ্ট অসুবিধাজনক। জেলা থেকে বিভিন্নরকম পরিষেবা পাওয়ার জন্য তাদের বিস্তর সময় ও পথ অতিক্রম করতে হত।’ এরফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, জয়গাঁ, শামুকতলা ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা। ভক্তিনগর, রাজগ়ঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, মাল, নাগরাকাটা, মেটেলি, কোতোয়ালি নিয়ে জলপাইগুড়ি জেলা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। স্বাগত জানালেও প্রশ্ন তুলেছে বামেরা।


বাঘের সংখ্যা বাড়াতে আলিপুর চিড়িয়াখানায় শুরু হচ্ছে বাঘের প্রজনন


কলকাতা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের কলকাতার চিড়িয়াখানায় রাখা বাঘেদের সংখ্যা এবং বয়স বাড়ছে। দেশের অন্য চিড়িয়াখানা থেকে চেয়েও মিলছে না বাঘ। এখন থেকে সতর্ক না হলে বছর খানেকের মধ্যে হয়ত আর বাঘের দেখা মিলবে না আলিপুর চিড়িয়াখানায়। বাঘ দেখতে আসা পর্যটক রা হতাশ হবেন। তাই বাঘকে বাঁচাতে ন-বছর পর ফের উদ্যোগ নেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানায় শুরু হচ্ছে বাঘেদের প্রজনন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের জু অথরিটির অনুমোতি নিয়ে রাজ্য চিড়িয়াখামা কর্তৃপক্ষ একটি সরকারি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রজননের প্রক্রিয়া। আলিপুর চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা সাত। এরমধ্যে তিনটি বাঘ বয়স্ক। দুটি কমবয়সী বাঘ ও বাঘিনীকে বেছে নেওয়া হয়েছে প্রজননের জন্য। পুরুষ বাঘটি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। স্ত্রী বাঘটি সাদা বাঘিনী। প্রজনন প্রক্রিয়ার অঙ্গ হিসাবে বাঘদুটিকে পাশাপাশি খাঁচায় রাখা হয়েছে। খুলে দেওয়া হয়েছে দুটি খাঁচার মাঝের ইস্পাতের দেওয়াল। বাঘ ও বাঘিনীর মধ্যে যাতে ভাব-ভালবাসা গড়ে ওঠে,  সেদিকেই এখন নজর রাখছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে প্রজননের ইচ্ছাশক্তি বাড়ানোর ওষুধ। ভাব জমে উঠলে বাঘ ও বাঘিনীকে রাখা হবে একই খাঁচায়।

Thursday, 19 June 2014

ভারতের এক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিজেপি দফতরের বাইরে কংগ্রেস মহিলা কর্মীদের বিক্ষোভ

কলকাতা প্রতিনিধিঃ ভরাতের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মন্ত্রীসভা সভা থেকে তাকে ইস্তফার ভাবিতে সরব হয়েছে। কংগ্রেসীরা। দলের মহিলা সংগঠন বুধবার বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে। এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। অভিযুক্ত ওই মন্ত্রী রাজস্থানের সাংসদ, নিহালচাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরই তাঁর ইস্তফার দাবিতে চাপ বাড়াতে শুরু করেছে কংগ্রেস৷ কয়েকদিন আগেই জয়পুরে নিহালচাঁদ সহ আরও ১৬ জনের বিরুদ্ধে   ধর্ষণের অভিযোগ দায়ের করেন ২৪ বছরের এক বিবাহিতা মহিলা৷ অভিযোগের প্রেক্ষিতে আদালতও নিহালচাঁদকে হাজিরার নির্দেশ দেয়৷ ২০১১-য় দায়ের করা এফআইআরে ওই মহিলা অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী নিহালচাঁদ-সহ আর কয়েকজন বন্ধু তাঁকে ধর্ষণ করেন। অভিযোগকারিণীর পরিবার ঘটনার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিহালচাঁদকে সরানোর আর্জি জানিয়েছেন৷ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগকারিনী দাবি করেন, তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে নিহালচাঁদকে অবিলম্বে বরখাস্ত করারও দাবি জানান।
এদিন নিহালচাঁদের ইস্তফার দাবি জানিয়ে কংগ্রেসের মহিলা মোর্চার সভানেত্রী শোভা ওঝার নেতৃত্বে দিল্লির অশোকা রোডে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেডও ভেঙে ফেলার চেষ্টা করেন। কংগ্রেসের মুখপাত্র পিসি চাকো বলেছেন, এটা খুবই লজ্জার বিষয় যে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগে আদালতে সমনপ্রাপ্ত একজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনও রয়ে গিয়েছেন। শোভা ওঝার দাবি, যতক্ষণ নিহালচাঁদ মন্ত্রী থাকবেন ততক্ষণ ওই মহিলার ওপর চাপ বাড়তেই থাকবে। উল্লেখ্য ,মোদি সরকারে নিহালচাঁদই রাজস্থান থেকে একমাত্র মন্ত্রী।

মহিলার মুখে অ্যাসিড ছুড়ে পালাল দুষ্কৃতী

কলকাতা, প্রতিনিধিঃ এক ট্রেনযাত্রী মহিলার মুখ বিকৃত করে দিয়ে মুখে অ্যাসিড ছুঁড়ে মারল। বুধবার  ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলার কাছে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশনে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে চিত্তরঞ্জন কস্তুরবাগান্ধি রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিয়ালদহ-বালিয়া  এক্সপ্রেস শিয়ালদহ থেকে ছেড়ে ছিল। ওই মহিলা ট্রেনটিতে ছিলেন। বিকালে চিত্তরঞ্জন স্টেশনে নামেন। সেই সময় চিত্তরঞ্জন স্টেশনে হামলা চালানো হয়। ভীড়ের মধ্যে একটি যুবক খুব খাছ থেকে অ্যাসিড  মারে। ঘটনার পর বতিনি যন্ত্রণায় ছটপট করছিলেন। দেখতে পেয়ে স্টেশনের যাত্রীরা তাঁকে নিয়ে স্থানৈয় হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করান। খবর পেয়ে রেল পুলিশ হাসপাতালে মহিলার সঙ্গে যোগাযোগ করেছে। জানা গিয়েছে, ওই মহিলা চিত্তরঞ্জন লাগোয়া রূপনারায়ণপুরে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেইসময় চিত্তরঞ্জন স্টেশনে তাঁর ওপর হামলা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমায় প্রণয় ঘটিত কারণেই তাঁর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ধটনায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্র সরকার কড়া আইন এনেছে। সুপ্রিম কোর্টও নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্যও নতুন আইন চালু করেছে। কিন্তু তাতেও থেমে থাকছে না মহিলাদের ওপর অ্যাসিড আক্রমণ। পুলিশ অবশ্য বলছে এটা বিছিন্ন ঘটনা, অপরাধী ধরা পড়ে যাবে।  

খোঁজ নেই ইরাকে অপহৃতদের, উদ্বিগ্ন পরিজনরা

কলকাতা প্রতিনিধিঃ ইরাকের মোসুলে অপহৃত ৪০ জন ভারতীয় শ্রমিকের এখনও কোনও খোঁজ নেই৷ ঘটনার পিছনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার হাত রয়েছে বলে জানিয়েছে ইরাক৷ যদিও কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷ অপহৃতদের মুক্তির জন্য তত্পর দিল্লি৷ বাগদাদ পাঠানো হয়েছে ভারতীয় কূটনীতিক সুরেশ রেড্ডিকে৷ আজ বিকেলে দিল্লির জওহরলাল নেহরু ভবনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করবেন অপহৃতদের আত্মীয়রা৷ অমৃতসর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা৷ এদিকে, ৪০ জন ভারতীয় শ্রমিকদের এখনও কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল৷ যেভাবেই হোক তাদের ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানালেন তিনি৷ সরকারের তরফে সব রকম চেষ্টা করা হচ্ছে, আশ্বাস অপর কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরথ কউরের৷
এদিকে, প্রায় ৬০ জন ভারতীয় নার্স তিরকিতেই দেশে ফিরতে চাইছেন। তাঁদের সঙ্গে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ রেখে চলা হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের এক মুখপাত্র। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রেড ক্রিশেন্টের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। তিরকিত থেকে বাগদাদের বিমান যোগাযোগ নেই। কাজেই ওই নার্সদের সড়কপথে নিয়ে আসতে রাজি নয় ভারতীয় মিশন। এই অবস্থায় তাঁদের উদ্ধারের জন্য বিকল্প পদ্ধতি ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, নজাফে একটি তুর্কি সংস্থায় কর্মরত প্রায় ২০০ ভারতীয় শ্রমিকও উদ্বেগের মধ্যে রয়েছেন।তাঁদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শুক্রবার প্রথম দফায় তাঁদের কয়েকজনকে নিয়ে আসা হবে। বিদেশমন্ত্রক জানিয়েছে, ইরাকে এই মুহূর্তে প্রায় ১০ হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের অধিকাংশই কুর্দিস্তান ও অন্যান্য নিরাপদ জায়গায় রয়েছেন। মসুল ও তিরকিতে প্রায় ১০০ জন ভারতীয় রয়েছেন। ইরাকে থাকা ভারতীয়দের আত্মীয়দের জন্য কন্ট্রোল রুম নম্বর চালু করেছে বিদেশমন্ত্রক।

রাজ্যে সারদা কেলেঙ্কারিঃ স্যুটিংয়ে ব্যস্থ, ইডির কাছে দেখা অএরলেন না মিঠুন চক্রবর্তী


কলকাতা প্রতিনিধিঃ বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের সারদা নামে একটি অর্থ লগ্নি সংস্থার অর্থ কেলেঙ্কাকারির ঘটনার নাম জড়িয়েছে।তিনি তৃণমূল কগ্রসের রাজ্য সভার সদস্যও। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) বিষটির নিয়ে আলাদা আলাদা ভাবে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করতে বলা হিয়েছিল। কিন্তু তিনি আসেননি। তাঁর হয়ে তাঁর দেখা করলেন মিঠুন চক্রবর্তীর আইনজীবী৷ সারদা কেলেঙ্কারির ঘটনায় ইডি-র তরফে আজই মিঠুনকে হাজির হওয়ার জন্য সমন  পাঠানো হয়৷ কিন্তু, তৃণমূলের রাজ্যসভার সাংসদের আইনজীবীরা জানিয়েছেন, আপাতত শ্যুটিংয়ে ব্যস্ত থাকার জন্য তিনি আসতে পারবেন না৷ একমাস পর তদন্তকারীরা যে সময় দেবেন, তখনই তিনি আসবেন৷ আজ প্রায় দেড় ঘণ্টা ধরে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেন মিঠুনের আইনজীবীরা৷
এই কেলেঙ্কারিতে ইতিমধ্যেই জেলে রয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। এছাড়াও ইডি জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের শাসক দলের সাংসদ অর্পিতা ঘোষকেও। এবার সারদা কেলেঙ্কারিতে উঠে এসেছে তৃণমূলের আরও এক সাংসদ মিঠুন চক্রবর্তীর নামও৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায়৷ এক সপ্তাহের মধ্যে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেয় ইডি৷ কিছুদিন আগেই সারদার বেশ কয়েকটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায় ইডি৷ সূত্রে খবর, সেই অ্যাকাউন্টগুলির লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেই উঠে এসেছে মিঠুনের নাম৷ ইডি সূত্রে খবর, সারদা গোষ্ঠীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছেন তৃণমূলের এই অভিনেতা সাংসদ৷ সেই টাকা তিনি কেন পেয়েছেন এবং সারদার সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল, তা জানতেই মিঠুনকে তলব করেছে ইডি৷  সারদার অ্যাকাউন্ট খতিয়ে দেখে আরও কয়েকজন পরিচিত প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর৷

Wednesday, 18 June 2014

ভারতের এক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিজেপি দফতরের বাইরে কংগ্রেস মহিলা কর্মীদের বিক্ষোভ

কলকাতা প্রতিনিধিঃ ভারতের এক  মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মন্ত্রীসভা সভা থেকে তাকে ইস্তফার ভাবিতে সরব হয়েছে। কংগ্রেসীরা। দলের মহিলা সংগঠন বুধবার বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে। এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। অভিযুক্ত ওই মন্ত্রী রাজস্থানের সাংসদ, নিহালচাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরই তাঁর ইস্তফার দাবিতে চাপ বাড়াতে শুরু করেছে কংগ্রেস৷ কয়েকদিন আগেই জয়পুরে নিহালচাঁদ সহ আরও ১৬ জনের বিরুদ্ধে   ধর্ষণের অভিযোগ দায়ের করেন ২৪ বছরের এক বিবাহিতা মহিলা৷ অভিযোগের প্রেক্ষিতে আদালতও নিহালচাঁদকে হাজিরার নির্দেশ দেয়৷ ২০১১-য় দায়ের করা এফআইআরে ওই মহিলা অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী নিহালচাঁদ-সহ আর কয়েকজন বন্ধু তাঁকে ধর্ষণ করেন। অভিযোগকারিণীর পরিবার ঘটনার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিহালচাঁদকে সরানোর আর্জি জানিয়েছেন৷ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগকারিনী দাবি করেন, তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে নিহালচাঁদকে অবিলম্বে বরখাস্ত করারও দাবি জানান।
এদিন নিহালচাঁদের ইস্তফার দাবি জানিয়ে কংগ্রেসের মহিলা মোর্চার সভানেত্রী শোভা ওঝার নেতৃত্বে দিল্লির অশোকা রোডে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেডও ভেঙে ফেলার চেষ্টা করেন। কংগ্রেসের মুখপাত্র পিসি চাকো বলেছেন, এটা খুবই লজ্জার বিষয় যে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগে আদালতে সমনপ্রাপ্ত একজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনও রয়ে গিয়েছেন। শোভা ওঝার দাবি, যতক্ষণ নিহালচাঁদ মন্ত্রী থাকবেন ততক্ষণ ওই মহিলার ওপর চাপ বাড়তেই থাকবে। উল্লেখ্য ,মোদি সরকারে নিহালচাঁদই রাজস্থান থেকে একমাত্র মন্ত্রী।

সারদা থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন মিঠুন, ৭ দিনের মধ্য তলব ইডির


কলকাতা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের একটি লগ্নি সংস্থার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নাম জড়াল বাংলা তথা বলিউডের বিখ্যাত তারকা মিঠুন চক্রব্রতীর নাম। সারদা নামক ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন মিঠুন। সেখান থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন তিনি। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৭ দিনের মধ্যে দিল্লি বা কলকাতায় তাঁকে দেখা করার নির্দেশ দিয়েছে দিল্লির গোয়েন্দা দফতর ইডি। তদন্তের জন্য মিঠুনকে জিজ্ঞাসাবাদের প্র্য়োজন হয়ে পড়েছে। তাই এবার সমন পাঠানো হল মিঠুন চক্রবর্তীকে। মঙ্গলবারই মিঠুনকে সমন পাঠায় ইডি। অভিনেতার মুম্বইয়ের বাড়িতে সমন পাঠানো হয়।
অন্যদিকে, সারদা কাণ্ডে জামিন পেয়েছেন সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্ সেন। আজ, বুধবার ব্যাঙ্কশাল কোর্টে জামিন মঞ্জুর হয় তার। আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। আগামিকাল ছাড়া পেতে পারেন সুদীপ্ত পুত্র।

প্রীতি জিন্তাকে বিরক্ত না করতে নেস ওয়াদিয়ার বাবাকে আন্ডারওয়ার্ল্ডের হুমকি

 
কলকাতা প্রতিনিধিঃ অভিনেত্রী প্রীতি জিন্তাকে বিরক্ত না করতে তাঁর পুরনো প্রেমিক নেস ওয়াদিয়ার বাবা নুসলে ওয়াদিয়াকে আন্ডারওয়ার্ল্ড থেকে ফোনে এবং এসএমএসে-এ হুমকি এসেছে। বুধবার সকালেই তিনি হুমকি পান। এই হুমকি পাওয়ার পর তিনি ভয়ে ভেঙে পড়েন। পরেবাড়ির লোকজনের সহায়তায় তিনি পুলিশের দ্বারস্থ হন। তাঁকে হুমকিতে দিয়ে বলা হয়েছে, আপনার ছেলে প্রীতি জিন্তাকে বিরক্ত করছে। এরপর যদি প্রীতিকে উত্ত্যক্ত করা বা বিরক্ত করা হয় তবে তার পরিনাম খারাপ হবে। কি করা হবে তা স্পষ্ট জানানো হয়নি। ওই ব্যক্তি এই হুমকি পাওয়ার পর নেসের বাবা মুম্বইয়ের ক্রিমিনাল দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, রবি পুজারি পরিচয় দিয়ে এক ব্যক্তি নেসের বাবা নুসলে ওয়াদিয়াকে হুমকি দিয়েছ। এই ঘটনার পর নেসের বাবা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।
নেস প্রীতির পুরনো প্রেমিক পরে লিজা নামে এক মহিলার সঙ্গে নেসের সম্পর্ক হওয়ার ঘটনাকে ঘিরে প্রীতি-নেসে’র মধ্যে সম্পর্কে ফাটল ধরে। এরপরই প্রীতি নেসকে বাগে আনতে তার বিরুদ্ধে হেন্সথা এবং শ্লীলতাহানির অভিযোগ জানায় মুম্বই পুলিশের কাছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু প্রীতি তদন্তের স্বার্থে পুলিশের সাথে কোনো সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।        

ইরাকে নিখোঁজ ৪০ জন ভারতীয়দের অপহরণ করছে জঙ্গিরা, রিপোর্টে প্রকাশ। নিশ্চিত নয় বিদেশমন্ত্রক


কলকাতা প্রতিনিধিঃ ইরাকে আটকে পড়া ভারতীয়দের মধ্যে ৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। জঙ্গিদের দখলে চলে যাওয়া মসুল শহরে আটকে পড়েছিলেন ওই ৪০ জন ভারতীয়। তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে আজ জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। নিখোঁজরা সকলেই নির্মাণকর্মী। তাঁদের অপহরণ করা হয়েছে কিনা এবিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানাতে পারেনি বিদেশমন্ত্রক।
তিকরিত শহরেও আটকে পড়েছেন ৪৬ জন ভারতীয়। পেশায় তাঁরা সকলেই নার্স। এই শহরটিও জঙ্গিদের দখলে চলে গিয়েছে। আটকে পড়া ভারতীয়দের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনতে সবরকম পথ পর্যালোচনা করে দেখছে বিদেশমন্ত্রক। তবে ইরাকে যা পরিস্থিতি তাতে জঙ্গিদের কবজায় থাকা শহরগুলি থেকে ভারতীয়দের বের করে আনা বেশ কঠিন বলে মত বিশেষজ্ঞদের।
আটকে পড়া ভারতীয়দের সম্পর্কে খোঁজখবর দিতে ইতিমধ্যে দিল্লিতে বিদেশমন্ত্রকে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে। বাগদাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পাঠানো হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে ইরাক সরকার এবং রাষ্ট্রসংঘের বিশেষ দলের সঙ্গে।
এদিকে, বাগদাদের আরও কাছে গিয়েছে জঙ্গিরা। তাল আফারের পর এবার তাদের কবজায় মসুল। বাকুবা দখলের লক্ষ্যে লড়াই শুরু হয়েছে। হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরাকি সেনা। তবে তাঁদের দাবি, পাল্টা হামলায় পিছু হঠেছে জঙ্গিরা। ঘোর সঙ্কটে ইরাকের অস্তিত্ব। আজ এই সতর্কবাণী শুনিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। উদ্বেগ ক্রমেই বাড়ছে ইরাকে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষা নিয়ে।
আরও অবনতির পথে ইরাকের পরিস্থিতি। বাগদাদ দখলের পথে একের পর এক শহরের দখল নিচ্ছে জঙ্গিরা। রবিবার থেকে সেনাবাহিনীর সঙ্গে একটানা যুদ্ধ চলছে সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য ল্যাভেন্টের।
মঙ্গলবার তাঁদের দখলে চলে গিয়েছে মসুল শহর। এর ফলে বাগদাদের উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা এমুহুর্তে জঙ্গিদের দখলে। সোমবারই তাল আফার শহরের দখল নেয় তারা। তবে বিমানবন্দরের কিছু অংশ এখনও তাঁদেরই হাতে রয়েছে বলে দাবি ইরাকি সেনার। বাগদাদ থেকে সামান্য কিছু দূরে বাকুবা শহর এমুহুর্তে উত্তেজনার কেন্দ্র। জঙ্গি হামলার প্রথম ধাক্কা সামলে তাদের পিছু হঠতে বাধ্য করা হয়েছে বলে দাবি সেনার। পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে ওঠায় উদ্বিগ্ন ভারত।বিদেশমন্ত্রকে খোলা হয়েছে চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম। ভারতীয় নাগরিকদের সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বিদেশমন্ত্রক। পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম।
ইরাকে ভারতীয়দের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত বলে দাবি বিরোধীদের।
ইরাকের পরিস্থিতিতে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্রও। ইরাকে তাঁদের দূতাবাসের নিরাপত্তার জন্য বাড়তি দুশো পচাত্তর জন মার্কিন সেনার বিশেষ একটি দল মোতায়েন করা হয়েছে। তবে এর বাইরে ইরাকে সেনা পাঠানোর সম্ভাবনা আরও একবার খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, এমুহুর্তে ইরাকের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে। সাদ্দাম জমানার অবসানেও যুদ্ধ পরিস্থিতির অবসান হয়নি ইরাকে ।

Tuesday, 17 June 2014

লেখাপড়া শেখার স্বপ্ন দেখিয়ে পাচার ৫৮ শিশু উদ্ধার কেরলে, এখনও খোঁজ নেই ৬৫ শিশুর


কলকাতা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের মালদহ থেকে পাচার হওয়া ৫৮ জন শিশুকে উদ্ধার করল রাজ্যের ‘চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি’ নামে একটি সবচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন নারী ও শিশু  পাচার আটকানোর বিষয়ে রাজ্যে বেশকয়েক বছর ধরে কাজ করছে। পুলিশের সহায়তায় সংগঠনটি শিশুদের খুঁজে বের করেছে। একটি পাচার চক্র লেখাপড়া শেখানোর নাম করে মালদহের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১২৩ শিশুকে নিয়ে গিয়েছিল। এরপর হতদরিদ্র পরিবারের এই শিশুদের কেরলে বিভিন্ন কাজে লাগানো হয়। বিভিন্ন সূত্রে খোঁজখবর চালিয়ে সম্প্রতি ৫৮ শিশুকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার সকালে বিবেক এক্সপ্রেসে তাদের মালদায় নিয়ে আসা হয়। তবে এখনও হদিশ নেই ৬৫ শিশুর। স্কুলে পড়ানোর নাম করেই বিভিন্ন রাজ্য থেকে ক্ষুদে পড়ুয়াদের আনা হত কেরলের অনাথ স্কুলে। প্রশাসনের নজরে আসার পরেই ফাঁস হয় গোটা ঘটনা। এ রাজ্য থেকে চাইল্ড ওয়েলফেয়ার টিম কেরলে গিয়ে ওই শিশুদের ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

পশ্চিমবঙ্গের মালদহে এনকেফালাইটিসে ১৯ শিশুমৃত্যু

কলকাতা প্রতিনিধিঃ বিহারের পাশপাশি পশ্চিমবঙ্গ রাজ্যেও বেড়ে চলেছে এনসেফালাইটিসে শিশুমৃত্যুর হার। জুন মাসের ৩ তারিখ থেকে ১৭ তারিখ বিকাল পর্যন্ত মালদায় এনসেফালাইটিসে মোট ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সূত্র জানানো হয়েছে, মৃত শিশুদের বয়স ২ থেকে ৪ বছরের মধ্যে। এনসেফালাইটিসে আক্রান্ত হওয়ার ফলে মস্তিষ্ক ফুলে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার বিকাল পর্যন্ত মোট ৪৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। হঠাত্‍ কাঁপুনি দিয়ে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে শিশুদের মৃত্যু হয়েছে। মালদহ মেদিক্যাল কলেজ হাসপাতালের সুপার এবং ভাইস প্রেসিডেন্ট এম রশিদ বলেছেন, ‘আমরা আক্রান্ত শিশুদের অভিভাবকদের বলেছি, শিশুদের যেন ফল ধুয়ে খাওয়ানো হয়।’ শিশুদের মেডিক্যাল রিপোর্ট বলছে, লিচু থেকে ভাইরাল ইনফেকশনের জেরেই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। গত সপ্তাহে মালদহে যান ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের একটি দল। বাগান থেকে লিচু সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পাঠিয়েছেন তাঁরা।

সারা রাজ্য জুড়ে জুটমিল গুলিতে ক্রমশ বাড়ছে শ্রমিক অসন্তোষ

কলকাতা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বরে নর্থব্রুক জুটমিলের এক আধিকারিককে পিটিয়ে খুন করেছে শ্রমিকরা। সেওইশ্রমিক অসন্তোষের ছায়া রাজ্যের একাধিক জুটমিলে ছড়িয়ে পড়েছে। ছড়াচ্ছে শ্রমিক অসন্তোষ। শুক্রবার সকালে মিল বন্ধের নোটিসে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর  ২৪ পরগনার জগদ্দলের অকল্যান্ড জুট মিল। দশ শ্রমিককে সাসপেন্ড করার প্রতিবাদে কাজ বন্ধ করে দেন ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিলের শ্রমিকদের একাংশ। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ-পথ অবরোধ করেন জুট মিল শ্রমিকরা। ভদ্রেশ্বরে নর্থব্রুক জুটমিলের ছায়া রাজ্যের একাধিক জুটমিলে। ছড়াচ্ছে শ্রমিক অসন্তোষ। বকেয়া বেতনের দাবিতে আজ বজবজ-ট্রাঙ্ক রোড অবরোধ করেন জুট মিল কর্মীরা। বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির দাবিতে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের নিউ সেন্ট্রাল জুটমিলের কর্মীদের। বকেয়া বেতনের দাবিতে আজ পথ অবরোধ করেন ওই মিলের শ্রমিকরা। মিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জগদ্দলের অকল্যান্ড জুটমিলে। আজ সকালে কাজে গিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান কর্মীরা। মিল বন্ধ হওয়ায় কাজ হারালেন প্রায় তিন হাজার শ্রমিক। মিল বন্ধের প্রতিবাদে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পরে পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখান হনুমান জুট মিলের কর্মীরা। হাওড়ার মালিপাঁচঘড়া থানার সামনে বিক্ষোভ হয়। কর্মীদের অভিযোগ, আট ঘণ্টার বদলে জোর করে এগারো ঘণ্টা কাজ করানো হয় তাদের। প্রতিবাদে আজ থানার সামনে বিক্ষোভ দেখান প্রায় একশ জন শ্রমিক। উত্তপ্ত ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিলও। মিলের দশ শ্রমিককে সাসপেন্ড করার প্রতিবাদে আজ কাজ বন্ধ করে দেন মিল শ্রমিকদের একাংশ। নূন্যতম কাজের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। যখন তখন ছাঁটাইয়ের আতঙ্ক রয়েছে তাঁদের মধ্যে। বকেয়া বেতন সহ আরও বেশকিছু দাবিতে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আজ সরব হন মিল শ্রমিকরা।

মোদী ঝড়ে রাজ্যে দ্রুত গতিতে বাড়ছে দলের সদস্য সংখ্যা, দাবি বিজেপির

কলকাতা প্রতিনিধিঃ মোদী ঝড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে হু হু করে বাড়ছে বিজেপির সদস্য সংখ্যা। এমনই দাবি করেছে রাজ্য বিজেপি। ২০১০-এর তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়েছে সদস্য সংখ্যা। লোকসভা ভোটের ফল বেরোনোর পর গত মাসে বিজেপিতে নাম লিখিয়েছেন এক লক্ষ বিরানব্বই হাজার মানুষ। এই পরিসংখ্যানে রীতিমতো উজ্জীবিত রাজ্য বিজেপি। মোদী ঝড়েই রাজ্যের বিজেপি ভোট বেড়েছে। রাজ্যে এই প্রথম দুটি আসন পেয়েছে বিজেপি। কিন্তু বিধানসভার নিরিখে চব্বিশ আসনে তৃণমূলকে পিছনে ফেলে এক নম্বরে মোদীর দল। রাজ্য নেতাদের দাবি, মোদী ম্যাজিক কাজ করছে এখনও। সেজন্য রাজ্যে বিজেপির সদস্য সংখ্যা বাড়ছে হু হু করে। রাজ্য নেতাদের পরিসংখ্যান অনুযায়ী দুহাজার দশে সদস্য সংখ্যা ছিল নব্বই হাজার। ২০১২-র সংখ্যাটা বেড়ে দাঁড়ায় দু লক্ষ আটষট্টি হাজার। আর দুহাজার চোদ্দর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সেই সংখ্যা একলাফে পৌছে গেছে পাঁচ লক্ষের কাছাকাছি। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে এখনও পর্যন্ত বিজেপিতে নাম লিখিয়েছেন এক লক্ষ বিরানব্বই হাজার মানুষ। এঁদের মধ্যে ছাত্র-যুব-মহিলারাও যেমন আছেন, তেমনি আছেন ডাক্তার, উকিল, চার্টার্ড অ্যাকাউন্ট। বিজেপির দাবি, যারা দলে যোগ দিচ্ছেন তাদের মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। রাজ্যের বিভিন্ন জেলাতেও প্রতিদিনই বিজেপিতে লোকজন যোগ দিচ্ছেন।  

মালদহে উদ্ধার পাচার হওয়া শিশু, ভারত ও বাংলাদেশ শিশু পাচারের স্বর্গরাজ্য

মালদহঃ পশ্চিমবঙ্গের মালদহে একটি শিশু-পাচারচক্রের সন্ধান পাওয়া গিয়েছে।  পাচার করার সময় পুলিশ ৪৬টি শিশু উদ্ধার করেছে। ঘটনা ফাঁস হতেই একবার সামনে চলে এসেছে এর ভয়ঙ্কর জাল। প্রতি ৮ মিনিটে এদেশে পাচার হয়ে যায় একটি শিশু। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এই তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশ থেকেও প্রতি বছর নানা ভাবে প্রলোভনে শিশু ও নারী পাচার হয়ে যাচ্ছে। পাচার-চক্রের জাল ছড়িয়ে গোটা বিশ্বেই। যার মূল শিকার ভারতবর্ষ। আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধের সংখ্যা। বিক্রি হয়ে যাচ্ছে শৈশব। শিশু পাচারকারীদের কাছে ক্রমেই স্বর্গোদ্যান হয়ে উঠছে ভারত ও বাংলাদেশ। ছড়াচ্ছে পাচারচক্রের জাল। বিষয়টি একেবারেই নতুন নয় এমন হাড়হিম করা তথ্য। এমন ঘটনা ঘটছিল....ঘটছে।