Sunday, 15 June 2014

সাঁওতাল মহিলাকে গণধর্ষণের পর গ্রামের মধ্যে নগ্ন করে ঘুরিয়ে,মূত্র খেতে বাধ্য করা হল

জয়দেব দাস, কলকাতা প্রতিনিধিঃ ফের পাশবিক অত্যাচারের শিকার হলেন এক সাঁওতাল মহিলা। ওই মহিলাকে প্রথমে গণধর্ষণ করা হয়েছে, পরে তাঁকে নগ্ন করে মধ্যে গ্রামের মধ্যে জনবহুল এলাকায় ঘোরানো হয়েছে। এখানেই শেষ হয়নি সেই মহিলার ওপর নির্মম অত্যাচারের কাহিনী। এই ঘটনার পর তাঁর জল  তেষ্টা পেলে তাঁকে বাধ্য করা হয় মূত্র পান করতে।  শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডুয়া জেলার ভিলাইখেদা গ্রামের। জমি সংক্রান্ত এক বিবাদকে কেন্দ্র করে দশজন মিলে ওই সাঁওতাল মহিলাকে ধর্ষণ করে। অভিযুক্ত দশজনের মধ্যে রয়েছে মহিলাটির স্বামীও। শেষে আক্রান্ত মহিলার ছোট ছেলের সামনেই তাঁকে মূত্র পান করতে বাধ্য করা হয়। গত ১৩ জুন  আক্রান্ত মহিলা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই অভিযুক্ত দশজনকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। এই মুহূর্তে মহিলাটির জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment