সুন্দরবনঃ জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে চলে আসা একটি বাঘকে বনে ফেরানোকে
কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটে গেল সুন্দরবনে। বাঘটিকে পাকড়াও করতে যেতে দেরি হওয়ায়
ক্ষুব্ধ গ্রামবাসীর হাতে প্রহৃত হতে হয়েছে
বনকর্মীদের। পরে মাথা নিচু করে ঘুম্পাড়ানি গুলি ছুঁড়ে বাঘকে ঘায়েল করে ধরে
নিয়ে গিয়েছে বন কর্মীরা। বুধবার সকালে ঘটানাটি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অধীন
দয়াপুর গ্রামে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের
অধিকর্তা সৌমিত্র দাশগুপ্ত বলেন, ‘মঙ্গলবার রাতে একটি বাঘটি বন থেকে বেরিয়ে গ্রামে
চলে এসেছিল। পরে ঘুমপাড়ানি গুলি করে তাকে ঘোড়া হয়েছে। সে বেঘোরে ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে
সুস্থ থাকলে তাকে বৃহস্পতিবার আবার বনে ছেড়ে দেওয়ার পরিকল্পণা রয়েছে।’
বন দফতর এবং স্থানীয়
সূত্রে জানা গিয়েছে, ১৩ ফুট লম্বা বিশালদেহী ওই পুরুষ বাঘটি মঙ্গলবার রাতে পিরখালি(সজনেখালি)
জঙ্গল থেকে বেরিয়ে গাঁড়াল নদী সাঁতরে বিপরীত দিকের সাতজেলিয়া এলাকার বিনাপানি গ্রামে
ঢুকে পড়েছিল। সেই রাতেই সে পার্থ তরফদার নামে এক ব্যক্তির বাড়ির গোয়ালে ঢুকে
তিনটি ছাগল মেরে খেয়েছে। ভোরের দিকে নদীর পাড় দিয়ে হেঁটে যেতে দেখে প্রত্যক্ষ্যদর্শীরা
হৈচৈ বাধিয়ে দেয়। খবর দেওয়া হয়ে বন দফতরকে। ইতিমধ্যে
তাড়া খেয়ে বাঘটি প্রাণের ভয়ে ওই গ্রামের জনবহুল এলাকার একটি ধঞ্চি খেতের মধ্যে লুকিয়ে পড়ে। বাঘের
ভয়ে গ্রামের মানুষজন এদিক ওদিক ছোটাছুটি বাধিয়ে দিয়েছিল। অভিযোগ, গুলি-বন্দুক নিয়ে
নদীনালা পেরিয়ে বন কর্মীরা ঘটনাস্থলে যেতে দেরি করেছিলেন। দেরি হওয়ার বাঘটি কোনও মানুষের
ক্ষতি করতে পারে এই অভিযোগ তুলে হেনস্থা করা হয়েছে বন কর্মীদের। সেই অবস্থায় তাঁরা
পরে নাইলনের জাল দিতে এলাকাটি ঘিরে ফেলে এরপর বনকর্মী মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে তাকে বাগে
আনে। এদিনে মানুষের ভীড়ের চাপে বন্দুকের ইঞ্জেকশনের গুলি ভরার সময় কালীপদ গায়েনের হাতের
আঙুলে ছুঁচ ঢুকে সামান্য ওষুধ প্রয়োগ হয়ে গিয়েছিল। যদিও তিনি সুস্থ আছেন বলে বন দফতরের
তরফ থেকে দাবি করা হয়েছে।

No comments:
Post a Comment