Saturday, 21 June 2014

জঙ্গিহানার শঙ্কায় মুম্বই ও দিল্লিতে রেড অ্যালার্ট

কাশ্মীরঃ ভারতের বাণিজ্য রাজধানী মুম্বই ও নয়াদিল্লিতে জঙ্গিহানার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লির বিজেপি-র সদর দফতরের হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে, কাশ্মীরে নিরাপত্তারক্ষীরা শুক্রবার সন্ত্রাসবাদী দমনে বড়সড় সাফল্য পেল৷ এদিন পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার এক শীর্ষ স্থানীয কমান্ডারকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী৷ দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম এলাকা থেকে ওই লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত লস্কর কমান্ডার মহম্মদ নাবেদ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দার৷ ভারতের বাণিজ্য রাজধানী মুম্বই ও নয়াদিল্লিতে জঙ্গিহানার আশঙ্কা করছে ভারতের জঙ্গি-দমন সংস্থা এনআইএ৷ নয়াদিল্লি এবং মুম্বইয়ে রেড এলার্ট জারি করা হয়েছে। এই ঘটনায় দৃঢ় পদক্ষেপ নিতে দিল্লি এবং মহারাষ্ট্র রাজ্য পুলিশকে চিঠি দিয়ে এই শঙ্কার কথা জানিয়েছিল এনআইএ৷ জঙ্গি-দমনের এই তদন্তকারী সংস্থা দুই রাজ্য পুলিশকে পাঠানো চিঠিতে জানিয়েছে, হায়দার আলি ওরফে ‘ব্ল্যাক বিউটি’ সহ বেশ কিছু ইন্ডিয়ান মুজাহিদ্দিন সন্ত্রাসবাদী গত এপ্রিল মাসে মুম্বই এবং নয়াদিল্লির বিভিন্ন এলাকায় নাশকতার উদ্দেশ্যে রেইকি করে গিয়েছে৷ রেইকি করা হয়েছে দিল্লির লোটাস টেম্পল, কুতুব মিনার, আনন্দবিহার বাস টার্মিনাল-সহ বেশ কিছু গুরুত্বপুর্ণ স্থানে৷ শুক্রবার সকালে এনআইএ-র এই সতর্কবার্তার পরেই নয়াদিল্লি এবং মুম্বইয়ে রেড এলার্ট জারি করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে৷
২৯ নভেম্বর ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গিহানায় ৩০৮ জন মারা গিয়ে ছিলেন। ২৬ নভেম্বর ২০১১ তারিখে আবারও হামলার ঘটনা ঘটেছিল। সেবার ১৬৪ জন খুন হয়েছিলেন জঙ্গিদের হাতে। সেই ঘটনার আজমল কসব নামে এক জঙ্গি ধরা পড়েছিল। সেই ঘটনার কথা স্মরণ করেই আগেই কড়া ব্যবস্থা নিয়েছে ভাস্রত সরকার।   


No comments:

Post a Comment