কলকাতা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের একটি লগ্নি সংস্থার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নাম জড়াল বাংলা তথা বলিউডের বিখ্যাত তারকা মিঠুন চক্রব্রতীর নাম। সারদা নামক ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন মিঠুন। সেখান থেকে মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন তিনি। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৭ দিনের মধ্যে দিল্লি বা কলকাতায় তাঁকে দেখা করার নির্দেশ দিয়েছে দিল্লির গোয়েন্দা দফতর ইডি। তদন্তের জন্য মিঠুনকে জিজ্ঞাসাবাদের প্র্য়োজন হয়ে পড়েছে। তাই এবার সমন পাঠানো হল মিঠুন চক্রবর্তীকে। মঙ্গলবারই মিঠুনকে সমন পাঠায় ইডি। অভিনেতার মুম্বইয়ের বাড়িতে সমন পাঠানো হয়।অন্যদিকে, সারদা কাণ্ডে জামিন পেয়েছেন সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্ সেন। আজ, বুধবার ব্যাঙ্কশাল কোর্টে জামিন মঞ্জুর হয় তার। আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। আগামিকাল ছাড়া পেতে পারেন সুদীপ্ত পুত্র।
No comments:
Post a Comment