কলকাতা প্রতিনিধিঃ রাজ্যের বিশতম জেলা হচ্ছে আলিপুরদুয়ার। ২৫ জুন থেকে জলপাইগুড়ি জেলা ভেঙে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দুটি জেলা হচ্ছে। এখন পর্যন্ত ১৯ টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য। শুক্রবার বিধানসভায় এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ২৫ জুন থেকে জলপাইগুড়ি জেলা দুটি ভাগ হচ্ছে। জলপাইগুড়ি সদর ও মাল মহকুমা নিয়ে জলপাইগুড়ি হচ্ছে। এরফলে প্রশাসনিক কাজের ও সাধারণ মানুষের সুবিধে হবে।’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এই রাজ্যের সকল রাজনৈতিক দল গুলোও। সিদ্ধান্ত হয়েছিল সর্বদলীয় বৈঠকেই। এবার তা বাস্তবায়িত হচ্ছে। সাবেক আলিপুরদুয়ার মহকুমা নিয়ে আলিপুরদুয়ার জেলা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন ‘বিধানসভায় জেলার মানুষ আলাদা জেলা চাইছিলেন। জেলা সদর থেকে প্রশাসনিক কেন্দ্রগুলির অধিক দূরত্ব সাধারণ মানুষের কাছে যথেষ্ট অসুবিধাজনক। জেলা থেকে বিভিন্নরকম পরিষেবা পাওয়ার জন্য তাদের বিস্তর সময় ও পথ অতিক্রম করতে হত।’ এরফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, জয়গাঁ, শামুকতলা ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা। ভক্তিনগর, রাজগ়ঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, মাল, নাগরাকাটা, মেটেলি, কোতোয়ালি নিয়ে জলপাইগুড়ি জেলা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। স্বাগত জানালেও প্রশ্ন তুলেছে বামেরা।Friday, 20 June 2014
জলপাইগুড়ি ভেঙে রাজ্যের বিশতম জেলা হতে চলেছে আলিপুরদুয়ার
কলকাতা প্রতিনিধিঃ রাজ্যের বিশতম জেলা হচ্ছে আলিপুরদুয়ার। ২৫ জুন থেকে জলপাইগুড়ি জেলা ভেঙে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দুটি জেলা হচ্ছে। এখন পর্যন্ত ১৯ টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য। শুক্রবার বিধানসভায় এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ২৫ জুন থেকে জলপাইগুড়ি জেলা দুটি ভাগ হচ্ছে। জলপাইগুড়ি সদর ও মাল মহকুমা নিয়ে জলপাইগুড়ি হচ্ছে। এরফলে প্রশাসনিক কাজের ও সাধারণ মানুষের সুবিধে হবে।’ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এই রাজ্যের সকল রাজনৈতিক দল গুলোও। সিদ্ধান্ত হয়েছিল সর্বদলীয় বৈঠকেই। এবার তা বাস্তবায়িত হচ্ছে। সাবেক আলিপুরদুয়ার মহকুমা নিয়ে আলিপুরদুয়ার জেলা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন ‘বিধানসভায় জেলার মানুষ আলাদা জেলা চাইছিলেন। জেলা সদর থেকে প্রশাসনিক কেন্দ্রগুলির অধিক দূরত্ব সাধারণ মানুষের কাছে যথেষ্ট অসুবিধাজনক। জেলা থেকে বিভিন্নরকম পরিষেবা পাওয়ার জন্য তাদের বিস্তর সময় ও পথ অতিক্রম করতে হত।’ এরফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, জয়গাঁ, শামুকতলা ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা। ভক্তিনগর, রাজগ়ঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, মাল, নাগরাকাটা, মেটেলি, কোতোয়ালি নিয়ে জলপাইগুড়ি জেলা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। স্বাগত জানালেও প্রশ্ন তুলেছে বামেরা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment