Sunday, 15 June 2014

কলকাতার শহরে গ্রেফতার বাংলাদেশের তিন কুখ্যাত দুষ্কৃতী



কলকাতাঃ পশ্চমবঙ্গের কলকাতা শহরে আত্মগোপণ করে থাকা বাংলাদেশের তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার৷ শনিবার গভীর রাতে বাগুইআটির কৈখালি এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। বাংলাদেরশের পুলিশের কাছে খবর পেয়ে কলকাতার বিধাননগর কমিশনারেটের পুলিশ আচমকাই হানা দেয় কৈখালির একটি ফ্ল্যাটে। সেখানের ধরা পড়ে যায় তারা। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে নূর হোসেন নামে এক ব্যক্তি৷ পুলিশ সূত্রের খবর, তার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক খুনের অভিযোগ রয়েছে৷ নূর জাহানের সঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৈধ পাসপোর্ট- ভিসা না থাকার অভিযোগে বৈদেশিক আইনে ১৪ নম্বর ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিধাননগরের গোয়েন্দারা৷ বাংলাদেশ পুলিশ সূত্রে বিধাননগর পুলিশ কমিশনারেট খবর পায় সীমান্ত পেরিয়ে বাগুইআটি থানার কৈখালি সংলগ্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে নূর জাহানরা৷ সেই খবর পেয়েই  অভিযান চালিয়ে গতকাল রাতে ফ্ল্যাট থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ৷

No comments:

Post a Comment