উত্তরপ্রদেশঃ মমারবাড়ি থেকে ছোট বোনকে ডেকে এনে নিজের বাড়িতে পরিচিত দুই যুবককে দিয়ে গণধর্ষণ করাল বড়ো দিদি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকায়। ছোটবোনকে গণধর্ষণের ষড়যন্ত্র করেছিল তারই নিজের দিদি৷ খবর পেয়ে বিবাহিত ওই বোনের স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তড়িঘড়ি বন্দি থাকা মহিলাটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ঠিকই। কিন্তু বিষটি নিয়ে কিছুই ক্রা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে নির্যাতিতা বোনের স্বামী। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ ঠিক নয়, ধর্ষণের মামলা শুরু হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত রা পালিয়েছে।পুলিশ এবং স্থানীয় সুত্র জানা গিয়েছে, দুই বোনের বিয়ে এক বাড়িই দুই ভাইয়ের সঙ্গে হয়েছিল৷ শ্বশুরবাড়িতে পারিবারিক বিবাদের জেরে বড় বোন আলাদা থাকতে শুরু করে৷ অশান্তির কারণে ছোটবোন প্রায় দেড় মাস আগে রাগ করে মামার বাড়িতে চলে গিয়েছিলেন। দিন দশেক আগে বড়দিদি ছোটবোনকে আমন্ত্রণ করে নিজের বাড়িরে ডেকে এনেছিল। অভিযোগ, বড় বোনের বাড়িতে দুই যুবককে দিয়ে গণধর্ষণ করানো হয়েছে। দিদি ও দুই যুবক মিলে তাকে নজরবন্দি করে ফেলে৷ এই সময় দুই যুবক মহিলাকে ধর্ষণ করে ও তার শরীর থেকে সমস্ত গয়না কেড়ে নেয়৷ প্রতিবাশীর কাছে মহিলার স্বামী খবর পায়। শুক্রবার রাতেই তিনি পুলিশকে অভিযোগ জানালে পুলিশ মহিলাকে উদ্ধার করে। কোনো রিপোর্ট দায়ের করেনি৷ পুলিশ সুপার ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষা করাতে পাঠিয়েছে। এবং পুলিশকে রিপোর্ট দায়ের করার নির্দেশ দেয়৷
No comments:
Post a Comment