Monday, 16 June 2014

জীবিতকে মৃত বলে দেখিয়ে পুলিশের গাফিলতিতে জেল খাটছে তিন নিরাপরাধ বালক

 রাঁচিঃ পুলিশের চরম গাফিলতি এবং অপদার্থতার কারণে নিরাপরাধ তিন বালককে জেল খাটতে হচ্ছে। একটি জীবিত বালিকাকে মৃত হিসাবে দেখিয়ে আদালতে দোষী সাব্যস্ত করে তিন মাসের সাজা দিতে সাহায্য করেছে কয়েকজন পুলিশ কর্মী। বালকাটি জীবিত অবস্থায় ফিরে এসেছে। ঘটনাটি ভারতের বিহারের রাঁচির। রাজ্য পুলিশের ডিআইজি জানিয়েছেন, দোষী পুলিশের শ্বাস্তি হবে। এই ঘটনার পর জেলে বন্দি থাকা বালককদের বাবাদের অভিযোগবালিকার বাবা যোগসাজস করে পুলিশ ওই ঘটনা ঘটিয়েছে। আদতে পুলিশ তদন্ত করেই দেখেনি মেয়েটি মারা গিয়েছে কীনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসতিনেক আগে রাঁচির বন্ধু এলাকা থেকে প্রীতি নামে একটি বালিকার আধপোড়া দেহ উদ্ধার করেছিল পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, তাকে গণধর্ষণ করে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে সে হাসপাতালে মারা যায়। এই ঘটনায় প্রতিবেশী তিন বালককে জড়িয়ে ছিল পুলিশ। পুলিশের চাপে তারা দোষ না করেও দোষ কবুল করেছিল। শ্বাস্তি হিসাবে তিন মাসের জেলও হয়। সোমবার সকালে ওই ‘মৃত’ বলে চিহ্নিত মেয়েটিকে বাড়ির পাশে বাজারে ঘুরতে দেখে আশ্চর্য হয়ে যান এলাকার মানুষ। এরপর তাকে ধরে স্থানীয় মানুষজন থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রীতি পুলিশকে জানিয়েছে, ছেলেদের গ্রেফতারের দিন পনেরোর পর থেনে সে মোবাইল ফোনে বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তার বাবা কী কারণের ঘটনার কথা চেপে গিয়ে গিয়েছিল। সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় সাধারণ মানুষ তো বটেই প্রশাসনও ধন্দে পড়েছে প্রীতি যদি জবিত থাকে তবে মৃত ওই বালিকাটি কে? কি তার পরিচয়? ওই ঘটনার সঙ্গে প্রকৃত জড়িত কারা? পুলিশ সেই ঘটনার প্রকৃত তদন্ত করেনি কেন? এখন সেই সব প্রশ্ন দেখা দিয়েছে।                    

No comments:

Post a Comment