বিহারঃ পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়জয়কার। পঞ্চায়ের থেকে বিধান সভা, লোক সভা ভোটে সব ক্ষেত্রেই তৃণমূল বিরাজ করছে। স্বপ্ন রয়েছে সারা ভারত পরিচালনা করার। প্রচারে আশা জাগালেও শেষপর্যন্ত অধরাই থেকে গেল তৃণমূল কংগ্রেসের ‘সর্বভারতীয়’ হয়ে ওঠার স্বপ্ন। রাঁচির মেয়র ভোটে বিজেপি’র কাছে গোহারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপি প্রার্থী আশা লাকড়া’কে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় এর বছর আগে রাঁচির মেয়র ভোট বাতিল হয়ে গিয়েছিল। দীর্ঘ আইনি জটিলতার পরে গত ২৩ জুন রাঁচি পৌরনিগম মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট পড়েছিল মাত্র ১৭.৭২ শতাংশ।
পূর্ব নির্ধারিত সূচী অনুসারে শুক্রবার সকাল থেকে ভোট গণনার কাজ শুর হয়। গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী আশা লাকরা। দিনের শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের নবীন লাকরার সঙ্গে তাঁর ভোটের ব্যবধান দাঁড়ায় প্রায় ১৫ হাজার। বিজেপি প্রার্থী পান প্রায় ৪১ হাজার ভোট। অন্যদিকে ২৫ হাজারের সাম্য কিছু ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে তৃণমূল। মোট চোদ্দ জন প্রার্থীর মধ্যে আজসু’র বার্সা গিরি এবং কংগ্রেসের রমা খালকো যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন।
No comments:
Post a Comment