বাসন্তী, সুন্দরবনঃ জবকার্ড আটকে রেখে
মজুরি থেকে কমিশন খাওয়ার অভিযোগে তৃণমূলের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর। স্থানীয় এক পঞ্চায়েত সদস্য মজিদ মোল্লার অভিযোগেরভিত্তিতে
বাসন্তী থানার পুলিশ শুক্রবার রাতে তার ভাঙনখালি গ্রামের নিজের বাড়ি থেকে ধরেছে। পুলিশ
জানিয়েছে, ধৃতের নাম ফকির শেখ। সে পঞ্চায়ের লোক না হলেও এলাকায় বেশ মাতব্বরি করে থাকে।
গ্রামের গরিব
শ্রমিকদের নিশ্চিত কাজের সম্নগস্থান করে দিতেই কেন্দ্রীয় সরকার ‘একশো দিনের সুনিশ্চিত
কর্মসংস্থান গ্যারান্টি আইন’ চালু করেছে। শ্রমিকরা কতদিন কাজ করছেন তার হিসাব রাখার
জন্য পঞ্চায়েতের তরফ থেকে জবকার্ড দেওয়া হয়ে থাকে। সেগুলি শ্রমিকদের কাছেই থাকার কথা।
পরে সেই কার্ড দেখিয়ে মজুরির টাকা নিতে হয়। অভিযোগ, ভাঙনখালি গ্রাম পঞ্চায়েত এলাকার
প্রায় শতাধিক শ্রমিক দীর্ঘদিন কাজের মজুরি পাচ্ছিলেন না। ভয় দেখিয়ে সেই জবকার্ড গুলি
ফকির হাতিয়ে নিয়ে আটকে রেখেছিল। ফলে কাজ করে শ্রমিকরা মজুরি না পাওয়ার অভিযোগ তুলে
বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারি দফতর গুলিতে আবেদন জানাচ্ছিলেন। কিন্তু এলাকায়
ভালো দাপট থাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। শেষমেষ শ্রমিকরা শুক্রবার
রাতে পঞ্চায়ের সদস্য মজিদ মোল্লাকে তার বাড়িতে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে বাধ্য
হয়ে মজিদ ফকিরের নামে থানায় অভিযোগ দায়েক করে এরপরই পুলিশ ফকিরকে গ্রেফতার করে। এলাকার
আর এস পি বিধায়ক সুভাষ নস্কর বলেন, ‘শুধু ভাঙনখালি নয়, এই ব্লকের বহু জায়গায় তৃণমূলের
নেতারা এই ভাবে জবকার্ড আটকে রেখে শ্রমিকদের কাছ থেকে কমিশন খাচ্ছে। এটা তৃণমূল দলের
নেতাদের অনেকেরই জানা।’ অভিযোপ প্রসঙ্গে তৃণমূল দলের বাসন্তী ব্লক সভাপতি মান্নান শেখ
বলেন, ‘ফকির খুবই গর্হিত কাজ করেছে। আমরা এই কাজকে সমর্থন করি না।’

No comments:
Post a Comment