কলকাতা প্রতিনিধিঃ অভিনেত্রী প্রীতি জিন্তাকে বিরক্ত না করতে তাঁর পুরনো প্রেমিক নেস ওয়াদিয়ার বাবা নুসলে ওয়াদিয়াকে আন্ডারওয়ার্ল্ড থেকে ফোনে এবং এসএমএসে-এ হুমকি এসেছে। বুধবার সকালেই তিনি হুমকি পান। এই হুমকি পাওয়ার পর তিনি ভয়ে ভেঙে পড়েন। পরেবাড়ির লোকজনের সহায়তায় তিনি পুলিশের দ্বারস্থ হন। তাঁকে হুমকিতে দিয়ে বলা হয়েছে, আপনার ছেলে প্রীতি জিন্তাকে বিরক্ত করছে। এরপর যদি প্রীতিকে উত্ত্যক্ত করা বা বিরক্ত করা হয় তবে তার পরিনাম খারাপ হবে। কি করা হবে তা স্পষ্ট জানানো হয়নি। ওই ব্যক্তি এই হুমকি পাওয়ার পর নেসের বাবা মুম্বইয়ের ক্রিমিনাল দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, রবি পুজারি পরিচয় দিয়ে এক ব্যক্তি নেসের বাবা নুসলে ওয়াদিয়াকে হুমকি দিয়েছ। এই ঘটনার পর নেসের বাবা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। নেস প্রীতির পুরনো প্রেমিক পরে লিজা নামে এক মহিলার সঙ্গে নেসের সম্পর্ক হওয়ার ঘটনাকে ঘিরে প্রীতি-নেসে’র মধ্যে সম্পর্কে ফাটল ধরে। এরপরই প্রীতি নেসকে বাগে আনতে তার বিরুদ্ধে হেন্সথা এবং শ্লীলতাহানির অভিযোগ জানায় মুম্বই পুলিশের কাছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু প্রীতি তদন্তের স্বার্থে পুলিশের সাথে কোনো সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।
No comments:
Post a Comment