কলকাতাঃ ভারতীয় মহিলাদের কপালে টিপ থাকলে এবার থেকে মিলবে না পেনশন। নিরাশ্রয় মহিলাদের জন্য ভাতা দেওয়ার দায়িত্বে থাকা দিল্লির নারী ও শিশু কল্যাণ দপ্তরের সাম্প্রতিক ফতোয়ায় মিলেছে এমনই নির্দেশ। যুক্তি, কপালের টিপ দেখে বোঝা যায় মহিলা বিবাহিত। সুতরাং এই ভাতার জন্য তিনি বিবেচিত হবেন না।
সমাজকর্মী হরপাল সিং জানিয়েছেন, তিন বছর আগে অসহায় ও নিরাশ্রয় মহিলাদের জন্য এই বিশেষ ভাতা চালু করে দিল্লি সরকার। নিয়ম অনুযায়ী, যে সব মহিলার স্বামী নিখোঁজ বা স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না অথবা আদালতে স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন, সেই সমস্ত মহিলা এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ভাতার পরিমাণ মাসিক ১৫০০ টাকা। ভাতার জন্য নির্ধারিত ফর্মে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আবেদন পত্রে ভাতা প্রার্থীর এমন ছবি দিতে হবে যার কপালে টিপ থাকবে না। কিন্তু যদি কোনও ছবিতে ভুল করেও টিপ থেকে যায়?
দপ্তর সূত্রে জানা গিয়েছে, সে ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ওই মহিলা বিবাহিত। এবং সেই কারণেই তাঁর নাম ভাতার জন্য বিবেচিত হবে না। হরপাল সিংয়ের বক্তব্য, নারী ও শিশু কল্যাণ দপ্তরের জারি করা ফতোয়া ভিত্তিহীন। তাঁর যুক্তি, অনেক সময়ই স্বামী পরিত্যক্তা বা বিধবা মহিলারাও কপালে টিপ পরে থাকেন। তিনি বলেন, দপ্তরের উচিত নিরাশ্রয় ভাতার আবেদন পত্রে হাস্যকর এই নিয়মের বদলে অন্য কোনও শর্ত আরোপ করা।
সমাজকর্মী হরপাল সিং জানিয়েছেন, তিন বছর আগে অসহায় ও নিরাশ্রয় মহিলাদের জন্য এই বিশেষ ভাতা চালু করে দিল্লি সরকার। নিয়ম অনুযায়ী, যে সব মহিলার স্বামী নিখোঁজ বা স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না অথবা আদালতে স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন, সেই সমস্ত মহিলা এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ভাতার পরিমাণ মাসিক ১৫০০ টাকা। ভাতার জন্য নির্ধারিত ফর্মে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আবেদন পত্রে ভাতা প্রার্থীর এমন ছবি দিতে হবে যার কপালে টিপ থাকবে না। কিন্তু যদি কোনও ছবিতে ভুল করেও টিপ থেকে যায়?দপ্তর সূত্রে জানা গিয়েছে, সে ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ওই মহিলা বিবাহিত। এবং সেই কারণেই তাঁর নাম ভাতার জন্য বিবেচিত হবে না। হরপাল সিংয়ের বক্তব্য, নারী ও শিশু কল্যাণ দপ্তরের জারি করা ফতোয়া ভিত্তিহীন। তাঁর যুক্তি, অনেক সময়ই স্বামী পরিত্যক্তা বা বিধবা মহিলারাও কপালে টিপ পরে থাকেন। তিনি বলেন, দপ্তরের উচিত নিরাশ্রয় ভাতার আবেদন পত্রে হাস্যকর এই নিয়মের বদলে অন্য কোনও শর্ত আরোপ করা।
No comments:
Post a Comment