Saturday, 21 June 2014

পর্যটক টানতে আরও একটি চিড়িয়াখানা রাজ্যে

কলকাতা: রাজ্যে পর্যটক টানতে নতুন করে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যে আরও একটি চিড়িয়াখানা খুলতে চলেছে বনদফতর। হাওড়া জেলার হুগলি নদীর পাশে উপযুক্ত পরিবেশে গড়চুমুকে এই চিড়িয়াখানা  খোলা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল জু অথরিটি ইতিমধ্যেই এই চিড়িয়াখানা খোলার প্রস্তাবে সম্মতিও দিয়েছে বলে বন দফতর সূত্রে জানান হয়েছে। এই চিড়িয়াখানাটি খোলাড় জন্য প্রাক্তন পর্যটন প্রতিমন্ত্রী সুলতান আহমেদ উদ্যোগী হয়ে ছিলেন।
রাজ্যের বর্তমান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ এলাকাটি পরিদর্শন করে এসে জানিয়েছেন, দ্রুত এই চিড়িয়াখানা তৈরি হবে। কাজ শুরু হয়ে  গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে ওই চিড়িয়াখানায়  রাখা হবে কুমির, কচ্ছপ, ময়ূর ইত্যাদি। পশু-পাখীদের চিকিৎসার জন্য একটি কেন্দ্রও খোলা হবে চিড়িয়াখানার সঙ্গেই। ইতিমধ্যেই ভূমি সংস্কার দফতরের  আধিকারিকরা ওই জায়গা পরিদর্শন করেছেন। পরবর্তীকালে আরও অনুদান পাওয়া গেলে পশুদের জন্য একটি হাসপাতাল খোলা হবে বলেও সূত্রের খবর। গড়চুমুকে হুগলি নদীর কাছেই খোলা হচ্ছে এই চিড়িয়াখানা।

No comments:

Post a Comment