Monday, 16 June 2014

অপরাধ রুখতে ভারতীয় ট্রেন গুলিতে সিসি টিভি ক্যামেরা বসাতে চলেছে রেল দফতর

কলকাতাঃ ট্রেন ডাকাতি, ছিনতাই এবং মহিলাদের উপর নির্যাতন এবং শ্লীলতাহানীর মতো ঘটনা রুখতে ভারতীয় ট্রেন গুলিতে এবার থেকে সিসি টিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল দফতর। শীঘ্রই এই পরিকল্পণা কার্যকর করা হবে বলে সরকারি সূত্রে জানান হয়েছে। রবিবার সরকারি ভাবে এই খবর জানানো হয়েছে।
বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের ট্রেন গুলিতে এদানিং ট্রেন ডাকাতির ঘটনা বেড়ে গিয়েছে।  চলন্ত ট্রেনের মধ্যেই মহিলাদের শ্লীলতাহানী, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে চলন্ত ট্রেনে দায়িতবে থাকা পুলিশ কর্মীরাও অভিযুক্ত হচ্ছিল। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ নিত্যযাত্রী। ট্রেনযাত্রীরা নিরাপত্তার বিষয়ে রেল দফতরের কাছে বারবার দাবি জানিয়ে আসছিল। শেষমেষ রেল  দফতর লোকাল এবং দূরপাল্লার ট্রেন গুলিতে সিসি টিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ভাদে জানানো হয়েছে, প্রথম দফায় হাই রেজুলেশনের ক্ষমতাসম্পন্ন এক হাজার গোপণ ক্যামেরা বসানো হবে। দরজা, জানালা, বাথরুম-সহ বেশ কিছু গোপণ জায়গায় লুকানো থাকবে ওই ক্যামেরা গুলি। বিভিন্ন বড়ো স্টেশন গুলিতে বসানো থাকবে টিভি। রেল পুলিশের কর্তারা সেগুলি নিয়মিত তদারকি করবেন। এছাড়া

No comments:

Post a Comment