
কলকাতাঃ পঞ্চশীল চুক্তির ৬০ বছর পূর্তির মধ্যেই ফের আগ্রাসন দেখাল চিন৷ নয়া মানচিত্রে ফের অরুণাচলপ্রদেশকে চিনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখানো হয়েছে৷ অরুণাচল-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ভারতের অঙ্গ বলে দাবি করলেও, এখনই অবশ্য চিনের বিরুদ্ধে উচ্চগ্রামে গলা চড়াতে চাইছে না কেন্দ্র৷ শনিবার এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে পঞ্চশীল চুক্তির ৬০ বছর পূর্তি উপলক্ষে সে দেশে রয়েছেন ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি৷ চিনা সরকারের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠকে তিনিই বিষয়টি উত্থাপন করবেন৷ ফের চিন এমন একটি পদক্ষেপ নেওয়ায়, যারপরনাই ক্ষুব্ধ অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি৷ এবিষয়টি সমাধানের জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷
এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার মানচিত্রে অরুণাচলপ্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করেছে চিন৷ এমনকি অরুণাচলের বাসিন্দাদের বিশেষ স্টেপলড ভিসার ব্যবস্থাও করেছে চিনা প্রশাসন৷
No comments:
Post a Comment