কলকতাঃ বাংলা টিভি সিরিয়ালের কলকাতার নামকরা অভিনেতা দেবাশিস দাশগুপ্তকে গ্রেফতার করল পুলিশ। তাঁর স্ত্রী শিলি দাশগুপ্ত পুলিশের কাছে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগেরভিত্তিতেই রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার পুলিশ যাদবপুর থেকে তাঁকে গ্রেফতার করেছিল। সোমবার তাঁকে বারুইপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ধৃত ছোটপর্দার ওই অভিনেতা আপাতত সোনারপুর থানায় থাকবেন। শুক্রবার তাঁকে আবার আদালতে হাজির করতে বলে হয়েছে পুলিশকে। দেবাশিসবাবু স্টার জলসা টিভি চ্যানেলের ‘মানে না সে মা না’ সিরিয়ালের নায়ক। বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ‘প্রান্তিক’ আবাসনের বাসিন্দা। বর্তমানে তিনি বাবা-মা স্ত্রী-সন্তান ছেড়ে যাদবপুরে থাক ছিলেন। দেবাশিসবাবুকে পুলিশ রবিবার রাতে যাদবপুর থেকে গ্রেফতার করেছিল। তাঁর স্ত্রী শিলি দাশগুপ্তর নামে সোনারপুর থানায় ৪৯৮ ধারায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাঁকে ধরে। শিলিদেবী পুলিশকে জানিয়েছেন, তাঁর বাপেরবাড়ি মহারাষ্ট্রের খাঁড়িতে। ২০১২ সালে তাঁদের সামাজিক ভাবে বিয়ে হয়েছিল। তাঁদের একটি সন্তানও রয়েছে।তিনি সন্তান নিয়ে শ্বশুরের সঙ্গে সোনারপুরে থাকেন। অভিযোগ, ইদানিং দেবাশিসবাবু নিয়মিত সোনারপুরের বাড়িতে আসছেন না। যাদবপুরে থাকছিলেন। সংসারের কোনও খরচ তিনি দিচ্ছিলেন না। মানসিক নির্যাতন দিচ্ছিলেন। বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। Monday, 16 June 2014
বধূ নির্যাতনের অভিযোগে অভিনেতা শ্রীঘরে
কলকতাঃ বাংলা টিভি সিরিয়ালের কলকাতার নামকরা অভিনেতা দেবাশিস দাশগুপ্তকে গ্রেফতার করল পুলিশ। তাঁর স্ত্রী শিলি দাশগুপ্ত পুলিশের কাছে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগেরভিত্তিতেই রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার পুলিশ যাদবপুর থেকে তাঁকে গ্রেফতার করেছিল। সোমবার তাঁকে বারুইপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ধৃত ছোটপর্দার ওই অভিনেতা আপাতত সোনারপুর থানায় থাকবেন। শুক্রবার তাঁকে আবার আদালতে হাজির করতে বলে হয়েছে পুলিশকে। দেবাশিসবাবু স্টার জলসা টিভি চ্যানেলের ‘মানে না সে মা না’ সিরিয়ালের নায়ক। বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ‘প্রান্তিক’ আবাসনের বাসিন্দা। বর্তমানে তিনি বাবা-মা স্ত্রী-সন্তান ছেড়ে যাদবপুরে থাক ছিলেন। দেবাশিসবাবুকে পুলিশ রবিবার রাতে যাদবপুর থেকে গ্রেফতার করেছিল। তাঁর স্ত্রী শিলি দাশগুপ্তর নামে সোনারপুর থানায় ৪৯৮ ধারায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাঁকে ধরে। শিলিদেবী পুলিশকে জানিয়েছেন, তাঁর বাপেরবাড়ি মহারাষ্ট্রের খাঁড়িতে। ২০১২ সালে তাঁদের সামাজিক ভাবে বিয়ে হয়েছিল। তাঁদের একটি সন্তানও রয়েছে।তিনি সন্তান নিয়ে শ্বশুরের সঙ্গে সোনারপুরে থাকেন। অভিযোগ, ইদানিং দেবাশিসবাবু নিয়মিত সোনারপুরের বাড়িতে আসছেন না। যাদবপুরে থাকছিলেন। সংসারের কোনও খরচ তিনি দিচ্ছিলেন না। মানসিক নির্যাতন দিচ্ছিলেন। বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment