
চন্ডীগড়ঃ ভারতের চণ্ডীগড়ে এক নাবালিকাকে ঘরে আটকে রেখে টানা নয় দিন ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। চণ্ডীগড়ের পানিপথের থানা শহরের অন্তর্গত কোলোনির ঘটনা। প্রাণে মারার হুমকি দিয়ে ওই নাবালিকাকে দুইজন যুবক ওই নাবালিকাকে নয় দিন ধরে গণধর্ষণ করেছে৷ এরই মাঝে তৃতীয় এক ব্যাক্তিও
তাকে ধর্ষণের চেষ্টা করে৷ পুলিশ তিনজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ নির্যাতিতার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তাঁর ১৩ বছরের নাবালিকা মেয়েকে নয় দিন ধরে নিখোঁজ ছিল। তাঁদেরই পরিচিত তিন যুবক তাঁর মেয়েকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে৷ পরে ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকার মা শনিবার বিকালে পানিপথ থানায় সঞ্জীব, মনীষ ও ইশ্বর ওরফে মোনু নামের তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ তিনি জানান, সঞ্জীব ও মনীষ তার মেয়েকে ধর্ষণ করেছে এবং মোনু ধর্ষণের চেষ্টা করেছে৷ এছাড়াও তিন অভিযুক্ত নাবালিকাকে প্রাণে মারার হুমকিও দেয়৷ পুলিশ অভিযোগ দায়ের করে নাবালিকার মেডিকেল টেস্ট করিয়েছে৷ পুলিশ প্রবক্তা অনিল কুমার জানিয়েছেন, পুলিশ মামলার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তদের তাড়াতাড়ি গ্রেফতার করার ভরসা দিয়েছেন।
No comments:
Post a Comment