Tuesday, 17 June 2014

বিজেপিকে প্যাঁচে ফেলতে তৃণমূলও ৫ সদস্যের কেন্দ্রীয় দল গঠন করল

কলকাতাঃ পশ্চিমবঙ্গে কোথাও রাজনৈতিক সংঘর্ষ হলে দুর্গতদের পাশে দাঁড়াতে মোদী সরকার সঙ্গে সঙ্গে দিল্লি থেকে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। বিষটি ভালো চোখে দেখছে না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চাপে ফেলতে তৃণমূলও সক্রিয় হয়েছে। বিজেপি অধ্যুষিত রাজ্য গুলোতেও প্রতিনিধি দল পাঠাতে তৃণমূলও ৫ সদস্যের একটি কেন্দ্রীয় দল গঠন করেছে। ওই দকে রয়েছেন রাজ্যসভার সাংসদ শুখেন্দুশেখর রায়, নাদিমুল হক, কাকলী ঘোষদোস্তিদার, অর্পিতা ঘোষ, এবং ঊমা সোরেন। আগামি সপ্তাহে দলটি মধ্যপ্রদেশের যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিনিধি দল গঠন এবং মধ্যপ্রদেশে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। 
দলীয় সূত্রে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত খান্ডোয়া গ্রামে প্রকাশ্য দিনের বেলায় ১৩ জুন একটি আদিবাসী গৃহবধূকে তাঁর তাঁর একটি ছোট্ট শিশুর সামনে ১০ জন যুবক মিলে গণধর্ষণ করেছে। ঘটনায় তাঁর স্বামীও ছিল। সেও ধর্ষণ করেছে। দীর্ঘক্ষণ বলাৎকারের পর এক সময় তিনি  অসুস্থ হয়ে পড়েন। পানি খেতে চাইলে তেষ্টা মেটাতে মুত্র খাওয়ানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ খুবই প্রতিবাদী। গ্রামে কোনো অন্যায় দেখলে র‍্যখে দাঁড়াতেন। সম্ভবত তাঁকে সায়েস্তা করতেই এই নির্যাতন। ওই বধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকেই দেখতে দলটি পশ্চিমবঙ্গ থেকে যাবে। এই ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। সমালোচনার মুখে পড়েছে বিজেপি নিয়ন্ত্রিত মধ্যপ্রদেশ রাজ্যটি। তৃণমূল বিজেপিকে প্যাঁচে ফেলতে চাইছে রাজনীতিবিদদের ধারণা। এই প্রসঙ্গে বিজেপির এক মুখপাত্র সিদ্ধার্থ নাথ সিং বলেন, ‘বিজেপির উত্থান দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন। তাই কি করবেন দিশাহারা হয়ে যাচ্ছেন।’                  

No comments:

Post a Comment