Tuesday, 24 June 2014

লন্ডনে পরিনত হচ্ছে কলকাতা


কলকাতা:  লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসোর মোম মিউজিয়ামের ধাঁচে কলকাতাতেও অনুরূপ মিউজিয়াম গড়ে তুলতে উদ্যোগী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী থাকাকালীন কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তিত সরকার এবং তাদের প্রতিনিধিরা এখন তিনি মুখ্যমন্ত্রী। স্বপ্নকেই বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছেন। ফলে, এবার  লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসোর মোম মিউজিয়ামের ধাঁচে কলকাতাতেও অনুরূপ মিউজিয়াম গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন তিনি। রাজ্যের এই মিউজিয়ামের নাম রাখা হয়েছে, মাদার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাধ করে এই নাম দিয়েছেন। মোমের মিউজিয়ামে রাখা থাকবে অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মূর্তি। স্থান পাবেন ক্রিকেটার সচিনও। আগামি নভেম্বরেই এই মিউজিয়াম সর্বসাধারণের জন্য খুলে যাবে বলে ঠিক হয়েছে৷ 

তিন মাস আগেই ইকো পার্কের উল্টোদিকে ফিনান্স সেন্টারের সাত তলায় ১২ হাজার বর্গফুট এলাকায় হিডকোর অধীনে মিউজিয়ামের কাজ শুরু হয়। সেখানে রাজ্যের কিছু বিশিষ্ট ব্যক্তিরও মূর্তি রাখা হবে বলে ঠিক হয়। যদিও, নির্ধারিত সময়ের আগেই এই মিউজিয়াম তৈরির কাজ শেষ করেছে রাজ্যের নগরোন্নয়ন দফতর৷আধুনিক মিউজিয়ামে থাকছে অত্যাধুনিক ব্যবস্হাও৷ রাজ্য সরকার তিন বিখ্যাত ভারতীয়কে সম্মান জানাতেই তাঁদের মূর্তি মিউজিয়ামে রাখবে বলে জানা গিয়েছে৷ মাদাম তুসোর মিউজিয়ামেও তিন বিখ্যাত ভারতীয়র মূর্তি রয়েছে৷

No comments:

Post a Comment