দিল্লিঃ ‘অবৈধভাবে’ বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ লোকসভা ভোটের নরেন্দ্র মোদীর ঘোষিত প্রতিশ্রুতি রক্ষায় অনুপ্রবেশ ইস্যুতে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হল নয়াদিল্লি৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রকৃত ভারতীয় নাগরিকদের খুঁজে বের করারল কাজে জোর দেওয়ার নির্দেশ দিলেন৷ এই উদ্যোগের ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রকৃত ভারতীয় নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধকরণে (এনপিআর) কর্মসূচিতে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে৷ আর এই নিবন্ধকরণ কর্মসুচি আগামী তিন বছরের মধ্যে শেষ করার কড়া বার্তা দিয়েছেন রাজনাথের স্বরাষ্ট্রমন্ত্রক৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নাগরিকদের পরিচয় প্রক্রিয়াকরণে জোর দেওয়ার কথা বলেছেন৷ মন্ত্রকের নির্দেশ, জাতীয় জনসংখ্যা নিবন্ধকরণে (এনপিআর) নথিভুক্ত করার জন্য তিন বছরের সময় দেওয়া হয়েছে৷ সরকার চায় দেশের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা যাচাই করে দেখুক৷ সেই যাচাইয়ের ভিত্তিতেই প্রকৃত ভারতীয় নাগরিকদের এনপিআর কার্ড দেওয়া হবে৷
অচল হচ্ছে সচিত্র ভোটার পরিচয়পত্র! সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার এই এনপিরআরকে ভোট ব্যবস্থার মধ্যে জুড়তে চলেছে৷এই প্রচেষ্টা বাস্তবায়ন হলে, সচিত্র ভোটার পরিচয়পত্রের (এপিক) পাশাপাশি ভোটার এনপিআরকেও সঙ্গে নিয়ে যেতে হবে৷ কোনও একটি কার্ড না থাকলে ভোট দেওয়া যাবে না৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ব্যাপারে ভারতের রেজিষ্ট্রার জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন৷ এনপিআর কর্মসূচি রূপায়ণে কীভাবে জোর আনা যায়, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে চূড়ান্ত হয়েছে, যে সমস্ত আধিকারিককে এক কাজে যুক্ত করা হবে, তারা ২০১১ সালের জনগণনাকে ভিত্তি করে কাজ এগিয়ে নিয়ে যাবেন৷ ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য জনসাধারণকে ছ’ ধরনের মধ্যে কোনও একটি দস্তাবেজ বা নথি দেখাতে হবে৷ এই নথিকে ১৯৫৫ সালের সিটিজেনশিপ আইনের আওতায় ধরা হবে।
বৈঠকে বসছেন রাজনাথ সিং: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই প্রলল্প রূপায়ণে নতুন সরকারের বার্তা একেবারে স্পষ্ট৷ মন্ত্রকের স্পষ্ট নির্দেশ, এই কর্মসুচির মাধ্যমে তাদের প্রকৃত ভারতীয় নাগরিক এবং শরণার্থীদের খুঁজে বের করতেই হবে৷ সন্ধান করতে হবে অনুপ্রবেশকারীদের৷এনপিআর প্রকল্প সদ্য বিদায়ী সরকার ৬৬৪৯ কোটি টাকা ব্যয়-খরচ ধরেছিল৷ এবার মোদী-সরকার নতুন রূপরেখা তৈরি করতে চাইছে৷ সেই লক্ষ্যেই আগামীকাল, মঙ্গলবার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এই বৈঠকেই চূড়ান্ত হবে, কবে এর কাজ শুরু হবে এবং কতদিনের মধ্যে তা শেষ করা হবে৷
No comments:
Post a Comment